সহজ ভাষায় বলে যাই,
বাঁচার মত বাঁচতে চাই
তোমরাও আসো, এক হয়ে যাও
শোষক শ্রেণীকে বুঝিয়ে দাও
দুনিয়াতে মোরা সবাই মানুষ, এই শ্লোগানে গগন কাঁপাও
খুলে দাও ওদের মুখোশ যতো, ছিঁড়ে ফেলো সব বেড়াজাল
হাতুরি মেরে হাড়ে হাড়ে
বুঝিয়ে দাও নোংরামির ঝাল
কাঁদছো কেন, মুছে ফেলো জল
বাহুতে আনো সিংহের বল
তাড়াতে হবে ঐ শুয়োরের দল
নির্যাতনের বদলা নিবে না?
তবে থামিস কেনো এগিয়ে চল।
ওরা বুনো দল, হিংস্র ওদের দাঁত,
ভয় কি তাতে, আমরা তো মানুষের জাত!
মারবোই ওদের, বুঝিয়ে দেবো বিষের জ্বালা
পৃথিবীকে শুধু জানাতে চাই-
এবার আমাদের পালা..........
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



