প্রকৃতির দরজায় শীত তখন অবিরাম কড়া নেড়ে চলেছে
শহরতলীর কোন এক কাঠের বাড়ির কামরায়,এলোমেলো আমি
প্রকৃতির সাথে আমার ভিষণ মিল
সারারাত তাই ঝড়ের মাত্রা আমার মনেও কম ছিলনা।
ঘন কালো মেঘ যেন কিছুতেই ভোর হতে দিচ্ছে না
বৃষ্টি শেষের টুপটাপ বৃষ্টি তখনও চলছে
বাড়িতে কয়েক দফা নাটক সাজিয়ে-
একাই রওনা হলাম ট্রেন ষ্টেশনের উদ্দেশ্যে।
পরষ্পরকে লিখেছি অনেক, জেনেছিও কম না
শুধু দেখা হয়নি কখনো, মনের ময়না।
পিচঢালা সরু রাস্তায় রিক্সায় চড়ে আমি,
বকুল তলার মোড় হতে চলস্ত রিক্সায় উঠে পড়লে তুমি
ল্যাম্পপোস্টের আলো গুলো যেন লজ্জায় লাল হয়ে এলো।
আমার উষ্ম গায়ে কয়েক ফোটা বৃষ্টি দারুন মিষ্টি লাগলো,
সাহস হলোনা তোমাকে দেখার
ট্রেনের কামরায় পাশাপাশি, তবুও না।
নিস্তব্ধতার মাঝে হঠাৎ অনুভূত হলো-
আমার হাতের উপর একটি হাত
আমি আঁচমকা তাকিয়ে পড়লাম তোমার দিকে
তুমি ! তোমাকে তো কবে'ই চিনে রেখেছি!
জন্ম-জন্মান্তরে অনন্তকাল ধরে,আমি চিনে আসছি এই চোখ;
ঠিক কতক্ষণ তাকিয়েছিলাম জানিনা,
ট্রেনের হুইসেলে হঠাৎ যেন চমকে উঠলাম!
লজ্জায় মাথাটি নত হয়ে এলো,আড় চোখে তাকালাম জানালায়
কাঁচের উপর জমা বৃষ্টি ফোঁটায় সকালের পবিত্র আলো পড়েছে,
সৃষ্টি হয়েছে শতকোটি রংধনু;
সেখান থেকে রং নিয়ে একে চললাম কত লাল-নীল স্বপ্ন,
ট্রেনের গতির মত ছুটে চললো আমার প্রেম.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



