অন্ধকার জানালায় চোখ রাখতেই দেখলাম-
বিশালতার প্রতিযোগিতায় দাড়িয়ে আছে তিন দেবদারু
যেন দৈত্যের তিন মাসতুতো ভাই,
তাই বলে আকাশের সাথে পাল্লা? বোকা বৃক্ষ!
ধুর...! বরং ওরাই ভালো,
ওই যে ঝাঁক বেঁধে ঘাসের নিচে লুকিয়ে-
কেমন ঝিঁ-ঝিঁ শব্দে ডাকা-ডাকি,
যেন মাটির নিচে সুরের সাধনা।
কি অদ্ভূত! অসহ্য সুন্দর!
এদিকে নিরব সাক্ষী আমি আর ল্যাম্পপোস্ট।
অবশ্য ল্যাম্পপোস্টকে জড়বস্তু বললেও আমি মানিনা,
প্রতিনিয়ত আমি ওর জীবন দেখি।
ওকে ঘিরে অসংখ্য জীবন্ত কীট-পতঙ্গ খেলা করে
ঘুটঘুটে অন্ধকারে নিঃস্বার্থ আলো বিলায়-
ঘাস ও শিশিরের ভালোবাসায়।
কেউ জানেনা, আমি জানি।
আমিই সাক্ষী, ওর জীবন আছে-
যেমনটি আমারও!
আলোচিত ব্লগ
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধ ও প্রেমের দিন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯২

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন
আমার পছন্দের বাংলা গানগুলো

অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।