ইউরোপে, অফিসে কাজ করার সময়...
আজ আমার অফিসের কলিগ, ইন্টারনেটে তার দেশের নিউজ পেপার বের করে একটা নিউজ দেখাল। বলল কি ব্যাপার! খেয়াল করে দেখলাম ১ম পেজের নিউজটা হল বাংলাদেশের ড: ইউনুসের শেষ রিট আবেদন খারিজ!
আমি হঠাৎ বুঝতে পারছিলাম না, আমি তাকে কি বলব! বলব...
ইউনুস একটা বাটপার! বাটপারি করে নোবেল পাইছে, এখন দেশে দুর্নীতির জন্য ধরা খাইছে!?? নাকি বলব আমাদের দেশের পলিটিক্স ই এমন।পুরো ব্যাপারটা রাজনৈতিক! কি বলব আমি?
যে উত্তরটাই দেই, কোনটাতেই কি দেশের মান থাকে???? এ লজ্জা কার!?
এই রকম নিউজ আসার কি কারন? যত যাই হোক, সব কিছু কি সমঝোতা করে মিটানো যেতো না? সে যদি অন্যায় করেই থাকে তাহলে তারও অন্য সমাধান হতে পারত। তারেক জিয়া যে দুর্নীতি করছে তার কি কোন বিচার হবে? জয় কে তো ধরতেই পারবেন না, তার টাকা জমা হয় আমেরিকার ব্যাংকে। তাহলে কি বিচার, কোন আইন নিয়ে এত্ত লাফালাফি!!
হাসিনা, খালেদা, নিজামি কিংবা জিয়া, মুজিব কাউকেই কিন্তু আধুনিক বিশ্বের মানুষ চিনে না। চিনে ড: ইউনুসকে। তবে কি সেটাই তার জন্য কাল হল!!
আসুন আমরা বাঙ্গালী, বাঙ্গালীর রক্ত চুষি। কাউকে বড় কিংবা ভাল হতে দিব না। এ আমাদের দৃর প্রত্যয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

