প্রিয় বালি,
আচ্ছা তুই না বলেছিলি আমাদের পৃথিবীর সুন্দর একটা নাম দিতে???
আমাদের পৃথিবীর নাম দিলাম..."সোনাবালি'র আপন ভুবন", তোর পছন্দ হয়েছে????
দেখলি??? এই নামটাও আমি দিলাম, এই মেইল টা তার প্রমান... হা হা হা...
(আসলে হলো, দু’জনে একসাথে বসে দু’টুকরো কাগজে যার যার পছন্দের নাম লিখেছিলাম... বালি লিখেছিল ‘আমাদের আপন ভুবন’, সোনাই লিখেছিল ‘সোনাবালি’; পরে দু’টোকে মিলিয়ে রাখা হলো ‘সোনাবালি’র আপন ভুবন’)
আজ আর লিখতে পারব না রে, তোর কাছে চিঠি লেখার সময় তুই আজ খেয়ে দিয়েছিস !!
ভাল থাকিস,
তোর সোনাই
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



