একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলায় দেখতাম বিয়ে বাড়ী থেকে বউকে নিয়ে এসে ঘুমটা পরিয়ে একটি রুমে বসিয়ে রাখা হতো। বরের দুলাভাই-চাচাত ভাই-খালাত ভাই সহ যত ভাই-বোন আছে তারা নতুন বউয়ের মুখ দেখতে চাইলে আগে টাকা দিতে হতো। টাকা না দিয়ে কেউ নতুন বউয়ের মুখ দর্শন করতে করতে পারতো না। আর এখন? কি আর বলবো এখনতো বিয়ের দিন ষ্টেজে বউকে সাজিয়ে বসিয়ে রাখা হয়। সবাই নতুন বউয়ের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ে। বিনে পয়সায় যে কেউ নতুন বউকে দেখতে পারে। বিয়ের পরে আরো কয়েকটি অনুষ্টানেও একি চিত্র দেখা যায়। বিয়ে করে অনেকে দ্রুত বিয়েতে তোলা ছবিগুলো ফেইসবুকে শেয়ার করে দেয়। আচ্ছা ফেইসবুকের আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকি আপনার আপনজন?
আপনি কি সবাইকে চিনেন?
সবাই কি আপনার বন্ধু?
সবাই কি ভাল মানুষ?
একবার ভাবুনতো কাজটা কি ঠিক হচ্ছে?
বিয়ে করে নিজের বউকে এভাবে দেখানো কি ইসলামে জায়েয আছে?
একটি লাইকের আশায় একটি মন্তব্যর আশায় যদি পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করেন তাহলে মস্ত বড় ভুল করছেন। আপনার শেয়ারকৃত ছবিটি কোন এক সময় মুছে দিলেও অন্যরা যে কোন সময় নিজেদের দখলে নিয়ে যেতে পারে। সুযোগমত কাজেও লাগাতে পারে। আপনি আপনার ছোট ছোট বাচ্চাদের ছবি শেয়ার করতে পারেন। তাদের জন্য দোয়া চাইতে পারেন কোন সমস্যা নেই। কিন্তু প্লিজ দয়া করে পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করবেন না। নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। আল্লাহ তা'য়ালা আমাদেরকে বুঝার তওফিক দান করুন। আমিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন