somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমান হলেন টনি ব্লেয়ারের শ্যালিকা

২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী বিশ্ব হবে মুসলমানের। ঠিক একথারই যেন প্রমাণ দিলেন লোরেন বুথ। তিনি আর কেহ নন তিনি বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লোরেন বুথ। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পালন শুরু করেছেন ইসলামী নিয়মকানুন। বাইরে বেরুচ্ছেন হিজাব পরে। ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন। সময় পেলেই ছুটে যাচ্ছেন মসজিদে। ছেড়েছেন মদপান। দ্য মেইল জানায়, লোরেন (৪৩) মনে করেন, ইসলাম সম্পর্কে টনি ব্লেয়ারের ধ্যানধারণায় তিনি কথাবার্তা বলে পরিবর্তন ঘটাতে পারবেন।
ইরানের কোম শহরে ফাতিমা আল-মাসুমেহর মাজার পরিদর্শনে গিয়েই তার ইসলাম ধর্ম গ্রহণের অনুপ্রেরণা আসে। প্রায় ৬ সপ্তাহ আগে ওই মাজারে যান লোরেন। তার ভাষায়, মাজারের ভেতরে গিয়ে বসতেই অদ্ভুত এক শান্তি কাজ করে আমার মনের মধ্যে। অন্য ধরনের এক আবেগে তাড়িত হই। মনে হয় ইসলামী চেতনাই সঠিক। এরপরই তিনি ইসলাম গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডে ফিরে গিয়ে ধর্মান্তরিত হন। সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ারের সৎ বোন তিনি। পেশায় সাংবাদিক। কাজ করছেন ইংরেজি ভাষায় প্রচারিত ইরানি সংবাদ চ্যানেল প্রেস টিভিতে। এর আগে দীর্ঘদিন কাটিয়েছেন ফিলিস্তিনে। ইসলামের প্রতি বরাবরই সহানুভূতিশীল ছিলেন লোরেন। তিনি বলেন, ইসলাম মানুষের মনে যে শক্তি আর স্বস্তি যোগায় তাতে আমি সবসময়ই মুগ্ধ হতাম। পেশাগত কারণেই ইসলামকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন লোরেন। উপলব্ধি করতে পেরেছেন পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে কতো ভ্রান্ত ধারণা বিরাজ করছে। লোরেন বলেন, মাজারে বসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়ার পর আমি আর এলকোহল পান করিনি। এটা খুব অদ্ভুত বিষয়। এলকোহল আমাকে আর আকৃষ্টই করতে পারেনি। দীর্ঘ ৪৫ দিন আমি এক ফোঁটা মদও পান করিনি। দীর্ঘ ২৫ বছরে এরকমটা কখনও ঘটেনি। তিনি জানান, পবিত্র কোরআন পাঠ শিখছি। এ পর্যন্ত ৬০ পৃষ্ঠা পড়েছেন তিনি। বোরকা পরার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি লোরেন।এর সত্যতা যাচাই করতে মানব জমিন পত্রিকার নিম্নোক্ত লিংকে ক্লিক করুন Click This Link
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×