somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

রূপসি কন্যা (TSN-11)

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

ঘোমটার অন্তরালে বসন্তের ফুল
চারদিক দেখে শেষে হাঁটে ধীর পদে
মনেতে ভিতির ছায়া পড়ে কি বিপদে
মাথা মুখ ঢেকে রাখে শাড়ীর আঁচল।
লজ্জারাঙা মুখখানি কানে দোলে দুল
শরতের চাঁদ খসে হৃদয়ের হ্রদে
জানিনা কে হবে ধনী এমন সম্পদে
রূপেতে আকুল করা আঁখির কাজল।

বেহায়া বতাস টানে ঘোমটার কোন
ভৎষনা করেনা কন্যা দোষ বাতাসের
নিতান্ত নিরিহ আমি নরম এ মন
নির্লজ্জ নয়ন শুধু, দোষে বয়সের।
ক্ষমায় দেখুন তবে এ ভুল বিভ্রাট
পরিচয়ে অভিজাত মনেতে বিরাট।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃ দ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দপদী কবিতার সনেট রিমেইক।

মূল কবিতাঃ

ঘোমটর অন্তরালে বসন্তের ফুল
মাথা মুখ ঢেকে রাখে শাড়ীর আঁচল
চারদিক দেখে শেষে হাঁটে ধীরপদে
শংকায় ভাবে যেন পড়ে কি বিপদে!
বেহায়া বাতাস টানে ঘোমটার কোণ
লজ্জারাঙা মুখখানি দেখতে এমন
যেন শরতের চাঁদ খসে পড়ে গেল
মর্তের কোমল কোলে যারে দেখা গেল।
ভৎষণা করেনা কন্যা দোষ বাতাসের
আর নির্লজ্জ নয়ন দৃষ্টি সাহসের
নিরুত্তর যায় চলে দূরে বহু দূরে
পিতার স্নেহের কন্যা মাতার আদুরে
কার কি আত্মীয় আর কি জানি আমার
অগ্নি প্রজ্জালক প্রেম প্রীতি সুষমার।

(দুই)

শতরূপা

শতরূপার হাসির প্রাণবন্ত রূপে
আনন্দের উচ্ছলতা দেহের কম্পন
হাসির ফোয়ারা ছুটে কাঁচ ভাঙ্গামতো
শব্দ করে চুরমার যেন কোন গ্লাস।
জন্মদিনে বন্ধুদের আনন্দের ধ্বনি
লাল পেড়ে শাড়িতে অপরূপা সাজ
গয়নায় মোড়া দেহ পায়েতে নূপুর
শতরূপা যেন এক অনিন্দ সুন্দরী।

সন্তান সুখেতে প্রীত পিতা ও মাতায়
চিন্তায়, নাপড়ে যেন পিশাচ নজরে
তাদের সন্তান কোন কূ-লক্ষ্মণে ক্ষণে।
এখানে আনন্দে বাজে বেদনার সুর
হায়না ঝাপিয়ে পড়ে মনুষ্য উপরে
লুকানো মানব রূপে ঘৃণ্য শয়তান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দশপদী কবিতার সনেট রিমেইক। মূল কবিতা-

শতরূপা দুইগালে হাসে খিল খিল
আনন্দে উদ্বেল তনু কাঁপে থরথর
শতখন্ড হয়ে যেন ভেঙ্গে হলো গুঁড়ো
একটি কাঁচের গ্লাস ভূমিতলে পড়ে।
জন্মদিনে বন্ধুদের আনন্দের ধ্বনি
ফুটায় হৃদয়তলে বসন্তের ফুল।
সকলেই এল তারে শুভেচ্ছা জানাতে
বৈশাখের এই দিনে শতরূপা নীড়ে।

লালপেড়ে শাড়ীপরা সুললনা সাজে
নুপুর নিক্কন ধ্বনি পায়ে পায়ে বাজে।
গয়নায় মোড়া তনু রূপের মাধুরী
বিলায় দর্শক হৃদে অমৃত সম্ভার।
মেয়ের আনন্দে পিতা ভয়ে মৃত প্রায়
নাজানি কি নেমে আসে ধর্ষণ সন্ত্রাস।

(তিন)

অন্তরের ডিম

নিতান্ত কাতর কন্ঠ লজ্জারাঙ্গা মুখ
কম্পমান কন্ঠে অবরুদ্ধ ভাষা
এক গুচ্ছ পুস্প হস্তে অদূরে দাঁড়িয়ে
প্রকাশে অক্ষম নিজ অন্তর কথন।
প্রেয়সি ফুটেনা দেখি অন্তরের ডিম
লজ্জার ঠান্ডায় জমে হয়েছে কি শক্ত!
লাগবে ফুটাতে এটা আমার উত্তাপ
দাওতো পুস্পের গুচ্ছ নিজেই নিলাম।

ভালবাস খুববেশী যা হয়নি বলা
বাঁধভাঙ্গা ভালবাসা লজ্জায় আটকে
প্রকাশের পথ খুঁজে, বুঝেছি অনেক।
আমিও তোমার মতো, হয়ত বলিনি
হেরেছি তোমার কাছে এখন হারাব
তোমার প্রেমেতে প্রিয়া,ভাগ্যবান আমি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

বেদনার বেনু

আমার আঁধার হৃদে মানিক তোমার
প্রেমভাষা স্পর্শসুখ সম্ভাষণ প্রিয়
সুললিত কন্ঠস্বরে কলহাস্য ধ্বনি
প্রীতমনে আরাধ্যের সকল অর্পণ।
অখচ প্রবাশ বাসে হারিয়ে সকল
স্মৃতির ফুলের দলে অশ্রুজলে ভাসি
কত দূরে আজ তুমি কখন কি কর?
জানিনা কিছুই আমি, কল্পণায় স্মরি।

ভঙ্গুর কাঁচের মতো প্রবাস প্রস্তর
কিছুতে ভাঙ্গেনা সেতো ইস্পাত কঠিন
হতাশার চোখমেলে অপলক দেখি।
আকুল আমার মন তোমার বিরহে
কাটেনা সে দূরত্বের অভেদ্য দেয়াল
অসুখি অন্তরে বাজে বেদনার বেণু।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×