somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৭) (TSN-2০)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

কবি বিদ্রোহী ভৃগুর ‘স্বপ্নাবেশে স্বঃগত সংলাপ’ কবিতায় মন্তব্য-

প্রাণ ছুঁয়ে মন ছুয়ে কবিতা ছড়ালো
হৃদয়ের ফুল বনে। যেথা বসে থাকে
মনহরী, মালা হাতে পরাতে সে মালা
প্রেমমনে প্রেমাস্পদে প্রেমের তৃষ্ণায়।
কবিতার গলিপথ চিনে গেছে কবি,
হেথায় যে গলি সেটি অথই প্রেমের
কূলহারা গতি যাতে, প্রেমের জোয়ার
চন্দ্রিমার স্নিগ্ধতায় পূর্ণ পরিপাটি।

কবিতার প্রেমময় স্বচ্ছ জল তলে
পদ্মদোলে মৃদু বায় বৃক্ষ তরু ছায়
আর তাতে কবিমন অবগাহে প্রেমে।
অতঃপর কবিতার ফ্রেমে ফুটে উঠে
অনন্য সুন্দর সব কবিতারা তাতে,
যা আমরা পাঠ করি বিমোহীত মনে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

চাঁদগাজীর‘ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল
হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ’ পোষ্টে মন্তব্য-

এদেশ গুরত্বহীন বলছেন তবে
শুনছি নতুন কথা নতুন মোড়কে
তবে বেশ যুক্তিপূর্ণ বাস্তবতা যাতে
লুকানো, তা মেনে নেয়া কষ্টকর বেশ।
আমরা উন্নত জাতি এখনো হইনি,
সমস্যা বিরাজে প্রতি পদে পদে সদা
তথাপি এ আত্মতৃপ্তি, আমাদের আছে
অনেক গুরুত্ব এটা, বেশ ভাললাগে।

জাতির গৌরব চুর্ণ হলেও বাস্তব
কথাবলা আপনার স্বগত স্বভাব
আপনি পারেন সব সহজে বলতে।
মন্দ মনে হলেও যে সত্যজানা ভাল
সেটা বুঝার যোগ্যতা আমাদের থাকা
সর্বদা উচিত বলে, মনে করি আমি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

শায়মার ‘ঈদ-উল-আযহা-২০১৭’ পোষ্টে মন্তব্য-

কাজ করে বুয়া আর নাম কেনে বিবি
এযে বড় অনাচার ধরনীর পরে
তথাপি বিবির দল এমনটা করে
অহরহ সেকথাই বলেছেন কবি।
কবি কবীরের কথা মনেযোগে পড়ে
বুঝেছি এ কথা কিন্তু যুক্তি পূর্ণ বেশ
কবি ‘কি করি’ সেকথা বলেছেন আগে
সব মিলে সন্দেহটা পাকাপোক্ত হলো।

অবশ্য একাজ যদি আপনার হয়
তবেতো আপনি এর ধন্যবাদে ধন্য
হয়ে বেশ ফুরফুরে থাকবেন জানি।
খাবার সকল বেশ লোভনীয় বলে
লোভেপড়ে পাঠকেরা খুশী মন হবে
এটা এক স্বাভাবিক ঘটনা অবশ্য।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

শায়মার ‘ঈদ-উল-আযহা-২০১৭’ পোষ্টে দ্বিতীয় মন্তব্য-

এ সকল পামে আমি গলিনাতো মোটে
বিশেষজ্ঞ কথনেতে মনোযোগ দিয়ে
সত্য উৎঘাটনের অবিরত চেষ্টা
করে যাই কায়মনে নিরপেক্ষ ভাবে।
অনেকেই খাদ্য ছবি দেখে মনভুলে
হয়ত সত্যের চিন্তা আনেনা মাথায়
সে সুযোগে বিবিদল বুয়াদের সব
ধন্যবাদ চুরি করে নিয়ে চলে যায়।

‘কি করি’ কি বলে সেটি দেখার অপেক্ষা
তারপর বুঝে শুনে ভাবব আসল
ঘটনা আসলে কি তা’ মূল্যায়ন তরে।
একের কৃতিত্ব দেয়া অপরের ভাগে
এটা বড় অবিচার, গরীব বুয়ার
কৃতিত্ব তাকেই দেয়া সুবিচার জানি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবি ভ্রমরের ডানার‘ ভাষান্তরিত -১- রোজ একটি কবিতা
(মূল লেখক- জর্জ বার্নার্ড শ্) অনুকরণে লেখা

আমি রোজ চেষ্টাকরি সনেট লিখতে,
মনের ভাবনা গুলো গুলিয়ে শীতল
পানিতে আটার গুঁড়ো নারকেল চিনি
মিশিয়ে মন্ড মতন করে একাকার।
অতঃপর সেই মন্ডে গড়ে কত পিঠা
তেলে ভেজে যদি সব পাঠকে দিতাম
তারা খেয়ে খুশীমনে বলত দারুন,
সে রকম হলে হতো দারুণ ব্যাপর।

আমি যা বলতে চাই, আমার কবিতা
হবে মানুষের জন্য তাদের কল্যাণে
তাদের আনন্দ মনে ছড়াতে নির্ভার।
মানুষের খুনাখুনি বন্ধে আমি চাই
লিখি কোন কবিতার অনিবার ছন্দ,
জানিনা কবে পারব সেটাই ভাবছি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

ডঃ এম এ আলীর ‘মহাসাগর তলে আগুন, আগুন তলে ভুগর্ভে বিশাল
মহাসাগর :বিধাতার অপরূপ সৃস্টি রহস্য’ পোষ্টে মন্তব্য-

চিত্র দেখি মুগ্ধ মনে বর্ণনার ভারে
ডুবে যাই জ্ঞান রাজ্য সাগর অতলে
দেখি সেথা অফুরন্ত জ্ঞান রত্ন রাজি
‘পনি মাটি পানি’ তার জানি কতখানি?
অজানায় জেনে জেনে অবগাহি জ্ঞানে
মনপ্রাণ শুদ্ধ করে যুদ্ধ করি শেষে
অজ্ঞতার আঁধারের বিনাশে স্ববেগে,
উপযুক্ত স্থান যার এ বর্ণনা ক্ষেত্র।

মহোদয় আল্লাহর রহমতে বেশ
বিষয়ের বিবরণ দিয়েছেন খাঁটি
জ্ঞানের জাহাজ হেথা ফেলেছে নোঙ্গর।
তৃষ্ণার্ত পাঠক দল ইচ্ছে মত নেয়
যার যত প্রয়োজন সাধ্যে যা কুলায়
তথাপি জ্ঞানের ভান্ড অফুরান থাকে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

কবি সোনাবীজ; অথবা ধুলোবালি ছাঁই
‘নিজের ভাষায় ছড়া ও কবিতা লেখা’ পোষ্টে মন্তব্য-

বীজ থেকে চারা হয়ে বৃক্ষ- মহীরূহ
বিস্তারে শীতল ছায়া পথিক উপরে
তার উপর পাখির নীড়ের ঠিকানা
কলতানে ভরে রাখে নির্মল প্রকৃতি।
মানুষের দৃষ্টিপড়ে মহীরূহ পরে
পড়ে যায় মহীরূহ ভূতল সজ্জায়,
অতঃপর মানুষেরা কেটে কুটে উহা
গড়ে নেয় মনমতো আসবাব পত্র।

ছায়ারা হারায় আর পাখি উড়ে যায়
নতুন নীড়ের খোঁজে তথাপি গৃহের
সুন্দর দারূণ বাড়ে পরিবর্তনেতে।
তেমনি আপনি করে পূরাণে নতুন
নকলে চিত্তে বিলান বিনোদন রাশি
যাতে হাসি মনে সবে আনন্দ প্রকাশে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ শেষ তিন লাইনের বদলে এ তিন লাই হতে পারে-

পূরানে নতুন আসে হারায়ে পূরান
আনন্দ-বেদনা মিলে মিশ্র মনভাবে
মানুষ নতুনে নিত্য স্বাগত জানায়।

(নয়)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় মন্তব্য-

ফাঁসির দড়িতে পেয়ে নিদারুন ভয়
কবিতা দেখার সাধ উবে গেছে কবি
ঐ দড়িতে কি এমন লাভ? যাতে বলে
‘আই লাভ ইউ’ কবি সম্মান দিলেন?
গিট্টুটা খুলে ফেলুন আর দড়িটারে
লম্বায় শুইয়ে দিয়ে বুঝান এ সাপ
মরেগেছে, ফিরবেনা জনমের তরে
তবে যদি ডর কমে মন হাল্কা হয়।

তারপর না হয় এ দেখব কবিতা
কার হাত ধরে কার সাথে পালিয়েছে
ওর যা স্বভাব মন্দ, প্রেমিকে অজ্ঞান।
কবীর-কবিতা প্রেম ঢলাঢলি আর
গলাগলি চলে কত নিশি দিন দেখি
মরি মরি এ লজ্জায় কি করে কি বলি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় দ্বিতীয় মন্তব্য-

তিনি ‘কবিতা কেমন হয়েছে’ জিজ্ঞাসে
কবিতার সাথে নিত্য ঢলাঢলি করে
বলি ও কবীর তবে গলাগলি শেষে
যায় নাকি কিছু বুঝা, শেয়ানা পাগল?
কবিতা এখন বড় হয়েছে অনেক
শেয়ানা পোলার সাথে কাটায় সময়,
বিবাহ ছাড়াই তার এমন উম্মাদ
অবস্থা সমাজে বড় অসহ্য যন্ত্রণা।

তথাপি সমাজ তারে কয়না কিছুই
সবার আদর পেয়ে বেড়েছে কন্যার
এমন বাড় সে সাথে দূরন্ত পনার।
তাতেই কবি কবীর-কবিতার প্রেম
ডালপালা মেলে শেষে মহীরূহ হয়ে
এখন এ ছায়া তরু, সাহিত্য সম্পদ!

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় তৃতীয় মন্তব্য-

হৃদয়টা লুটপাট অসীম যন্ত্রণা
অবধারীত মৃত্যুর আলামত এটা
কারণ হৃদয় ছাড়া বাঁচেনা মানুষ,
রূহের মাগফেরাত কামনা করছি।
কেউ হৃদয় টানতে আসলেই তার
হাতে একটা সাগর কলা দিয়ে দিন
আর নিজে একদম পালিয়ে যাবেন
এভাবে রক্ষা করুন নিজের হৃদয়।

নতুবা বিপদ দেখে খবর জানিয়ে
আমাদের সহায়তা নিয়ে হৃদটা
রক্ষায় চেষ্টা করুন; এটাই উত্তম।
এত্ত সহজে কবীর হৃদয় কে নিবে?
আমরা থাকতে হবে এমন ঘটনা?
এ সম্ভব নয় কবি, নিশ্চিত থাকুন।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

বিলম্ব বিবেচনা

কবিতার তরুছায় বসে দিন গুনি
কখন কি শুনি কানে সে আশায় জেগে
রাত দিন এক করে ভাবি মনে মনে
কারো কাছে আমার কি আছে কোন দাবী?
দাবী আর কিছু নয় বলি বাচা দাও
যদি কিছু দিতে চাও, খেয়ে দেয়ে মরি
মরনের পরে দিলে তাও খাবে কেউ
তবে যার কষ্টে দিলে সে হলো বঞ্চিত।

মরিয়া অমর হবে খেতে নাহি পেয়ে
এমন সৌভাগ্য কারো কোন কাজে লাগে?
পরের অমরে দাও এখন খাবার।
খাবারের যোগ্যতার বিবেচনাতেই
খাদক মরিয়া থাকে হা করা নিথর
নিস্প্রাণ দেহতে, এটা কেমন বিচার?

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

কবি নাঈম জাহাঙ্গীর নয়নের‘বলি শুনরে আমার মন (গান)’ পোষ্টে মন্তব্য-

একপক্ষ পক্ককেশ সময় পেরিয়ে
অন্যপক্ষ্যে ভেবে একা, অন্যপক্ষে নেই
সে ভাবনার চেতনা হৃদয় গহিণে
সে হয়ত ব্যস্ত আছে অন্য কিছু নিয়ে।
এখানে মিলন ক্রিয়া বিপরীত মুখি
বলে মন যাতনায় একপক্ষ ভোগে,
অন্যপক্ষ এ ব্যাপারে নির্বিকার থেকে
সুখেতে কাটায় তার নিজের জীবন।

বিপরীত সূত্রে পড়ে কবির হৃদয়
একাই করছে পার কঠিন সময়
এখানে অন্যের দায় কিছুমাত্র নেই।
প্রেমাস্পদে পেতে হলে হৃদয়েতে তার
নিজের দখল আগে প্রতিষ্টিত করে
তারপর তারে পেয়ে হতে হয় সুখী।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

প্রেমের প্রদীপ।

প্রেম দরিয়ায় নাও ভাসিয়ে প্রেমিক
যদি একা যেতে চায় কুলের কিনারে
সে আশা হতাশা হয়ে ডুবিয়ে প্রেমিকে
চিরতরে দিবে তার সে প্রেম ঘুচিয়ে।
তারচেয়ে প্রেমিকার হাত ধরে তারে
নায়েতে উঠিয়ে দাও অজানায় পাড়ি
যেথায় বাধারা এর পাবেনা সন্ধান
সেথায় প্রেমিকা সনে সুখে কর বাস।

একপক্ষ প্রেমসেতো মরিচিকা প্রেম
দূরথেকে দেখা যায় চকচক করে
কাছে গিয়ে হতাশায় দেখে কিছু নেই।
প্রেমকর আগে নিয়ে অপর সম্মতি
তাও সেটা দেখে নিবে খাঁটি না ভেজাল
তারপর জ্বাল শেষে প্রেমের প্রদীপ।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট







সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২
৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×