somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

মহানবী (সঃ), সস-১০

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

হে প্রিয় নবী আমার হে মনের ভেলা
মনের গভীরে তুমি কর বসবাস
তোমার ঘ্রাণের আমি পাই যে সুবাস
প্রতি দিন প্রতি ক্ষণ প্রতি অনুভবে।
হাজার বছর এই পেরিয়েছে বেলা
এখনো মানব মনে তোমার নিবাস
তোমার নামেতে ঝরে কত কি উচ্ছাস
তোমায় ভুলাতে বল কে পেরেছে কবে?

ও নূরের ওহে জ্যোতি সত্যের এ ছায়
তুমি জারি করে দিলে এ নূরের ধারা
যে নূরেতে ভরে মন সত্যের প্রভায়।
যে নূর বিনেতে এই মন সর্ব হারা
সেই নূর এই মনে চাই অফুরান
তার সাথে চাই নূর আল ক্বোরআন।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ গীতি সনেট


(দুই)

আল্লাহ সম্পর্কে জ্ঞানে অপরিপক্করা
ধারণার বসে পড়ে অপাত্রে তাদের
প্রণতি জানিয়ে ভুলে বিনষ্ট করত
নিজের কষ্টের ফল অযথা অদানে।
প্রকৃত আল্লাহ চিনে তাঁর সাধনায়
সাফল্যের পথধরে ক্বোরআন পেয়ে
তা’প্রচারে মহানবী(সঃ)প্রকৃত সত্যের
সাথে মানুষের সেতু বন্ধন করেন।

এখন ক্বোরআনের সেতু হয়ে চলে
মানুষেরা নিজেদের চলাচলের যে
সমৃদ্ধ পথ পেয়েছে সেপথ অনন্য।
তবে ক্বোরআনের সে সেতু অবহেলে
বিপথে চলে যে কেউ পথ হারা হলে
তার পথ হারাবার দায় শুধু তার।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এক
অনন্য মহা মানব। যাঁর অনুপম
আদর্শে গড়ে উঠেছে বিশ্বে এক জাতি
যারা অন্যদের চেয়ে বেশী মানবিক।
যে সমাজে এসেছেন মহানবী (সঃ) তারা
অজ্ঞতার অন্ধকারে ডুবেথেকে করে
অনাচর সর্বক্ষেত্রে, গড়েছিল সেথা
অশান্তির পরিবেশ যাছিল অসহ্য।

জাহেলিয়াতের সেই সমাজে জ্বালিয়ে
নৈতিকতার আলোক মহানবী (সঃ) নিজ
দক্ষতায় গড়েছেন শান্তির সমাজ।
এখন সেই আলোক বন্যায় পৃথিবী
জোড়া মানুষেরা দেখে তাদের ইহ ও
পরকালিন কল্যাণ নিহিত সুপথ।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

মানুষেরে ভালবেসে করেছ আপন
তোমাতেই তারাসবে ভুলেছে সজন
নবী শুধু মনে থাকে আর কিছু নয়
নবীতেই খুঁজে ফিরে তারা পরিচয়।
ছেড়ে যায় দেশ জাতি আর পরিবার
ভুলে যায় সেযে কার কেবা আছে তার।
তোমার ডাকেতে হয় সবে আল্লাহর
তাঁরে পায় খুঁজে শুধু বিশ্ব চরাচর।

মানুষেরে আল্লাহর করেছ পাগল
তাঁরে নিয়ে সবে তাই করে কোলাহল।
হাবীব মানেন তাই আল্লাহ রাছুলে
তাঁর খুশি মিলেনাতো রাছুল না হলে।
সেই নবী পথ ধরে চলরে সবাই।
নবী ছাড়া সুপথের কোন গতি নাই।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ প্রতি জোড়
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ গীতি সনেট

(পাঁচ)

জানায় দুরূদ নবী জানায় দুরূদ
আপনার প্রতি প্রভু সাথে ফেরেশতা
ঈমানদারদের কে প্রভুর নির্দেশ
তারাও তেমন যেন জানায় দুরূদ।
এ দুরূদ মু’মিনের মনে মধুময়
প্রতি দিন পড়ে তারা আকুল পরানে
যাতে জাগে মনে কত খুশি বেশুমার
যে হিসাব কোন কালে হয়নাতো শেষ।

এ জগতে কতজন নবীতে বেহুঁশ
আশেকে রাছুল হয়ে কাটায় জীবন
তাদের জীবনে এযে সবচেয়ে দামী।
উম্মতের হে কান্ডারী মনের দুয়ার
আপনার জন্য থাকে সর্বদাই খোলা
শুধুই ব্যাকুল মন আপনারে চায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ গীতি সনেট

(ছয়)

সুন্দরী স্ত্রী ঘরে রেখে পঁচিশ বছর
বয়সের যুবকের পর্বত গুহায়
ধ্যানমগ্ন থাকা এক কঠিন ব্যাপর
যদিও তেমনটাই করেছেন নবী (সঃ)।
একাকী পর্বত গুহা, জ্বীন ভুত সাপ
অন্ধকারে আলোহীন একাধারে থাকা
কল্পণা অতীত লাগে এ কঠিন কাজ
তথাপি তিনি করেন পনের বছর।

এত কষ্ট মূলে আছে কঠিন বিশ্বাস
সঞ্চিত মানব প্রেম মনের ভিতর
তিনি আল্লাহতা’লায় চিনেছেন ভালো।
হিসেব করেন যদি বুঝবেন তবে
তিনি কেন নেতা এই কুল আলমের?
যোগ্যতায় এ দায়িত্ব পেয়েছেন তিনি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট



সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×