আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি
সাজানো বাগান চাই
আজ যে শিশু
মায়ের হাসিতে ভেসেছে
আমরা চিরদিন সেই হাসি
দেখতে চাই
রেললাইনের পাশে নয়
অন্ধকার সিঁড়িতে নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্নাধারায়
শিশুর আনন্দমেলায়
স্বর্গ নেমে আসুক
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক
সবার ভালবাসায়..
শিল্পীঃ রেনেসাঁ
অ্যালবামঃ তৃতীয় বিশ্ব
সুরকারঃ পিলু খান
গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গী
বছরঃ ১৯৯৪
গানটি সৃষ্টি হতে সময় লেগেছিল অনেক দিন। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর বাড়ি চট্টগ্রামে। ট্রেনে করে ঢাকায় আসতেন। রেলগাড়ির জানালা দিয়ে দেখতেন, বস্তিতে বাচ্চারা কী পরিমাণ কষ্ট সয়ে মানুষ হচ্ছে। বাড়িতে সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখতেন অসহায় শিশুদের। চিন্তা করতেন, এদের চাওয়াপাওয়ার অধিকার নিয়ে গান করার কথা। সেই ভাবনারই ফল ১৯৮৯ সালের প্রথমদিকে গানটির জন্ম। সম্পূর্ণটা লেখার পর পিলু খান সুর করলেন। (ইন্টারনেট)
ব্লগার টুং টাং ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন
দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন