কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…
নোট- আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।
মূল শিল্পীও কমলদাশ গুপ্ত নিজেই, পরে গানটি অনেক গেয়েছেন তবে মান্না দে গাওয়া আমার সবথেকে ভালো লাগে।
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ, যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ। “এই করো, সেই করো;” দেখায় সে দিক- অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক। কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে- সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন