![]()
খেয়ালি রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়
মায়াবি বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়
অজানা কোন ঠিকানায় হারালে
জানি না তুমি কোথায়,
তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়
গোধূলির ঐ শেষ সীমানায়
অজানা কোন আশায়
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার,
তুমি নাই
তুমি নাই তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই তোমাকে..............
প্রথম দেখার পর মন যে শুধু
তোমার কথা ভেবে যায়
চমকে দিয়ে এক দমকা হাওয়া
তোমার কথা বলে যায়
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই
তুমি নাই তাই জীবনটা ভরা যে
শূন্যতায়
তুমি নাই
তুমি নাই তাই একাকি জীবনে
খুঁজে বেড়াই তোমাকে
তুমি নাই...........
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়
তুমি নাই...........
শিল্পীঃ শাফিন আহমেদ
সুর ও সঙ্গীতঃ হামিন আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ ও হামিন
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যয়
সালঃ ১৯৯৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



