আজকে করছে বিচারের হাহাকার
যারা ছিলো সেকটর কমান্ডার
আমাদের আছে জানার অধিকার
তাদের কাছে কৈফিয়াত চায়বার !!!
এই কি বাংলার স্বাধীনতা
যা চেয়েছিল বীর মুক্তি জনতা
একাত্তরে রক্ত দিয়েছিল যারা
শুধুই কি দল ভুক্ত ছিল তারা ???
আমার বাংলা আমি বাংলার
মাঠে মন্চ্ঙে শুনি চিৎকার
ক্ষমা করা কেন বাবুদের আবদার
ভারতের ওরাই কি তাবেদার
রক্তাক্ত বাংলায় করেনি বিচার
যারা খুনী রক্তখেকো রাজাকার
কেনো দিলো ওদের এনাম পুরস্কার
আসলে কি ওরাই তবে চাঁটুকার !!!
হয়ে নির্বাচিত প্রথম সরকার
কেন চেয়েছিল রক্তের দাগ শুকাবার
সময় এসেছে জাতি আজ জানবার
চল্লিশ বছর ধরে হুংকার কি তামাশার ???
মোশাররাফ..
০১.১১.০৯
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


