হাজার বছর স্বপ্নগাঁথা একটি গাছে
ফুট্লো যখন লক্ষকোটি তরুলতা,
জোছ্না রাতে সুগন্ধিতে ভরিয়ে দিতে-
রঙ-বেরঙের মন্হরণী ফুলগুলো সব
পেখম মেলে প্রানে, প্রানের ব্যাকুলতা ।।
ঠিক্ তখন ই-
ঘুমের ভীড়ে স্বপ্নএসে জাগিয়ে দিলো
বেহেশতীঐ স্রোতধারায় মিলিয়ে নিলো,
বল্লো হেসে কান্-টা ঘেসে মুক্তি কি চাও ?
বলবে তারে কাবার ধারে মনের ঐ আকুলতা ।।
বসুন্ধরা পেলো যখন গাছটি মোর সুশোভিত,
গন্ধহারা ফুলকলিরা তারই সুধায় সুবাসিত,
পাহাড়সম বিশ্বাসের ঐ চুড়া ঘিরে
পথহারা সব সুপথ পাবার আবিলতা ।।
ঠিক্ তখন ই-
আচম্কা এক সর্বনাসা ঘুর্নিপাকে
আশাহত ফুলকলিরা ধুলাই মিশে,
মাতম শুনেপূর্বগগণ ঢাকলো মেঘে,
মারসুসের ঐ পান্জেরী টা উধাও দেখে
আহাজারী প্রজাপতির আসবে কবে সুখবারতা ।।
যখন দেখি গাছটি আবার সবুজ সতেজ
বারিধারাই কলকাকলী প্রজাপতির সজিবতা,
ভাবি সেতো নয় বৃস্টি, ফুলকলিদের অশ্রুধারা-
হৃদয় কাড়া স্বপ্নবানে প্রত্যাশিত সফলতা ।।
ঠিক্ তখন ই-
আসমানী ঐ ফেরেশতারা আধার ঘরে
বারতা বেসে রাতের শেষে উদ্ভাসিত,
রক্তঝরা প্রজাপতির শাহাদাতের বদৌলতে
কবুল করে চুপিসারে, বিদুরিত সব পংকিলতা ।।
মোশাররাফ
০২.০২.২০১০
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



