আমার একটা অতীত !
বার বার তাড়িয়ে নিয়ে যায়-
একটি কন্টোকাকীর্ণ মোহনায়,
সে অতীত গৌরবের নয়,
কষ্টের ! কিংবা সুখেরও নয়,
নয় সৃজনশীলতায় ঘেরা !
যেন পরিকল্পনাহীন কল্পতরু ।।
আমার চেতনা উদাসী হয় !
ইতি-উতি করে খুঁজে ফিরি-
একটি মোহচ্ছন্ন ভাবনায়,
যে দিনগুলো গুজরান হয়েছে,
শিশুকাল, শৈশব কিংবা কৈশরে
একে, বেড়ে ওঠা বলে না !
নয় আর পাঁচটা সহপাঠীর মত,
আয়েশি ফল্গুধরায় মন উড়ুউড়ু্ ।।
আমার আবেগ বিরহী হয় !
তীল-তীল পুঞ্জিভূত কষ্ট-কুণ্ডলী-
অস্ফুট উচ্চারণে কাতরাই,
কচি মনের অভিমান ভাঙানো-
প্রেয়সীর ভালবাসায় স্নীগ্ধতা ! কিংবা,
নয় হৃদয়-ছোয়া মর্মস্পর্শী স্নেহাশীস,
স্বাধ আহ্বলাদ বিনোদন বিমুখ ! এই,
চৈত্র-চৌচির হৃদয়ে,খরায় ভরপুর ।।
মোশাররাফ.
১০.০৭.১০
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



