মিনারে মিনারে ছেয়েছে বিশ্ব
তব কেন আজ আজানের সুরে
ঘুমন্ত পথিক
চলন্ত নাবিক
ছুটে চলে পথ প্রান্তরে
কাজে কেন নেই ক্ষ্যান্তরে
ধেয়ে চলে হরদম,দূর সুদূরে....।।।
বিদ্ধস্ত জনপদ দিশেহারা মাজলুমান
তথাপি খেলায় মত্ত হায়রে মুসলমান
নামে তুমি ধার্মীক
কাজে কেন নির্বাক
জাগো জেগে দেখো ওরে মুমীন
রক্ত কারবালায় খোদার যামিন
মুক্তিকামী মানুষ, খুঁজে ফেরে জীবনের কলতান....।।।
শতাব্দীর মিনারে কোথা সে মুয়াজ্জীন
হাকিবে কে এ যুগের শান্তির আহবান
সদা যে নির্ভীক
ফুকায়ে চতুর্দিক
জাহেলী বিদ্বেষ বিষবাষ্প ভুলে
পঙ্কীল হৃদয়ের মায়াবি পর্দা খুলে
প্রাচ্য প্রতিচ্যে উড়াবে সাম্য, মুক্তির জয়গান....।।।
মোশাররাফ
২৭.০৮.১০
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



