ক ল ম
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রথম বর্ণমালা আঁকা খড়ি মাটি দিয়ে স্লেটে বুকে । মা একটা বর্ণমালা লিখত আর আমি তার উপর হাত ঘুরিয়ে ঘরিয়ে আঁকতাম। তার পর পেলাম কাঠপেন্সিল । রুল টানা খাতায় লিখতাম অক্ষর, সংখ্যা , ভুল বাক্য। মাঝে মাঝে কাঠপেন্সিল ক্ষয় করতাম রঙ্গিন দেয়ালে নানা অর্থহীন ছবি আর হরেক বর্ণ লিখে । একটু বড় হওয়ার পর পেলাম বলপেন। তা দিয়ে কাটল আমার শৈশব । আমরা ফাউন্টেন পেন পাইনি । তখন এর চল চলে গেছে । বাবার কাছে দেখিছি তার পুরাতন পাইলট ফাউন্টেন পেন । বাবা মাঝে মাঝে তার ঝরনা কলম দিয়ে লিখতেন। এক সময় বাবর ফাউন্টেন পেনটা হারিয়ে যায় হয়তো বা বলপয়েন্ট তার জায়গা দখল করে নেয় । অথছ কত আবেগ জড়িয়ে ছিল বাবর কলমটার সাথে। একবার পুরানো জিনিস ঘাটতে গিয়ে বাবার একটা ডাইরি পাই, তাতে তার প্রথম পুত্র সন্তান হওয়ার আনন্দে কিছু বাক্য লেখা তার প্রিয় কলমটার রঙ্গে। আমরা যখন ছোট ছিলাম বাবা মাকে ছিঠি লিখতেন এই কলমটি দিয়ে । সে চিঠিতে কিছু অংশ জুড়ে থাকত আমাদের জন্য। যখন একটু বড় , আমি পড়তে পাড়ি তখন মার চিঠির সাখে আসত আমার নিজের চিঠি । আমি সে চিঠি বার বার পড়তাম । তাতে মিশানো থাকত আমার বাবার শরীরের গন্ধ, পরিচিত অক্ষর আর সেই কলমের আঁচড় । রাতে ঘুমানোর সময় চিঠিটা বালিশের নিচে ওম দিতাম। মনে হত বাবা আমার সাথে আছে।আমি পাইনি সেই ফাউন্টেন পেন কিংবা অভস্ত ও না । বলপেন ছেড়ে কখন যে কিবোর্ড চালানো ধরেছি বুঝতেও পারিনি। লিখি ,কিন্তু কেন জানি খাপছাড়া। বোধয় কলমের সাথে সখ্যতা হারানোর কারনে।
২৫-০৫-২০১৩
আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন