মাগো তোর কোলে- স্বরচিত কবিতা
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা, তোমায় কতদিন দেখিনি!
তুমি কেমন আছো মা? তোমার জন্য মনটা খুবই কাঁদে।
মা'কে স্মরন করে আমার এই কবিতা।
রচনাকালঃ ২০০২(আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি)
স্থানঃ যশোর(ছাত্রাবাস)
মাগো তোর কোলে মাথা রেখে
আর ঘুমাবো কবে,
তোর মুখের সেই মধুর বচন
আর কি শোনা হবে?
কি যে সুধা আছে মাখা
মা-মা মধুর ডাকে,
রুপালী চাঁদ জোৎস্না ছড়ায়
নদীর বাঁকে বাঁকে।
তুই মা মোরে কোলে নিয়ে
চাঁদ মামাকে ডেকে,
আদর করে ঘুম পাড়াতিস
জড়িয়ে রেখে বুকে।
তোর মুখের ঐ খোকা ডাক
লাগতো কত ভালো
অসুখ হলে কাঁদতিস জেগে
শিয়রে জ্বেলে আলো।
তোর হাতের দুধমাখা ভাত
অমৃতে যেন ভরা
যতন করে গালে তুলে
দিতিস মাগো ত্বরা।
ধুলো খেলে ফিরলে ঘরে
তোর আদর মাখা গালি;
"মুখ পোড়া রে বাঁদর
এতক্ষন কোথায় ছিলি?"
মনে পড়ে মা শীতের সকাল
খেজুর রসের ধুম,
নানান রকম পিঠার লোভে
আসতনা চোখে ঘুম।
আর কে মোরে ঘুম পাড়াবে
হাত বুলিয়ে চুলে,
তুই বিনা শুন্য হৃদয়খানি
স্নেহ তৃষ্ণায় জ্বলে।
হারিয়ে গেলি কোন সুদুরে
আমায় একা ফেলে,
একবার এসে আদর করে,নে
মাগো তোর কোলে।
-০-
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন