somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাছাইকৃত টিভি প্রোগ্রামসমূহ -ঈদের দিন-শনিবার B-)B-)B-)

২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত পছন্দের ভিত্তিতে সাজানো নিজস্ব অনুমান নির্ভর একটি প্রচেষ্টা,যা কিছুক্ষণ আগে পত্রিকা ঘেটে ও অন্যান্য মাধ্যমের সহায়তা নিয়ে করেছি শুধু নিজের ও নিজের পরিবারের কথা ভেবেই।হঠাৎ করেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি,তাই দিলাম।

-আমি অনেক টিভি প্রোগ্রামই এখানে বাদ দিয়েছি,তার মানে এই নয় সেগুলো খারাপ।যেগুলো বাদ দিয়েছি,সেসব সম্পর্কে একদমই হয়ত জানি না বা সবচে কম গুরুত্বপুর্ণ আমার কাছে বা পরে হঠাৎ চোখে পড়লে বা অনুষ্ঠান চলাকালীন সময়ে একটু দেখে নিয়ে ভাল খারাপ যাচাই করব। সুতরাং আমারটাকে পুরোপুরি অনুসরণ করলে আপনার পছন্দের বা আপনার দৃষ্টিতে ভাল এমন অনেক অনুষ্ঠানও মিস হয়ে যেতে পারে।সুতরাং এটাকে পুরোপুরি অনুসরণ করতে আমি নিষেধ করব :-*:-*:-*

-ব্যস্ততার কারণে খুব দ্রুত তৈরি করায় কোনটা কিসের ভিত্তিতে নির্বাচন করেছি তা এখন আর মনে নেই।তাই নির্বাচনের কারণ বলা সম্ভব নয়।তবে খুব সিরিয়াসলি বাছাই করিনি,তাই হয়ত ভাল প্রোগ্রাম বেশ কম গুরুত্বপুর্ণ, আবার বেশ বাজে প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ কাতারে ফেলে দিয়েছি :P:P:P

-এটা শুধুমাত্র ঈদের দিনের জন্য।যদি আপনাদের ভাল লাগে তবে হয়ত ঈদের পরবর্তী দিনগুলোরও একে একে দেয়া যাবে।

-সময়সূচিতে কোন ভুল থাকলে ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।

-আপনার প্রিয় কোন টিভি প্রোগ্রাম বাদ পড়ে গেলে ইচ্ছা করলে এখানে উল্লেখ করতে পারেন।আমি সময় পেলে মূল পোস্টের নিচে আপনার নাম দিয়ে যুক্ত করে দেব।

-এই টপিকে প্রয়োজনীয় ভুল-ত্রুটি সংশোধন করা হবে,সুতরাং নিয়মিত চোখ রাখুন।

-অনুষ্ঠানসূচির সাথে সবগুলোর বর্ণণা দিতে পারছি না বলে দু:খিত।চাইলে কোন পত্রিকা থেকে দেখে নিতে পারেন।

-প্রথম আলো পত্রিকা থেকে বেশিরভাগ সাহায্য নেয়া হয়েছে আবার কিছু শুধুমাত্র নাম দেখে বেশি বা কম গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ফেলেছি,সুতরাং এটা অনুসরণ করলে নিজ দায়িত্বে করবেন /:)/:)/:)

আমার বাছাই সিস্টেম: B-)B-)B-)

১.নিজে খুব গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম--বোল্ড করা থাকবে + আন্ডারলাইন করা

২.নিজে মোটামুটি গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম:শুধু বোল্ড করা থাকবে

৩.নিজে কম গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম--স্বাভাবিকভাবে থাকবে।

৪.যেগুলো বাদ দিয়েছি,সেসব সম্পর্কে একদমই হয়ত জানি না বা সবচে কম গুরুত্বপুর্ণ আমার কাছে বা সময় পেলে একটু দেখে নিয়ে ভাল খারাপ যাচাই করব।


বাংলাদেশ টেলিভিশন

১-০০ সুরের ঝরনাধারা
দ্বৈত শিল্পীর গানের অনুষ্ঠান। উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর। অনুষ্ঠানের শিল্পীরা হলেন আবিদা সুলতানা, রফিকুল আলম, কুমার বিশ্বজিত্, সাজেদ আকবর, সালমা আকবর, রোমানা ইসলাম, শুভ্র দেব, পলাশ, এস ডি রুবেল, খালিদ, তনিমা হাদী, রাজীব, অপু ও চুমকি। প্রযোজনা করেছেন লায়লা হক।

১০-৩০ আনন্দমেলা
গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আব্দুন নূর তুষার।



এটিএন বাংলা

৭-৪৫ নাটক বরিশাল বনাম নোয়াখালী শুভ বিবাহ
রচনা- কামরুল আহসান, পরিচালনা- মীর সাবি্বর; অভিনয়ে- তারিন, মীর সাবি্বর, শারমিন শীলা, আতাউর রহমান, আহসানুল হক মিনু, কে এস ফিরোজ, দিলারা জামান, ডা. ইনামুল হক

৮-৫০ নাটক আয় ফিরে তোর প্রাণের বারান্দা
রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এখানে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, ডলি জহুর, তারিন, মীর সাব্বির, সাজু খাদেম, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, আবদুল আজিজ, শুভাশীষ ভৌমিক প্রমুখ।



চ্যানেল আই

১২-১০ অফ দ্য রেকর্ড
রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন মৌসুমী, মোশাররফ করিম, সোহেল খানসহ অনেকে।
করিমের স্ত্রী একজন জনপ্রিয় নায়িকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকেন। বাসায় ফেরেন অনেক রাতে। এদিকে তাঁর স্বামী বাসায় ছোট্ট শিশুর মতো না-খেয়ে ছটফট করতে থাকেন। কিন্তু স্ত্রীর সেদিকে কোনো খেয়াল নেই। এ নিয়ে সংসারে অশান্তি দানা বাঁধে। এর মধ্যে করিম নাটক তৈরি করার সিদ্ধান্ত নেন। নায়িকা তাঁর স্ত্রী। নায়ক কে হচ্ছেন, তা কাউকে জানানো হয়নি।

১-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: মনপুরা (চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, মনির খান শিমুল)

৭-৫০ বাদলা দিনের গান
লিখেছেন হুমায়ূন আহমেদ, পরিচালনা করেছেন জুয়েল রানা। এতে অভিনয় করেছেন এস আই টুটুল, তানিয়া, সোহানা সাবা, গাজী রাকায়েত প্রমুখ।
সংগীতশিল্পী টুটুলের ভীষণ ভক্ত জরিনা। হঠাত্ একদিন সে টুটুলের বাড়িতে এসে হাজির। তাকে ঢুকতে দেয় না কেউ। কিন্তু একসময় জরিনা ঠিকই টুটুলের মুখোমুখি হয়। তখন সে আর যেতে চায় না। টুটুলের বাড়িতেই থাকতে চায়। তার সেবাযত্ন করতে চায়। কিন্তু এর পেছনে কি অন্য কোনো কারণ আছে?



একুশে টিভি

১২-০২ একুশের দুপুর

৫-২০ নাটক: কনে দেখা

৬-৩০ একুশের সন্ধ্যা

৯-৩০ বাটেক্সপো (মালাইকা অরোরা)


এনটিভি

২-৩০ টেলিছবি কুয়াশা
এটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মাহফুজ আহমেদ, প্রভা, দিলারা জামান, প্রিসিলা পারভীন প্রমুখ। জেলখানা থেকে পালিয়ে গিয়ে লোকটি আশ্রয় নেন মাহফুজ আহমেদের বাসায়। মাহফুজ ফেরারি লোকটির মেয়ে প্রভার সহযোগিতা চান। এদিকে লোকটি পুলিশের হাতে আবার ধরা পড়ে যান। প্রভা ভাবেন, মাহফুজই হয়তো তাঁকে ধরিয়ে দিয়েছে। এদিকে মাহফুজের অর্থনৈতিক অবস্থার হঠাত্ পরিবর্তন ঘটে। একদিন জেলখানা থেকে সেই ফেরারি লোকটি মুক্তি পান। মাহফুজের অফিসে আসেন তিনি। মাহফুজ তাঁকে অপমান করেন। লোকটি হাসেন।

৯-২০ অ্যান এক্সক্লুসিভ মোমেন্ট উইথ অমিতাভ বচ্চন

৯-৫০ নাটক: বিহাইন্ড দ্য সিন- প্রথম পর্ব
রচনা ও পরিচালনা- রেদওয়ান রনি; অভিনয়ে- মোশাররফ করিম, হাসান মাসুদ, সুমাইয়া শিমু, নোভা, অপর্ণা, মম মোর্শেদ, সুমন পাটোয়ারী, ফারম্নক আহমেদ, মিশু, সিদ্দিক


আরটিভি

৬-৪০ নাটক: এ বি সি
রচনা রাজীব মনি দাস ও পরিচালনা শেখ সেলিম। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, সোহেল খান, মারজুক রাসেল, মাজনুন মিজান, বিদ্যা সিনহা মিম, পুতুল প্রমুখ।

৯-৩০ নাটক : পার্শ্ববর্তী প্রেম নিবেদন
অভিনয় করেছেন সুমাইয়া শিমু, সাজু, সুমন পাটওয়ারী, আমিরুল ইসলাম প্রমুখ।
একজন অধ্যাপকের সূত্র অনুযায়ী সাজু ও জুঁইয়ের মধ্যে পরিচয় হয়। সেখান থেকে ভাব, ভাব থেকে ভালো লাগা এবং শেষে তা ভালোবাসায় পরিণত হয়। তাদের প্রেম নামের রেলগাড়িটি বিভিন্ন রাগ-অনুরাগের মধ্য দিয়ে সমান্তরাল গতিতে এগোতে থাকে। অধ্যাপকের সূত্রের ওপরই গল্প মোড় নেয় বিভিন্ন দিকে। কিন্তু একসময় সাজু ও জুঁইয়ের প্রেমকাহিনী এগিয়ে যায় নিজ ধারায়।



চ্যানেল ওয়ান

৮-০০ হার্ট টু হার্ট (মীর সাব্বির, চুমকি, মনির খান শিমুল, নাদিয়া, রিয়াজ, টিনা)

৮-৪০ আকবরনামা

১০-৩০ ব্যাংকক


বাংলাভিশন

২-৩০ টেলিছবি: নায়ক আসেনি
এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয়ে আছেন শাহেদ, হাসান মাসুদ, তানজিকা, নাদিয়া, লিটু আনাম, সোহেল খান প্রমুখ। কক্সবাজার সমুদ্রসৈকতে শুটিং করছে পরিচালক। দুই দিন চলে গেলেও শুটিং শেষ হচ্ছে না। কারণ নায়ক এখনো আসেনি। এদিকে নায়িকাদের শুটিং ডেট নেই। অগত্যা নায়ক নিয়ে ভাবতে হয় তাকে। বিকল্প খুঁজতে গিয়ে পেয়ে যায় প্রোডাকশন বয়কে। অবশেষে উপায় না দেখে নায়ক হিসেবে বেছে নেওয়া হয় তাকেই।

৮-১০ নাটক: বোরকা
রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে হুমায়ূন ফরীদি, অপি করিম, অপূর্ব, মনিরা মিঠু, বাবু প্রমুখ।

৯-৪০ এই হূদয়ে এত যে কথা (অপু বিশ্বাস, নিপুণ, শাকিল খান, ইরিন জামান, রেসি, সাগর)

১১-১৫ নাটক: ভালো থেকো সঙ্গে থেকো
লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এখানে অভিনয় করেছেন অপূর্ব, প্রভা, বাঁধন প্রমুখ।
রিলার হাতে আংটি পরিয়েছে রাসেল। তিন মাস পর বিয়ে। কিন্তু রিলা প্রতিনিয়ত আবিষ্কার করে, রাসেল যেন তার সঙ্গে থেকেও নেই। সমস্যাটা কোথায়? এদিকে তিন বছর পর সৃষ্টির সঙ্গে দেখা হয় রাসেলের। ভার্সিটিতে বন্ধু ছিল তারা। এরই ফাঁকে প্রেম। এখন রাসেলের সামনে এসে দাঁড়িয়েছে নতুন পরিচয়ে। প্রতিশোধ, নাকি রিলার সঙ্গে ভালোবাসার প্রতিযোগিতা? রিলাও সব জেনে হবু বরকে আগলে ধরে রাখতে চায়।


দেশ টিভি

৭-৩০ কানাগলি
এটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল। পরিচালনা করেছেন যুবরাজ খান। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, লাকী ইনাম, ফারুক আহমেদ প্রমুখ।

৯-৩০ নাটক ফেরা না ফেরার গল্প
এটি রচনা করেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন অপি করিম, মাহফুজ আহমেদ, সৈয়দ শুভ্র, ইনামুল হক, আবদুল্লাহ রানা প্রমুখ।
রিমির স্বামী এক বছর ধরে নিখোঁজ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন সময় রিমির মেয়ে নিশু স্কুল থেকে এসে বলল, এক লোক এসে বলে, সে নাকি তার বাবা। রিমি দেখে, লোকটি তার প্রথম স্বামী রাসেল, যে কিনা তাকে হত্যা করার চেষ্টায় জেলে গিয়েছিল। এখন ছাড়া পেয়েছে। স্ত্রী আর সন্তান নিয়ে আগের মতো জীবন যাপন করবে। কিন্তু রিমি জানায়, নিশু তার বর্তমান স্বামীর সন্তান।

১১-৪৫ কল-এর গান (হূদয় খান)

আরো আপডেট আসছে সামনে,সুতরাং নিয়মিত চোখ রাখুন;););)
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×