১.
এক মাতাল তার আরেক মাতাল বন্ধুকে নিয়ে রাত্রে তার ঘরে আসে ,
এসে সে তার বন্ধুকে ঘুরিয়ে ঘুরিয়ে তার বাড়ি দেখায় আর বলে,
ড্রয়িং রূম দেখিয়ে - এটা আমাদের ড্রয়িং রূম
ডাইনিং রূম দেখিয়ে - এটা আমাদের ডাইনিং রূম
বেড রূমে গিয়ে দেখেন তার স্ত্রী অন্য এক ব্যাক্তির সঙ্গে শয্যাশায়ী
তখন বেড রূমে দেখিয়ে - এটা আমাদের বেড রূমে আর
শুয়ে আছে যে, সে আমার স্ত্রী- আর তাকে জড়িয়ে যে শুয়ে আছে সে হলাম আমি!
২.
১ম মাতাল : দেখ, আকাশে চাদঁটা কি সুন্ধর গোল
২য় মাতাল : দুর বোকা গোল হবে কেন, আমি দেখছি লম্বাটে
১ম মাতাল : আমি বলছি গোল
২য় মাতাল : আমি বলছি লম্বাটে
এমন সময় পাশদিয়ে যাচ্ছিল আরেক মাতাল তাকে ডেকে তারা বলল দেখুন তো ভাই চাদঁটি "গোল" না "লম্বাটে".
৩য় মাতাল : আমি ভাই এ এলাকার না তাই আমি বলতে পারবো না।
৩.
এক ব্যাক্তিকে রাতে লাইট পোষ্টের নীচে
তার হারানো কলমটি খুজতে দেখে
আরেক ব্যাক্তি তাকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসে বলে,
- ভাই কি খুজছেন?
- আমার দামী কলমটা হারিয়ে গেছে?
- কোথায় হারিয়েছে?
- ঐ যে সামনের রাস্তার ধারে?
- তা ওখানে না খুজে এখানে খুজছেন কেন?
- আরে আমি কি আপনার মত বোকা যে অন্ধকারে খুজব!
তাই তো লাইট পোষ্টের নীচেই খুজছি।
৪.
এক ব্যাক্তির ঘড়ি ৬ তলা থেকে নীচে পড়ে যাওয়ায়
ব্যাক্তিটি লিফট দিয়ে নীচে নেমে ২ হাত উপরে ধরে ক্যাচ ধরার ভঙ্গীতে
দাড়িয়ে থাকতে দেখে আরেক ব্যাক্তি তাকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসে বলে
-ভাই এভাবে দাড়িয়ে আছেন কেন?
- আমার ঘড়িটি ৬ তলা থেকে পড়ে গেছে
- কখন পড়েছে?
- ২/৩ মিনিট হয়েছে
- তবে আপনি এখন এভাবে দাড়িয়ে আছেন কেন?
- আমার ঘড়ি পড়বে আর আমি ধরব
- আপনার ঘড়ি তো পড়েছে তো ২/৩ মিনিট আগে
- আরে ভাই আমার ঘড়ি ৫ মিনিট স্লো।
হাসি না হাসলে আমার কোন দোষ নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

