দক্ষিন আফ্রিকার সাথে নাকি বাংলাদেশ নিশ্চিত জিতে যাবে।এ ধরনের অবাস্তব প্রত্যাশা এখন কারো কারো মাঝে
আরে বাবা-বাংলাদেশ কি প্রত্যেকদিন ম্যাচ জিতবে নাকি
যেসব বাংগালি এসব অবাস্তব জয়ের কথা বলেন তারাই বোধহয় বাংলাদেশ হারলে জুতার মালা উপহার,বাসে ঢিল ছোড়া,খেলোয়ারদের ছাগল বলার মত কাজ করতে পারেন।
আরে ভাই-শেষ পর্যন্ত এটা একটা খেলাই।বাংলাদেশ সব দিন ম্যাচ জিতবে এমন আশা করাই তো অবাস্তব।যেটুকু করছে সেটুকুই তো অনেক।
আর হ্যা...আমারো মনে হচ্ছে শেষ ম্যাচে ভয়াবহ চাপে (ভুয়া সমর্থক ও পত্রিকার বাড়াবাড়ি চাপ) বাংলাদেশ খুব বাজেভাবে হারবে।
বাংলাদেশ দলের পাশে থাকুন,কিন্তু পাহাড়সম অবাস্তব প্রত্যাশার পাহাড় তাদের উপর দয়া করে চাপিয়ে দেবেন না।
লেখাটা একান্তই আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা ও আবেগের ফসল।যুক্তিতে ভুল থাকা অস্বাভাবিক নয়।আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



