গত মাসের (নভেম্বর) ১ তারিখ Qubee UH235 device post paid connection
কেনার সময় আমাকে বলা হ্য়সিল ২-৩ দিন এর ভিতর আমার লাইন দিতে তারা connection manager কে আমার বাসায় পাঠাবে।আমি অত্যন্ত্ ধৈয্য নিয়ে ৬ দিন অপেক্ষার



পর আমি কল করলাম যার থেকে(কিউবি অফিসার) মডেম নিয়েছিলাম।ঘটনা শুনে সে যেন আকাশ থেকে পড়ল।তারপর বলল যে সে তাড়াতাড়ি লোক পাঠায়ে দিবে।এরও ২ দিন পর ৮ তারিখে তাদের connection manager আমার বাসায় আসে।এরপর ১১ তারিখে(১২ তারিখ থেকে ১৯ তারিখ পর্য্ন্ত কার্যকরী বন্ধ) আমি আমার লাইন বন্ধ করি(ঈদে বাড়ি যাবার জন্য) ২০ তারিখে আবার লাইন চালু করি (পোস্ট পেইড লাইন customer care এ মেসেজ দিয়ে মাসের যে কোন সময় বন্দ্ধ,চালু করা যায়) এবং বাকি মাস লাইন চালু ছিল।অর্থাৎ সব মিলে আমার লাইন নভেম্বর মাসে ১৫ দিন চালু ছিল কিন্তু তারা নভেম্বর এর ১-৭ তারিখ এর জন্যও বিল করে অথচ তারা আমার বাসায় এসে আমার লাইন দেওয়ার শর্ত তখন ও পূরন করে নি।আরও বিভ্রান্তিকর তথ্য আছে নিচের ছবিতে দেখুন
এখানে আমাকে কিভাবে previous month bill(November) হিসাবে ১২৩৮.৮৬ টাকা বিল করে তাও বোধগম্য নয়।যেটা adjustment এর পর ৬৩৪.১০টাকা।আমার যেহেতু কোনো extra data usage নাই সেহেতু ভ্যাট সহ সর্বোচ্চ ৯৭৭.৫ টাকা বিল হওয়ার কথা।এবং Adjustment এর পর যেটা ৬৩৪ টাকার অনেক কম হওয়ার কথা।
এইসব নিয়ে তাদের customer care hotline ০২৮৯৫৯৯১১ এ ২-৩ বার ফোন করার পর বলে আমাকে ঐ সাত দিনের বিল ৬৩৪.১০ থেকে বাদ দি্য়ে বাকিটা (৪০৬ টাকার মত) পে করতে।আমি ব্যাংকে গিয়ে ৫০০ টাকা পে করার পরও লাইন চালু না করায় customer care web এর customer query তে দুইটা মেসেজ পাঠানোর পরও তারা কোন reply করে নি। পরের দিন গুলশান customer care এ গিয়ে প্রথমেই তাদের চরম আব্যবস্হাপনা আর চরম অপেশাদারিত্ব চোখে পড়ল।যাই হোক অনেকক্ষন অপেক্ষা করে অবশেষে আমি কাঙ্খিত customer manager এর সাথে দেখা করার সৌভাগ্য

হল।আমি বললাম আমার ৭ দিনের বিল deduct করতে।সে তখন বলল এটা নাকি সম্ভব না।যে connection manager আমার বাসায় আসতে দেরি করসে এটা নাকি তার দোষ।আমাকে নাকি কনসিডার করে নিতে হবে অথবা customer care hotline এ জানাতে।তার পর নিতান্ত অভদ্রের মত চেয়ার ছেড়ে আমাকে আর কোনও কথা না বলে বাইরে চলে গেল।


আমি আরও অনেক customer care এ গেসি কিন্তু এই রকম ব্যবহার আর কোথাও পাই নি;কসম।He totally humiliated me.
এই সব কিছুর side effect হিসাবে শুনলাম ডিসেম্বর এর ১৩ তারিখ আমার লাইন বন্ধ ছিল(তাদের হিসাবে বিল due থাকার কারনে

) কিন্তু সেই দিনের বিল নাকি আমাকে দিতে হবে।সব মিলিয়ে কিউবি নিয়ে আমি হতাশ,ক্ষুব্ধ,রাগান্বিত।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৪