আজ আমি নিজেও দুই সন্তানের জননী। তাই হয়তো মায়ের ভালবাসা অনুভব করা আমার জন্য সহজ হয়েছে।আমি যদিও শান্ত ছিলাম মা-ও বলেছে আমাকে নিয়ে মাকে কোন কষ্ট করতে হয়নি। কিন্তু আজ অনুভব করতে পারি কতটা নির্ভরশীল ছিলাম মায়ের উপর। মা ছিলেন নার্সিং সুপারভাইজার। সুতরাং সিফটিং ডিউটির ঝামেলা বরাবরই ছিল। আমার প্রত্যেকটি কর্মকাণ্ডে মাকে কাছে পেয়েছি।নাচের ট্যুর, সাপ্তাহিক- বাৎসরিক অনুষ্ঠান দিনের পর দিন চলেছে। খুব ভাল মনে আছে দীর্ঘ দশ-পনের বছর মা আমাকে একনাগারে সার্ভিস দিয়েছেন। অফিস থেকে ফিরেই আমাকে তৈরি করেছেন, অনুষ্ঠানে নিয়ে গেছেন।কিভাবে সময়,ডিউটি ম্যানেজ করেছেন তিনিই জানেন। বিনিময়ে কখনও ধন্যবাদ দেইনি, কৃতজ্ঞতাও প্রকাশ করিনি। বরঞ্চ আসতে একটু দেরি হলে রাগারাগি করেছি।মায়েরা এমনই......... সন্তানের পেছনে দৌড়িয়েই মনে হয় তারা আনন্দ পান।সন্তানের সাফল্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মায়ের। বিনিময়ে আমদের হাসি মুখ দেখতে চান। আর আমরা বড় হবার পর কেবল বাইরের মানুষকে আনন্দ দিতে ব্যস্ত থাকি।মাকে খুশি করি? মাকে দেয়ার মত সময় আমাদের নেই। আমি ভীষণ ভাগ্যবতি, মা এখনও আমার কাছে আছে। তাকে ধন্যবাদ দিতে পারিনা। তাই চেষ্টা করি মাঝে মাঝে মাকে জড়িয়ে ধরতে, এটা ওটা কিনে দিতে।......চিৎকার করে বলতে ইচ্ছা করে ‘মাগো তোমার ভালবাসা আগে কেন বুঝতে পারলাম না।তাহলেতো তোমাকেও একটু বেশী ভালবাসা দিতে পারতাম'।
আলোচিত ব্লগ
পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন
অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?
আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।

আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন
FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা
গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন
আজকে আমার মন ভালো নেই

দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।