শেষ পর্যন্ত সঙ্গম
এক সঙ্গমে জব্দ আমি তৃতীয়া কালান্তর
ভবমেলা তব খেলা দুয়ার মাঝে ঝড়
আজ প্রিয় সংসারে ।
সুখসঙ্গম পরিহারে তীব্র যাতনা
জল নিয়ে দরদাম আর শব্দ কেনার খরিদ্দার ।
প্রেতাত্বারা সংগম চায় দিবা জাগরণে
গগনে অধুরা পরিহাস নিয়ে চাঁদ হাসে,
বন বন করে ঘোরা লাটিমটাও থেমে যায় ।
জুটি বেঁধে সঙ্গম করে
সাদা পায়রা, লাল মোরগ আর কালো কাক
শব্দ তখন বিক্রি হয়ে গেছে বেশ্যার টেপ রেকর্ডারে ।
মস্তিস্ক খুঁড়ে খুঁড়ে ভালো লাগা আবিস্কার আর
খুঁজে পাওয়া ভালো লাগায় মৌমাছির আশ্রয় ।
লাল শার্টটা কোন একসময় সাদা ছিল
প্রতিবেশির সাক্ষ্য !
আর শতাধিক সঙ্গমকারির মাঝে আমাকে খুঁজে নিয়ো
আমার লাল শার্ট ।
আমি যৌবনের লাটিম ঘুরিয়ে নব প্রণয়ে উদ্দাম
আজ সঙ্গম আমার দেহকে
আমার সমাজকে
আর দূর্ভাগা এক জাতিকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





