সংলাপ
সংলাপ ছাই চাপা আগুনের ফুলকি
সংলাপ দাউ দাউ জলন্ত উলকি ।
সংলাপ বিশ্বাসে নিঃশ্বাসে ভরপুর
সংলাপ জেগে ওঠা তেজস্বি রোদ্দুর ।
সংলাপ আপামর জনতার হাতিয়ার
সংলাপ ক্ষুধিতের জেগে ওঠা বারবার ।
সংলাপ একাকী পথিকের ভালোলাগা
সংলাপ ঘুমন্ত প্রহরীর রাতজাগা ।
সংলাপ শেষ রাতে বেজে ওঠা হুইসেল
সংলাপ যোদ্ধার হাতে থাকা রাইফেল ।
সংলাপ গৃহহীন পথিকের আহাজারি
সংলাপ মুক্তির চেষ্টায় বাড়াবাড়ি ।
সংলাপ মহিয়সী নারীটির হুঙ্কার
সংলাপ হাত তুলে মিছিলের ঝঙ্কার ।
সংলাপ রাতজাগা পাখিটির কুহু ডাক
সংলাপ মা হারা শিশুটি বেঁচে থাক ।
সংলাপ মেঘ ডাকা আকাশের বৃষ্টি
সংলাপ সুর থেকে সুর বাধা সৃষ্টি ।
সংলাপ জন্মের বিপরীতে জন্ম
সংলাপ খুদ আর গোটা চার অন্ন ।
সংলাপ বেড়ে ওঠা তরুণের গল্প
সংলাপ অন্ধের আলো চাই অল্প ।
সংলাপ দুর হতে শোনা এক গর্জন
সংলাপ লাল আর সবুজের অর্জন ।
সংলাপ যুগে যুগে সংলাপ
সংলাপ মুছে দিক সব পাপ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




