somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগান কবি পারতৌ নাদেরির কবিতা

১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়না

একটা জীবন তাকিয়ে থেকেছি নির্বাসনের আয়নায়
বিভোর হয়ে নিজের প্রতিবিম্বই দেখেছি শুধু
শোনো_
আমি এসেছি আক্কেলের অবিরাম সংঘাত থেকে
শূন্যতার মানে আমি ভালো করেই জানি।

এক বর্ণিল সকাল

আমি তাকে চুমু খেলাম_
শিউরে উঠল তার সারা শরীর
বাতাসে দোলা ফুলেল খুবানি শাখার মতো
জলের ওপর কম্পমান চাঁদের মতো, তারার মতো

আমি তাকে চুমু খেলাম_
শিউরে উঠল তার সারা শরীর
তার গালে ফুটল এক রং
আরেক রং তার দৃষ্টিতে
আর তার নরম হৃদয় থেকে সূর্য উঠল
শেষ হল অপেক্ষার এক হাজার এক রাত

আর এক বর্ণিল সকালে
ভালবাসার মানের সঙ্গে হল আমার শয্যা ভাগাভাগি


[আফগান কবি নাসরুল্লাহ পারতৌ নাদেরির জন্ম ১৯৫২ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেরশাহ বাবা গ্রামে। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন গ্রামের বিদ্যালয়েই। ১৯৭০ সালে তিনি কাবুলের শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে স্নাতক হন। তখন থেকেই কবিতা লেখা শুরু। পরে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক হন। কমিউনিস্ট আফগান শাসনের বিরোধিতার কারণে অনেক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীর মতো তাকেও কারাগারে যেতে হয়েছে। বিখ্যাত পুল-ই-চারখি কারাগারে ঠাঁই হয় তার। ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত ছিলেন কারাগারে। এরপর ১৯৯৭ সালে পালিয়ে পাকিস্তানে চলে যান। যোগ দেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের দারি গ্রোগ্রামে। ২০০২ পর্যন্ত তিনি কাজ করেন বিবিসিতে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। আফগান কবিতায় ঐতিহ্য, আধুনিকতা ও সমসাময়িক পরিস্থিতির মেলবন্ধন ঘটিয়েছেন তিনি।]

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×