খালিদ আল-হাল্লাবকে সারাটা সকাল নিষ্ঠুর বিচারক দাঁড় করিয়ে রেখেছেন। শেষে রায় দিয়েছেন, যে বাড়িটায় সে ছোটবেলা থেকে আছে সেটা ছেড়ে দিতে হবে। বিচারকের সামনে দাঁড়িয়ে থাকার অপমান অবশেষে সে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত_ জোহরের নামাজের পর কাউকে এ কথাটা বলতে শুনে তার মনটা নরম হল ও আনন্দে ভরে গেল। বাড়ি ফিরে এসে সে একটা কুড়াল ও একটা কোদাল নিল। মায়ের পায়ের নিচের মাটি খনন করতে লাগল। মা বারান্দায় একটা কাঠের চেয়ারে বসেছিলেন। তার কাতর আর্তনাদ এক মুহূর্তের জন্যও থামছিল না। অনেকণ ধরে সে খোঁড়াখুড়ি করল, কিন্তু ভেজা ভেজা মাটি ছাড়া আর কিছুই পেল না। এক সময় রাগে সে কোদাল ও কুড়াল ছুড়ে ফেলল। চিনি আর বেশি করে ঘুমের ওষুধ মিশিয়ে মাকে একটা চা দিল। কয়েক মিনিটের মধ্যে ঘুমের কোলে ঢলে পড়লেন মা। এতণ ধরে খোঁড়া গর্তে সে একটা কম্বল ও দুটো বালিশ রাখল। চেয়ার থেকে মাকে তুলে নিয়ে গর্তে বিছানো কম্বলের ওপর শুইয়ে দিল সে। মা যে চেয়ারটায় বসেছিলেন সেটাতে বসে কান্তিতে হাঁপাতে হাঁপাতে মায়ের খাওয়া বাকি চাটুকু খেল। তারপর গর্তে ঢুকে সেও মায়ের পাশে শুয়ে পড়ল। মায়ের একটা হাত আঁকড়ে ধরল। কবরের অন্ধকার যাতে দ্রুত নেমে আসে সেই প্রার্থনা করতে করতে সে চোখ বুঁজল।
অন্য বাড়ি [সিরীয় গল্পকার জাকারিয়া তামেরের আরো একটি গল্প]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।