আমার প্রিয় পোস্ট

আমার সাইটঃ http://lancercare.com/

“নিজেই যখন হ্যাকার (পর্ব ২)”

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১২

শেয়ারঃ
0 0 1

আজকের পর্বে আমরা মূলত উইন্ডোজ হ্যাকিং নিয়ে আলোচনা করব। এটা তুলনামূলকভাবে কঠিন এবং বিরক্তিকর। তবে একবার শিখে ফেললে অনেক মজা পাবেন আবার অনেক কাজও করতে পারবেন। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। তো এবার শুরু করা যাক। উইন্ডোজ হ্যাকিংয়ের জন্য প্রথমেই আপনাদের জানতে হবে উইন্ডোজ সম্পর্কে। আর সেই প্রথমেই আমাদের প্রয়োজন হবে উইন্ডোজের অ্যাডমিন অ্যাকাউন্টটি যার কম্পিউটারটি আপনি হ্যাক করতে চান। সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর উপায় হল লিমিটেড অ্যাকাউন্টে ঢুকে নিচের পদ্ধতি ব্যবহার করে নিজের ইচ্ছামত পাসওয়ার্ড সেট করে দিয়ে আসা।

প্রথম ধাপঃ Start→Run এ যান।
দ্বিতীয় ধাপঃ এবার এখানে lusrmgr.msc লিখে করুন।
তৃতীয় ধাপঃ এখানে Users এবং Groups এই দুইটি ফোল্ডার পাবেন।
চতুর্থ ধাপঃ এবার Users ফোল্ডারে এর উপর রাইট ক্লিক করুন।
পঞ্ছম ধাপঃ এখানে Set New Password অপশনে নতুন পাসওয়ার্ড দিয়ে এবার ok করুন।

এবার কম্পিউটারটি মোটামুটি আপনার নিয়ন্ত্রনে চলে এল। আপনার এবার করণীয় হবে এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরী করা যা আপনি ছাড়া কেউ ডিলিট বা রিনেইম করতে পারবে না। এক্ষেত্রে আপনার নিচের মত করে কাজ করতে হবে।

আনডিলিটেবল ফোল্ডারটি তৈরী করতে গেলে আপনার নিচের নামগুলো ব্যবহার করতে হবে।

1. lpt1 থেকে lpt9 পর্যন্ত যেকোন নাম
2. CON
3. AUX

আমাদের ফোল্ডারটির নাম এখানে ধরলাম lpt1

প্রথম ধাপঃ Start→Run→ এ যান।
দ্বিতীয় ধাপঃ এবার cd.. লিখে ENTER করুন।
তৃতীয় ধাপঃ আবার cd.. লিখে ENTER করুন।
চতুর্থ ধাপঃ এবার যে ড্রাইভের ফোল্ডার আছে সেখানে যান। উদাহরনঃ ধরুন আপনি D ড্রাইভে যাবেন। তাহলে D: লিখে ENTER করুন।
পঞ্ছম ধাপঃ এবার md \lpt1\\ টাইপ করে করুন।
ষষ্ঠ ধাপঃ এবার D ড্রাইভে গিয়ে চেষ্টা করে দেখুন। একে এবার ডিলিট, রিনেইম কিছুই করা যাবে না।

এখন কথা হচ্ছে তাহলে আমি কিভাবে এগুলো ডিলিট করব। এখন আমাকে নিচের কাজগুলো করতে হবে।

প্রথম ধাপঃ Start→Run→ এ যান।
দ্বিতীয় ধাপঃ এবার cd.. লিখে ENTER করুন।
তৃতীয় ধাপঃ আবার cd.. লিখে ENTER করুন।
চতুর্থ ধাপঃ এবার যে ড্রাইভের ফোল্ডার আছে সেখানে যান।
পঞ্ছম ধাপঃ এবার rd \lpt1\\ টাইপ করে করুন।
ষষ্ঠ ধাপঃ এবার ফোল্ডারটিকে আবার ডিলিট করা যাবে।

[তবে আনডিলিটেবল ফোল্ডার আপনি নিজের ব্যক্তিগত ফাইল সংরক্ষণের কাজেও ব্যবহার করতে পারেন।]

এই ফোল্ডারগুলোর লোকেশন আমাদের ভাইরাসের অটোরান ফাইলে দিয়ে দিলে সেটা অটোমেটিক আনডিলিটেবল হয়ে যাবে। এবার ভাইরাসগুলোকে যত খুশি কম্পিউটারে ঢুকাতে থাকুন। আর আপনি যদি দূরের কারো কম্পিউটারের বারটা বাজাতে চান সেক্ষেত্রে আপনি ইনভিজিব্যাল অটোরান ফাইল মেইল করে পাঠাতে পারেন। এটা খুব সহজ একটা কাজ কিন্তু এ ব্যপারে আমি আপনাদের কোনো সাহায্য করব না।

এবার যেটা কথা সেটা হচ্ছে আপনি তো অনেক ভাইরাস তৈরী করে ফেললেন। কিন্তু আপনার কম্পিউটারের ভাইরাসগুলোর কি করবেন। এজন্য সবচেয়ে ভাল হচ্ছে কোনো ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করা। তাছাড়া আপনি Trojan টাইপের ভাইরাসকে ম্যানুয়েলি ও কিল করতে পারেন। তবে আমি যে পদ্ধতির কথা এখন বলব সেটার জন্য আপনার অভিজ্ঞতা অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ এখানে অনেক ফাইলের মধ্য থেকে ভাইরাস খুজে আপনাকে কিল করতে হবে। এটা খুবই কঠিন একটা কাজ। যাহোক পদ্ধতিটি এবার বলি।

প্রথম ধাপঃ প্রথম ধাপঃ Start→Run এ যান।
দ্বিতীয় ধাপঃ এবার services.msc লিখে ENTER করুন।
তৃতীয় ধাপঃ এবার এখানে যে সার্ভিসগুলোর নাম দেখতে পাবেন সেখানে কিছুক্ষন খুজুন। দেখবেন সেখানে বেশিরভাগই আপনার ইনস্টল করা ফাইল বা উইন্ডোজের নিজস্ব ফাইল। এর বাইরে কোনো সন্দেহজনক ফাইল পেলে সেটা ডিলিট করে দিন।

[আগেই বলেছি এটা একটু আলাদা। তাই ভালো করে উইন্ডোজের ফাইল সম্পর্কে জানা না থাকলে এ পদ্ধতি ব্যবহার করবেন না।]

এখন আমি কিছু অ্যাপ্লিকেশনের নাম লিখব যেগুলো সাধারণত আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলোর উপস্থিতি যদি টের পান চেষ্টা করবেন সরিয়ে দিতে। এজন্য টাস্ক ম্যানেজারে গিয়ে Processes অপশনে গিয়ে এদের খুজুন এবং পেলে এদের সিলেক্ট করে End Process করে দিন।

লিস্টঃ
adaware.exe, alevir.exe, arr.exe, ascv.exe, backWeb.exe bargains.exe, blss.exe, bootconf.exe, bpc.exe, brasil.exe, bundle.exe, bvt.exe, cfd.exe
cmd32.exe, cmesys.exe, datemanager.exe, dcomx.exe, divx.exe, dllreg.exe, dpps2.exe, dssagent.exe, emsw.exe, explore.exe, fsg_4104.exe, gator.exe, gmt.exe, hbinst.exe, hbsrv.exe, hxdl.exe, hxiul.exe, iedll.exe,iedriver.exe, iexplorer.exe, image.dll, infus.exe, infwin.exe, intdel.exe, isass.exe, istsvc.exe, jdbgmgr.exe, kazza.exe, keenvalue.exe, kernel32.exe, launcher.exe, loader.exe, mapisvc32.exe
mfin32.exe, mmod.exe, mostat.exe, msapp.exe, msbb.exe, msblast.exe, mscache.exe, msccn32.exe, mscman.exe, msdm.exe, msiexec16.exe
mslagent.exe, mslaugh.exe, msmgt.exe, msmsgri32.exe, msrexe.exe, mssys.exe, msvxd.exe, netd32.exe, nssys32.exe, nstask32.exe
nsupdate.exe, onsrvr.exe, optimize.exe, patch.exe, pgmonitr.exe
powerscan.exe, prizesurfer.exe, prmt.exe, prmvr.exe, ray.exe, rb32.exe
rcsync.exe, run32dll.exe, rundll.exe, rundll16.exe, ruxdll32.exe, sahagent.exe, save.exe, savenow.exe, sc.exe, scam32.exe, scrsvr.exe,, scvhost.exe, service.exe, showbehind.exe, skynetave.exe, soap.exe
spoler.exe, srng.exe, start.exe, stcloader.exe, support.exe, svc.exe, svchosts.exe, svshost.exe, system.exe, system32.exe, teekids.exe
trickler.exe, tsadbot.exe, tvmd.exe, tvtmd.exe, webdav.exe, win32.exe, win32us.exe, winactive.exe, win-bugsfix.exe, windows.exe, wininetd.exe, wininit.exe, winlogin.exe, winmain.exe, winnet.exe, winppr32.exe, winservn.exe, winssk32.exe, winstart.exe, winstart001.exe, wintsk32.exe
winupdate.exe, wnad.exe, wuamgrd.exe, wupdt.exe


এবার বলি ভাইরাসগুলোকে কিভাবে বানাবেন। ধরুন আপনি এমন একটা ভাইরাস বানাবেন যেটা কারও কম্পিউটারে ঢুকে সেটাকে বারবার রিস্টার্ট নেওয়াবে। আগের পর্বে এরকম ভাইরাস কোডিং দেখিয়েছি। ঐ কোড দিয়ে ভাইরাস বানিয়ে একটা আনডিলিটেবল ফোল্ডারে রেখে দিন। ফোল্ডারটা এবার হাইড করে রাখুন। আপনার কেউ যদি ইনভিজিব্যাল ফোল্ডার তৈরী করতে পারেন তাহলে তাই তৈরী করুন। আর না পারলে বলবেন। পরের কোনো পোস্টে লিখে দিব। এবার পুরো ফোল্ডারটিকে অটোরান করে দিন। অটোরান প্রোগ্রামিং আমি শিখাব না এটা আগেই বলেছি। আপনার ব্যক্তিগতভাবে শিখে নিবেন। এখন এই ফোল্ডারটি যেখানেই যাবে সেখানেই খবর করে দিবে। এরকম আরো নতুন আইডিয়া আপনারা ও চিন্তা করে সেটা করতে পারেন। আর কোনো সমস্যা হলে তো আমি আছিই। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৮
রেজওয়ান করিম বলেছেন: ভাই আপনেতো ডেন্জারাস মাল
২. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২২
আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: নতুন কিছুতে আগ্রহটা অনেক আগের.........
আমার কাছে নতুন কিছু যোগান দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ............
৩. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩
নূর-ই-আল-মামুন বলেছেন: কি সব লিকছেন এইসব ????
৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৯
দুপুরমণি বলেছেন: প্রিয়তে নিলাম ।

 

মোট সময় লেগেছে ১.১৩৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সাইটঃ
http://lancercare.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই