সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফর এর সময় ব্লগের বিভিন্ন লেখায় দেখছি সীমান্ত হত্যা নিয়ে কথালাপ শুরু হয়েছে।
কি মুসকিলের ব্যাপার আমাদের মত ভারতীয়দের কি বলব। এই ব্লগে প্রায়ই শুনি বাংলাদেশের নাগরিকরা, (যারাই মূলত এই ব্লগের লেখক, আমার মত পশ্চিমবঙ্গবাসী লেখক এখানে কম), সীমান্তে হত্যা নিয়ে ক্ষুব্ধ, মর্মাহত। বিশেষত ফেলানি হত্যা পর্বে আমিও খুব উতলা হয়ে উঠেছিলাম। তখন কিছু খোঁজখবর করতে গিয়ে জানলাম যে সীমান্ত হত্যার কারণ নাকি অবৈধ অনুপ্রবেশ। বাংলাদেশের জনগণ নাকি ভারতে রোজগারের লোভে ঢুকতে গিয়ে গুলি খেয়ে মারা পড়েন। বাংলাদেশের চেয়ে ভারতে কাজের বাজার লোভনীয় বলেই নাকি এমন হয়।
আমার মনে হয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এর প্রবণতাই যদি খুনের কারণ হয়, তবে বাংলাদেশ জুড়ে এই প্রবণতার বিরুদ্ধে আত্মসচেতনতা, আত্মমর্যাদা বৃদ্ধির অভিযান চালানো দরকার। দেশেই যা পারি করব, কিন্তু চোরের মত সীমান্ত পাড়ি দিতে গিয়ে দেশকে ছোট করব না - এই ভাবনায় লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা নিশ্চয় ই হবে।
আর সীমান্তে অনুপ্রবেশ যদি সীমান্ত হত্যার কারণ না হয়, তবে রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে তথ্যপ্রমাণ সহযোগে প্রমাণ জানান বাংলাদেশের সরকার, সরকার রাজি না হলে সে দেশের জনগণ।
আপনারা একটু জানান না সীমান্তে অবৈধ পারাপার নিয়ে এখানে যা শুনেছি তা কতদূর সত্য ও তথ্যভিত্তিক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



