ইদ্রিস আলী দুঃখ করে বলেন, মধু চেয়ারম্যান আমার স্বপ্ন চুরি করে যতটা দুঃখ দেয়নি তার চেয়েও দুঃখ দিয়েছে আমার রোপিত বটগাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগিয়ে। ঐদিন প্রায় এক হাজার লোককে ভঁূরিভোজন করালেও মাত্র একটি বাঁশ কিনে সাইনবোর্ড লাগানোর উদারতা চেয়ারম্যান সাহেব দেখাতে পারেনি। ইদ্রিস আলী অতিসত্বর সাইনবোর্ডটি অপসারণের জন্য জোর দাবি জানিয়েছে।
এক বৃক্ষ প্রেমিকের স্বপ্ন চুরি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
'কেউ যদিল (যদি) আমার বুকি (বুকে) প্যারাগ (পেরেক) মারতো তাইলিও (তাহলে) এতো কষ্ট পাইতাম না'-কথাগুলো বলেন বৃক্ষপ্রেমিক ইদ্রিস আলী। একজন ইউপি চেয়ারম্যান বৃহস্পতি পিকনিক স্পট নামে একটি প্রকল্পের সাইনবোর্ড তার রোপিত বটগাছের সঙ্গে পেরেক দিয়ে লাগিয়ে দিলে দুঃখে ও ক্ষোভে একথাগুলো বলেন। তিনি আরও বলেন, চেয়ারম্যান বলি পরে আমি বুকি সাইনবোর্ড লিয়ে যতদিন তার প্রয়োজন ততদিন দাঁড়িয়ে থাকতাম। ইদ্রিস আলী একজন বৃক্ষপ্রেমিক মানুষ। তিনি বিভিন্ন প্রকার অনেক গাছ লাগিয়েছেন। তার বর্তমান বয়স ৫২/৫৩ বছর। বিয়ে করেননি। নিজে দর্জির কাজ করে সামান্য যা কিছু উপার্জন করেন তার প্রায় সবটাই গাছ লাগানো ও পরিচর্যার কাজে ব্যয় করেন। তিনি অসংখ্যা গাছ লাগিয়েছেন তার মধ্যে বটগাছ অন্যতম। ইদ্রিস আলী গাছ লাগিয়ে এবং বৃক্ষ প্রেমিক হিসাবে উপজেলা জেলা এমনকি বিভাগীয় পর্যায়েও সরকারিভাবে পুরস্কৃত হয়েছেন। সে সাদামনের মানুষ হিসেবে মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কার পায়নি। এলাকার মানুষ তাকে বটগাছ ইদ্রিস বলে কৌতুক করে ডাকে। তার স্বপ্ন গাছ নিয়ে এবং সে সবসময় মানুষের মঙ্গল চিন্তা করে। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার গ্রাম চিথুলিয়ার অদূরে বড়বিলের পাশে দীঘিরভিটা নামক স্থানে একটি পিকনিক স্পট তৈরির জন্য ২০১০ সালের প্রথম দিকে পাবনা-৩ এলাকার সংসদ সদস্য মকবুল হোসেনের নিকট একটি প্রকল্প তৈরি ও বাস্তবায়নের জন্য আবেদন করেন। তার আবেদনে ফরিদপুর উপজেলা ও ভাঙ্গুড়া উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সুপারিশ গ্রহণ করেন। এর প্রেক্ষিতে সংসদ সদস্য মকবুল হোসেন তদবিরে দীঘির ভিটায় সরকারিভাবে একটি পিকনিক স্পট তৈরির জন্য একটি প্রকল্প অনুমোদিত হতে যাচ্ছে। গত ১৯ জানুয়ারি ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
'মধু আনুষ্ঠানিকভাবে বৃহস্পতি পিকনিক সেন্টার, স্থান দীঘির ভিটা, স্থাপিত ২০১২ লিখে একটি সাইন বোর্ড পেরেক দিয়ে ইদ্রিসের রোপিত বটগাছের সাথে ঝুলিয়ে দেয়। ইদ্রিস মনে করে মধু চেয়ারম্যান তার স্বপ্ন চুরি করেছে। তিনি আরও অভিযোগ করেন প্রথম দিকে মধু চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে বাহবা দেয় এবং মিষ্টি মুখ করালেও অনুষ্ঠানের দিন তাকে আর ডাকা হয়নি। তার ধারণা তার দেওয়া প্রকল্প উক্ত চেয়ারম্যান বাস্তবায়ন করবেন বলেই তাকে আর ডাকা হচ্ছে না।
ইদ্রিস আলী দুঃখ করে বলেন, মধু চেয়ারম্যান আমার স্বপ্ন চুরি করে যতটা দুঃখ দেয়নি তার চেয়েও দুঃখ দিয়েছে আমার রোপিত বটগাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগিয়ে। ঐদিন প্রায় এক হাজার লোককে ভঁূরিভোজন করালেও মাত্র একটি বাঁশ কিনে সাইনবোর্ড লাগানোর উদারতা চেয়ারম্যান সাহেব দেখাতে পারেনি। ইদ্রিস আলী অতিসত্বর সাইনবোর্ডটি অপসারণের জন্য জোর দাবি জানিয়েছে।
ইদ্রিস আলী দুঃখ করে বলেন, মধু চেয়ারম্যান আমার স্বপ্ন চুরি করে যতটা দুঃখ দেয়নি তার চেয়েও দুঃখ দিয়েছে আমার রোপিত বটগাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগিয়ে। ঐদিন প্রায় এক হাজার লোককে ভঁূরিভোজন করালেও মাত্র একটি বাঁশ কিনে সাইনবোর্ড লাগানোর উদারতা চেয়ারম্যান সাহেব দেখাতে পারেনি। ইদ্রিস আলী অতিসত্বর সাইনবোর্ডটি অপসারণের জন্য জোর দাবি জানিয়েছে।
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।