আজ একটা ব্লগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে একটা পোস্ট পড়ে মেজাজ খারাপ হয়ে গেলো। বজ্জাত ঐ ব্লগারের ধৃষ্টতা কতো সে বঙ্গবন্ধুর জন্ম পরিচয় নিয়ে সন্দেহমূলক মন্তব্য করেছে
খুজতে লাগলাম আমার কাছে থাকা সব বই-পত্র, দলিল দস্তাবেজ। না আমার কাছে থাকা সব বইয়ে যতটুকু লেখা আছে তা কেবল তাঁর বাবা এবং মায়ের নামের মধ্যেই সীমাবদ্ধ। আমাকে জানতে হবে আরো, তাঁর মায়ের নাম, তার নানার নাম, তাঁর নানার পেশা এবং তার নানার বাড়ির ঠিকানা, নাহলে আমি তার জবাব দিতে পারছিনা।
খুজলাম আমার কাছে থাকা এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাপিডিয়ার সিডি সংস্করণে, না এখানে আরও কম তথ্য দেওয়া আছে। শুধু তার বাবার নাম প্রকাশ করা হয়েছে।
এবার খুজলাম উইকিপিডিয়াতে, না এখানেও নেই।
এই ডিজিটাল যুগে যখন আমরা মঙ্গল গ্রহের খবর পকেটে রাখি তখন এই সামান্য তথ্যটা পাওয়া যাবেনা তা আমি বিশ্বাস করিনা। তাই এবার আশ্রয় নিলাম ব্লগের। আমাকে জাতির পিতার মায়ের নাম, নানার নাম, তাঁর নানার পেশা এবং তাঁর নানার বাড়ির ঠিকানা জানিয়ে একটু উপকার করবেন প্লিজ। আপনাদের কারো কাছে নিশ্চয়ই আছে। এই তথ্যগুলো লিংকসহ দিলে খুব উপকৃত হবো।
ঐ ব্লগটির ঠিকানা
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


