লালমাই স্টেশন
সুবর্ণা এক্সপ্রেস
মেয়েটির সাথে ছিল দেখা
এখনো রয়েছে তার রেশ ।
বেশ ক’বছর আগে
কোন এক মেঘলা বিকেলে
হল পরিচয়
ট্রেনের ক্যান্টিনে
চায়ের পেয়ালা হাতে
এক নিরালায় ।
বেশ কিছুক্ষণ থমকে থাকা
যেন অক্ষিপটে
অনেক আগেই ছিল আঁকা
হয়ত মিনিট চারেকের কথা
অবনিতা
এখনো হৃদয়ে আছে গাঁথা ।
স্তুপীকৃত এলোমেলো চুলে
হাওয়ারা দিগবিদিক ভুলে
আলতো করে জড়িয়ে ছিল
শাড়ির আচলে ।
ভাললাগায় মাথা নষ্ট
চেনা পৃথিবী হঠাৎ করেই
ভীষণ আড়ষ্ট ।
তারপর বাকীটা সময়
শুধু তারই ভাবনা
মনের খাতায় কাঁটাকুটি
কত সম্ভাবনা ।
অবনিতা
আমি ভুলিনি তার কথা
এরপর কতবার
সেই ট্রেন সেই স্টেশন
ছিল প্রত্যহ যাতায়াত
প্রতিবারই পেয়েছি
শুধু রিক্ততার স্বাদ ।
হয়তো সে ভুলেই গেছে
মানুষইতো ভুলোমনা
কল্পনারও স্মৃতি থাকে
হয়তো সে জানেওনা ।
আজ
কী জানি সে কোথায় ?
মাঝে মাঝে সকাল সাঝে
তবু খানিকটা ভাবায়
হয়ত ছোট্ট কোন নীড়ে
নিজকে সমর্পণ করে
চেনা পৃথিবী সাজিয়েছে তার
নিজেরই মত করে ।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।