অষ্ট প্রহর
কষ্টে গেল
তোমার ছায়া
এলোমেলো ।
সেই যে সেদিন
বলেই দিলে
হয়তোবা তা
হৃদয় খুলে ।
তা কি ছিল
খুব প্রয়োজন ?
যাচ্ছি দুরে
আমরা দুজন ।
নীল মাধবের
ঘোড়ায় চড়ে
আরো জোড়ে
বারেক ঘুরে ।
ক'টা বিকেল
একলা একা
আজ তোমাকে
যায়না দেখা ।
কিন্তু সেকি
সবই মেকী
এই জীবনে
যতই দেখি ।
সাম্যবাদী
ভালবাসা
প্রতিবাদী
মুখের ভাষা ।
খানিক বাদে
দেখি চেয়ে
আমরা দুজন
সভ্য হয়ে ।
একমুঠো লাল
আবীর মেখে
বরণ করি
মৌণতাকে ।
আর কতদিন
তোমায় ছাড়া
রব আমি
ছন্নছাড়া ।
হয়ত সেটাই
লিখা ছিল
কুড়িয়ে গায়ে
মাখব ধূলো ।
তোমার মনের
ইচ্ছে ঘুড়ি
হাওয়ার মাঝে
যাচ্ছে উড়ি ।
ক'জন পারে
জীবন জুড়ে
কেঁদে কেটে
যেতে সয়ে ?
সোনার মেয়ে
শুণছ নাকি
অনেকটা পথ
আজো বাকী ?
আর পারিনা
সয়ে যেতে
মন চায় যে
সঙ্গ পেতে ।
মনকে বুঝাই
মায়ার খেলা
ভেবে ভেবে
কাটছে বেলা ।
সূত্র মেনে
জনে জনে
শেখাতে চাই
বাঁচার মানে ।
আজ কতটা
এগিয়ে যাওয়া
স্বপ্ন নিয়ে
পিছু ধাওয়া ?
সবুজ মাখা
স্বপ্ন আঁকা
মন তুমি হীনে
ধূ ধূ খাঁখাঁ ।
চোখের জলে
সিক্ত হলে
ভরাট হৃদয়
ওঠে দুলে ।
এই শ্রাবণে
ভেজা মনে
ঋণ শোধাব
গুণে গুণে ।
একটা দুপুর
হাওয়ার নুপুর
জড়িয়ে পায়ে
যায় বহুদুর ।
যত্র তত্র
যুদ্ধক্ষেত্র
শিরোনামটা
বড় বিচিত্র ।
এমন আমার
তুমি কে যে ?
প্রতিটা ক্ষণ
মনে বাজে ।
দুঃসহ
অভিঘাত
আর স্মৃতির ঐ
রুগ্ন হাত ।
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।