somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শুধু অভিশাপ দেই

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আপষহীন নেত্রী, মানুষ পোড়ার গন্ধ কি যাচ্ছে আপনার নাকে ? অবশ্য এয়ারফ্রেশনার দেয়া এসি রুমে কি আর গন্ধ যাবার পথ আছে! শুনতে কি পাচ্ছেন পুড়ে যাওয়া মানুষ নামের শরীর গুলো থেকে কী তীব্র কাতরধ্বনি বেরুচ্ছে, কিভাবে চিৎকার করে আর্তনাদ করছে তাদের অসহায় স্বজনেরা ? অবশ্য এয়ারটাইট রুমে হালকা সুরে বেজে যাওয়া কোনও অভিজাত মিউজিকের শব্দের মাঝে কি আর বাইরের শব্দ যাবার উপায় আছে ! বুঝতে কি পারছেন অসহায় মানুষগুলোর হাহাকার-অভিশাপ আজ মহান আল্লাহ-তায়ালার আরশ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ? অবশ্য ক্ষমতায় যাবার ব্যস্ততায় কি আপনার এগুলো বুঝবার সময় আছে !

দেখুন আপনার লেলিয়ে দেয়া শিবির আর ২০০-৩০০ টাকায় ভাড়া করা নেশাখোর ককটেলবাজদের হাতে কিভাবে পুড়ছে মানুষের চামড়া-চুল-হাড়-মাংশ-নোখ-আর মাথার মগজ, কি চমৎকার শশ্মানের গন্ধ চারিদিকে; আর তার সাথে পুড়ছে এককেটি পরিবারের স্বপ্ন-আশা-ভবিষ্যৎ ! দেখুন আপনার সেনাপতি মির্জা সাহেবের আহ্বানে সাড়া দিয়ে কি চমৎকার ভাবে মাঠে উপস্থিত থাকার প্রমাণ দিচ্ছে আপনার দলের ছেলেরা - অসাধারন তাদের এবারের পারফর্মেন্স - ৩ তিনে ২০ এর বেশী লাশ, আর অসংখ্য আহত-বিহ্বল-অসহায় আর্তনাদ ! দেখুন কি দারুণভাবে ৫৬ হাজার বর্গমাইল শশ্মান বানাচ্ছে আপনার বন্ধু জামাত-শিবিরেরা ! কি চমৎকার !

শুনেছি ভ্যাম্পেয়ার না কী জীবন্ত মানুষের রক্ত চুষে খায়, পিশাচ সাধকেরা নাকি লাশের খুলিতে রক্ত পান করে ; আর আপনি কি খাচ্ছেন প্রতিদিন ? মানুষের মাংশের কাবাব ? সাথে ঝলসানো চামড়ার রুটি ? কবে মিটবে আপনার এই ক্ষিধে ? ৫৬ হাজার বর্গমাইল পোড়াবার পর ? ১৬ কোটি নরদেহ কাবার বানাবার পর ?

আপনার বিচার করতে পারে এমন কেউ নেই এই পৃথিবীতে - কী ভীষন ক্ষমতা আপনার ! আমরা নিরুপায় মানুষ শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করে যাই, আপনি আর আপনার বংশধরেরা যেন এর শাস্তি পায় পরকালে, যেন জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে আপনাদের প্রতিনিয়ত জ্বালানো হয় অনন্তকাল, যেন পৃথিবীতের আপনারা কখনও মনের শান্তিতে দু-দন্ড ঘুমাতে না পারেন, যেন মৃতমানুষের আর্তনাদ আপনাদের কানে বিভীষিকার মত বাজতে থাকে প্রতিরাতে, যেন টাকার পাহাড়ে বসে থেকেও আপনারা পাগলের মত ছুটে বেড়ান দু-দন্ড শান্তির আশায় ।

আল্লাহর দরবারে এই অভিশাপ দেয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই আজ ।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×