মুহাম্মদ (সঃ) কে আমরা মুসলমানরা জানি আমাদের নবী হিসেবে।ধর্মীয় ক্ষেত্রে তার বিশেষ অবদানের কথা সবার জানা। তাই দুনিয়ার কারো কোন স্বীকৃতির উপর নির্ভর করেনা তার প্রতি মুসলমানদের বিশ্বাস। তবে পাশ্চাত্য গবেষক মাইকেল এইস হার্ট এর "পৃথিবীর সেরা ১০০ ব্যক্তিত্ব" বইয়ে তিনি মুহাম্মদ (সঃ)কে প্রথম স্থান দিয়েছেন।কারন হিসেবে তিনি যা বলেছেন;
"My choice of Muhammad to lead the list of the world's most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level.It is this unparalleled combination of secular and religious influence which i feel entitles muhammad to be considered the most influential single figure in human history”
মাইকেল এইস হার্ট এর মতে মোহাম্মদ (সঃ) হলেন পৃথিবীতে ধর্মীয় এবং ইহজাগতিকতার বিচারে সবচেয়ে সফল ব্যক্তি।তার মধ্যে একইসাথে ধর্ম ও ধর্মনিরপেক্ষতার অতুলনীয় বৈশিষ্টের কারনেই তিনি তাকে মানব জাতির ইতিহাসে সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী চরিত্র হিসেবে আখ্যায়িত করেন।
মুহাম্মদ (সঃ)কে তার সেকুলার বলার কারন কি হতে পারে?তার আদর্শের কোন অংশটাকে সেকুলার বলা চলে? আর যদি তাই হয় তাহলে তার দেয়া সেকুলার আদর্শ বাস্তবায়নে এখনকার ধর্মনিরপেক্ষতাবাদীদের সমস্যা কোথায়।
তার জীবনের এই অংশটার ব্যপারে আমরা বাই ডিফল্ট মুসলমানরা খুবই কম জানি তাই যারাই কিছুটা জানেন সবার ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে জ্ঞানগর্ব একটা আলোচনায় সবাইকে স্বাগতম ।
আলোচনা উভয়পক্ষেই হতে পারে কোন সমস্যা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


