ব্লগে এক লাইনের পোষ্টের উৎপাতে অতিষ্ট হওয়ার মত অবস্থা।দুই লাইনের কবিতা, এক লাইনের লিংক দিয়ে পোষ্ট লেখার ফলে ভাল যে দুই একটা লেখা আসে তা মুহর্তের মধ্যে প্রথম পাথা থেকে হাওয়া হয়ে যায়।এটাও এক ধরনের ফ্লাডিংয়ের আওতায় পরে।
কিছু লোক ইচ্ছে করে এসব করছে কিনা তা খতিয়ে দেখা দরকার।সমসাময়িক খবরতো যারা নেট ইউজার তারা একটা ক্লিকেই দেখতে পাড়ছে।কোন খবর যদি আপনার কাছে অর্থবহ মনে হয় তাহলে এর বিশ্লেষন করে আপনার মতামত সহ দিতে পারেন।এতে করে যারা একটু কষ্ট করে লিখে তারাযে নিরুৎসাহিত হচ্ছে তাতে সন্দেহ নেই।
একই বিষয় নিয়ে বার বার এত পোষ্ট আসে যা চোখ জালাফালা করে ফেলার মত অবস্থা....মানসিক দৈন্যতা কাকে বলে....
কিছু লোক রাজনীতির গরম খবর দিয়ে সস্তা কিছু মন্তব্য,কিছু প্লাস-মাইনাস পাওয়ার ধান্দায়ই আসে মনে হয়।এদের জন্য আলাদা কোন একপাশে চ্যাটিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, তা ভেবে দেখার অনুরোধ রইল।
ব্লগারদেরকেও অনুরোধ এই জাতীয় পোষ্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন, অথবা শুধু মাইনাস দিয়ে বিরব প্রতিবাদ করুন।ব্লগে হার-জিতের জন্য আসা উচিৎ না...একটা সুন্দর পরিবেশ সবার কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

