আমার প্রিয় পোস্ট

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

দুনিয়ার আর্জেন্টিনার সমর্থক, এক হও

০৯ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৮

শেয়ারঃ
0 16 0



(শুধুমাত্র ঘোর আর্জেন্টিনার সমর্থকদের জন্য লেখা।)



১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সময় আমি ১ম শ্রেণীর ছাত্র।
খেলা কখন হত জানি না, তবে বাবাকে দেখতাম বিকেলে বিটিভিতে ফুটবল খেলা দেখছেন। সম্ভবত তিনি খেলার পুণঃপ্রচার দেখতেন।



ফুটবল এমনই একটা খেলা যেটা শিক্ষিত-অশিক্ষিত, শিশু-তরুণ-বৃদ্ধ যে কেউ সহজেই বুঝতে পারে। তাই বাবার সাথে বসে কয়েকটি খেলা দেখেছিলাম। আবছা মনে আছে যে কালো জার্সি পরা (বুঝতে হবে যে টিভি ছিল সাদাকালো B-)) খাটোমত এক খেলোয়াড়ের খেলা দেখার সময় বাবা খুব উৎফুল্ল হয়ে পড়তেন। ম্যারাডোনা বা আর্জেন্টিনা বোঝার মত বয়স হয় নি।





ধীরে ধীরে যত বড় হলাম ফুটবল খেলার প্রতি ততই আকর্ষণ অনুভব করতে লাগলাম। আমার বাসা তখন ছিল মীরপুর ১ এ। যেদিন করে মীরপুর ২ এর জাতীয় স্টেডিয়ামে খেলা হত, সেদিন করে স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো আমাদের এলাকার উচুঁ বাড়িগুলোতে এসে পড়ত। বুঝতাম আজকে ফুটবল ম্যাচ হচ্ছে। কি ভাবে জানি আমি মোহামেডান দলের সমর্থকে পরিণত হলাম। যেদিন করে মোহামেডানের খেলা থাকত সেদিন করে খাতার একটা পৃষ্ঠায় তিনটি কালো দাগ কোনাকুনি এঁকে একটি কাঠিতে ঐ কাগজটি আঠা দিয়ে লাগিয়ে ছাদে চলে যেতাম এবং পিলারের লোহার সাথে বেঁধে দিতাম। B-)

তখন ফুটবলই ছিল এদেশে সবার প্রিয় খেলা। আমরা ছোটরা মীরপুর ১ এ বেঙ্গলী মিডিয়াম স্কুলের বিশাল মাঠের এক কোণে প্রায় প্রতিদিনই ফুটবল খেলতাম। তখন ঐ এলাকায় এত বেশি ঘনবসতি ছিল না। এখন সেই বেঙ্গলী মিডিয়াম স্কুলের মাঠ দখল করে কয়েকটি মার্কেট গড়ে উঠেছে। হায়রে বাংলাদেশ! /:)

যাহোক, এরপর ১৯৯০ তে মনিপুর স্কুলে ভর্তি হলাম। আমরা চলে এলাম মনিপুর স্কুলের পাশে। তখন এই এলাকাটিতে বাড়িঘর খুবই কম ছিল। ছিল খোলা জায়গা এবং অসংখ্য ডোবা। এই বছরই অনুষ্ঠিত হল ইটালী বিশ্বকাপ।



মনে পড়ে, আমাদের সে কি উত্তেজনা! রাত জেগে খেলা দেখা আর সকালে সমবয়েসীদের সাথে সেই খেলা নিয়ে তুমুল গলাবাজি।

প্রথম খেলাতেই আর্জেন্টিনা ক্যামেরুন নামে এক অখ্যাত দলের সাথে হেরে গেল।



কি কারণে জানি আর্জেন্টিনার প্রতি একটি সহানুভূতি এসে গেল। জানতে পারলাম এই দলেই আছে আগের বিশ্বকাপের বিশ্বকাপানো খেলোয়াড় ম্যারাডোনা। আরও আছে ক্যানিজিয়া, বাতিস্তুতা, বুরুচ্যাগা, সেনসিনি এবং গোলকিপার গয়কোচিয়া।



আমি আর্জেন্টিনা নামক ঐ ল্যাটিন আমেরিকার দলটির ভক্ত হয়ে গেলাম। আর্জেন্টিনার প্রতিটি খেলা মানেই সে কি শিহরণ!



(প্রিয় ব্লগার মিল্টন ভাইয়ের কথায় মনে পড়ল, ঐ বিশ্বকাপ চলাকালে খেলার বিভিন্ন মূহুর্তের ছবি সম্বলিত ভিউকার্ড জমানো নেশায় পরিণত হয়ে গিয়েছিল। আমরা দুই ভাই মিলে প্রায় ১২০টি ভিউকার্ড জমিয়েছিলাম। কোনটি ৫০ পয়সা, কোনটি ১ টাকা, আবার কোনটি ২ টাকা। প্রতিটি ভিউকার্ডের পিছনে নম্বর দিয়েছিলাম যাতে কোনোটা হারিয়ে গেলে খুঁজে পাই। ভিউকার্ডগুলো অনেক বছর ছিল, তারপর কোথায় হারিয়ে গেল বুঝতে পারলাম না )









আর্জেন্টিনা আমাদেরকে নিরাশ করে নি। শেষ পর্যন্ত এই দলটি ফাইনালে পৌঁছে গেল। আমরা পুরো পরিবার টিভি সেটের সামনে বসে খেলা দেখছি।



কিন্তু শক্তিশালী জামার্নীর বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা তেমন সুবিধা করতে পারছিল না। তবে মনে মনে একটা আশা ছিল যে, আর্জেন্টিনার গোলকিপার গয়কোচিয়া খুবই দক্ষ। খেলা যদি টাইব্রেকার পর্যন্ত গড়ায়, তাহলে আর্জেন্টিনাই জিতবে।



কিন্তু অঘটন ঘটল তার আগেই! সামান্য একটি ফাউলের অজুহাতে রেফারি কোডেসাল আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি কিকের আদেশ
দিলেন!!!:-*:-*:-*



আমরা রুদ্ধশ্বাস, হতবাক হয়ে গেলাম!!!
পুরো স্টেডিয়ামের উত্তেজনা তখন আমাদের বাসায়!!!!



তারপরও আশা ছিল গোলকিপার ঠিকই পেনাল্টি ঠেকিয়ে দিবে।



কিন্তু পারল না, ব্রেইমা নামের জার্মানীর খেলোয়াড়টি পিলার গা ঘেষে যেভাবে বলটি জালে পাঠালো, সেটা ঠেকানো বিশ্বের সেরা গোলকিপারের পক্ষেও সম্ভব নয়!!!



কাঁদছেন ম্যারাডোনা!

আমারও চোখ টলটল করে উঠল!!!

শেষ কয়েক মিনিট অনেক চেষ্টা করল আর্জেন্টিনা- কিন্তু গোল শোধ করতে পারল না।

হেরে গেল আর্জেন্টিনা!!!



আমি হতবিহ্বল! নির্বাক!!! আমার প্রিয় দলটি এভাবে তীরে এসে তরী ডোবালো!!!

বিশ্বকাপ শেষ হয়ে গেল- কিন্তু সেই শোকের রেশ কাটতে কয়েকদিন লাগল আমার!!!



ম্যারাডোনা হয়ে গেলেন আমার প্রিয় এক ট্রাজেডির নায়ক!!! /:)







এরপর প্রতিটি বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা মানেই অন্য রকম এক উত্তেজনা, আশায় বুক বাঁধা।







বিস্কিট, চানাচুর, চিপস নিয়ে টিভির সামনে অপলক বসে থাকা।











আর্জেন্টিনা জিতলে চিৎকার করে ওঠা।





আবার হেরে গেলে হতবিহ্বল হয়ে থাকা।



সবচেয়ে খারাপ লাগত যেদিন আর্জেন্টিনা হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিত। সেদিন এবং তারপর কয়েকটা দিন গলা দিয়ে খাবার নামত না। সারাক্ষণ খালি ভাবতাম- এরকম কেন হল? ঐ খেলোয়াড়টা ঐরকম না করলে কি হত? রেফারির ঐ সিদ্ধান্তটা কি ঠিক ছিল?



কৈশোরের সেই আবেগ এখন অনেকটাই কমে এসেছে! জীবনযুদ্ধে ব্যস্ত আমরা রাত জেগে খেলা দেখে পরদিন কিভাবে অফিস করব সেই চিন্তাও করতে হয়। আমার ছেলের বয়স ৩ মাস। ২০১৮ সালের বিশ্বকাপ থেকে সেও হয়ত তার বাবার মত বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে। কিন্তু বাবার সেই আবেগ তাকে স্পর্শ করবে কি? তার জন্য খেলার কোন মাঠই তো এই শহরে নেই। খোলা মাঠে ফুটবল নিয়ে প্রাণপণে দৌড়ানোর উত্তেজনা সে কি কোনদিন বুঝতে পারবে?



বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। বাংলাদেশ কোনদিন বিশ্বকাপ ফুটবল খেলবে সে আশা করা কঠিন। কিন্তু বিশ্ব ফুটবল তো থেমে নেই। বিশ্বকাপ ফুটবল নিয়ে পৃথিবীজুড়ে যে আলোড়ন তৈরা হয় তার সমকক্ষ আর কোনকিছু নেই- গ্রেটেস্ট শো অন আর্থ। আমরা বাংলাদেশীরা বিশ্ব ফুটবলে অংশ নিতে না পারি, একটি দলকে সমর্থন দিয়ে সেই খেলার একটুখানি উত্তেজনার ভাগিদার হতে সমস্যা কোথায়?

আমি আর্জেন্টিনার সমর্থক। আমৃত্যু তাই থাকতে চাই। :D:D:D








আসুন সবাই বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনাকে সমর্থন দেই!!!

আজ থেকে প্রোফাইলে আর্জেন্টিনার পতাকা!!! :D:D:D:D:D




আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আর্জেন্টিনাম্যারাডোনা ;
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ বিকাল ৩:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৪
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: মরাডোনা হাত দিয়ে বিতর্কিত গোল করে বিশ্বকাপ নেয়। চিটারের দলকে কেউ সমর্থন দিবেন না।

শুধু (-) দিবেন....................
০৯ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: থামলে ভাল লাগে!!!

২. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:০১
লালসালু বলেছেন: পোষ্ট না পরেই শুধু হেডিং দেখেই প্লাস দিলাম। এখন পোষ্টটা পড়ি :)
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু!!! :)

৩. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:০১
অদ্ভুত বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে

দেখা যাক... :D ;)
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ওক্কে! দেখা যাক!!!

৪. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:০১
জুল ভার্ন বলেছেন: "যারা আর্জেন্টিনা সাপোর্ট করেনা-তারা ফুটবল খেলাই বোঝেননা"-এটা হলো আমার ধারনা।
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: কঠিন মন্তব্য! :)
অনেক ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ওক্কে! ধন্যবাদ।

৬. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:১১
অক্রুর মাঝি বলেছেন: চিটার হোক, যাই হোক! পেলে ভক্তরা খেলোয়াড়ি বিশ্লেষণে হেরে যাবার পর এই দুধ-ভাত-সুলভ অভিযোগ আঁকড়ে পড়ে আছে।
Ole Ole Diego...Ole Ole Albiceleste...
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: ঠিক কথা! অনেক ধন্যবাদ।

৭. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:১২
শেখ মিনহাজ হোসেন বলেছেন: ম্যারাডোনা বলেছিলেন, "প্রথম গোলটা আমি ঈশ্বরের হাত দিয়ে করেছিলাম। আর দ্বিতীয় গোলটির সময় আমি দেখিয়ে দিয়েছিলাম গোল কিভাবে করতে হয়

যারা (-) দিতে চান তারা আগে একবার দেখান গোল কভাবে করতে হয়।

ম্যারাডোনার দুইটি কাজই আমাদের মেসি করে দেখিয়েছে ক্লাব ফুটবলে। একেবারে হুবহু। সুতরাং। এইবার আর্জেন্টিনা চ্যাম্পিওন হবেই।
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!! :):):)

৮. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:১৪
শ্রীমান বলেছেন:

রাজনীতি টাইন্যা আনলাম কিছু মনে লইয়েন না
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: হা হা হা! মজার ছবি!!!
আর্জেন্টিনাকে সমর্থন দিন!!!:)

০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ!!!

১০. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:২৪
মিলটন বলেছেন: হুম মনে পড়ে গেলো সেই ৮৬ এর কথা। টাকা জমিয়ে ম্যারাডোনার ভিউকার্ড কিনতাম। যদিও তখন খেলোয়াড়দের ভিউকার্ড অতটা প্রচলন ছিল না, যতটা ছিল নায়ক নায়িকাদের ভিউকার্ড। সব সব মনে আছে।

৯০ এর সের্গেই গায়কোচিয়া একটা তুখোড় গোলকিপার ছিল।

এই প্রান্তে এসে সেই ছোটবেলার ছবিগুলো চোখে ভাসে।

এই যে এখন একটু আগে ছেলেকে ফোন করে বললাম, "ছাদে আর্জেন্টিনার পতাকাটা ঠিক ভাবে উড়ছে কিনা নজর রাখো।" সে আমাকে জানালো, "বাবা, পতাকাটা খুব দুষ্ট, মাঝে মাঝে উড়তে চায় না।" :)
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ভিউকার্ড জমানোর স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই!
আপনার পিচ্চির জন্য অনেক আদর!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: X( X( X(

১২. ০৯ ই জুন, ২০১০ দুপুর ১:৩০
স্পেলবাইন্ডার বলেছেন: সামুকে তো বাগে খেয়ে ফেলল!!
এখানে দেখাচ্ছে ৯টি মন্তব্য, অথচ আমি দেখতে পাচ্ছি একটি মন্তব্য-



এমনকি প্রোফাইলের ছবি হাজারবার চেষ্টা করেও পরিবর্তন করতে পারলাম না। :(

পোস্ট করলাম একবার, ফ্রন্ট পেজে আসল দুই বার।

তার উপর আছে গ্রামীণফোনের করুন ইন্টারনেট স্পিড!!!
০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: :(:(:(

০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: কোন সমস্যা? ;)

১৪. ০৯ ই জুন, ২০১০ দুপুর ২:৩২
রাজুবিডি বলেছেন: হ আমি ও আর্জেণ্টিনারে ভালা পাই।++++
০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সাথে থাকুন! :)

১৫. ০৯ ই জুন, ২০১০ বিকাল ৩:৩২
ফেরিওলা বলেছেন: B-) B-)
এট্টা কুইজ-
সঠিক উত্তরের পাশে টিক চিন্ন দেন
ব্রাজিল কি সেকেন্ট রাউন্টে জাবে?
ক) যাবেনা
খ) কোস্টারিকার কাছেই হাইরা যাবে
গ) কোন আশা নাই

যার উত্তর টিক অবে তাকে এট্টা ব্রাজিলের পোস্টার দেয়া অবে!!
০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: হে হে হে। ধন্যবাদ।

১৬. ০৯ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৪
মাছুমুল বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই !!!! ++++++
০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ইনশাল্লাহ্‌! :)

০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: দারুন হইছে!!! ;)

০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৫
নাজমুল আহমেদ বলেছেন:
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
০৯ ই জুন, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু! থ্যাঙ্কু!! থ্যাঙ্কু!!!

০৯ ই জুন, ২০১০ রাত ৮:১৩

লেখক বলেছেন: দেখলাম। যোগ দিব :)

২১. ০৯ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৮
নুজহাত বলেছেন: আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
০৯ ই জুন, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: Thank you!

২২. ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০০
সীমাহীন সমুদ্র বলেছেন: কষ্ট কইরা লিখছেন ......খুবই ভাল লাগছে......আপনার কষ্টের মর্যাদা আমি দিতে পারবো না।তাই অন্তর থেকে একটা প্লাচ আর এইখানে মাইনাছ......
০৯ ই জুন, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!!

২৩. ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০২
মিরাজ is বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!! B-)B-)B-)B-)B-)
ইনশাল্লাহ............
Click This Link
০৯ ই জুন, ২০১০ রাত ১১:৫১

লেখক বলেছেন: থ্যাঙ্কু! আপনার পোস্টে কমেন্ট করেছি :)

২৪. ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৮
প্যাঁচনাই বলেছেন: এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: মরাডোনা হাত দিয়ে বিতর্কিত গোল করে বিশ্বকাপ নেয়। চিটারের দলকে কেউ সমর্থন দিবেন না।

শুধু (-) দিবেন....................
১০ ই জুন, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: থামলে ভাল লাগে!!!

২৫. ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৯
বড় বিলাই বলেছেন: আপনার সাথে নিজের ভালোই মিল পেলাম, শুধু নিজে খেলতাম না এই যা। ৮৬ তে ওয়ানে পরতাম, খেলা কিছুই বুঝতাম না, কিন্তু আব্বার মুখে শুনে ম্যারাডোনার নাম মুখস্থ হয়ে গিয়েছিল।
১০ ই জুন, ২০১০ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আর্জেন্টিনাকে সমর্থন দিন :):):)

১০ ই জুন, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু! তবে কষ্ট করে পড়লে খুশি হব!!! :)

১০ ই জুন, ২০১০ সকাল ১১:৫১

লেখক বলেছেন: অয়েলখাম!

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: অবশ্যই! ধন্যবাদ।

২৯. ০৯ ই জুন, ২০১০ রাত ১১:৩২
হতাশার স্বপ্ন বলেছেন: জয় জয়কার অবস্হা................................ ১০০০০০০০০০০০০০০০০০ টাকা দামের একটা পিলাচ
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: Thank you!

৩০. ০৯ ই জুন, ২০১০ রাত ১১:৪৩
ইফতেখার হাসান রুবেল বলেছেন: অসাধারণ, আমিও আসা করি আর্জেন্টিনা এইবার ইনশাল্লাহ বিশ্বকাপ জিতবেই, সবাই দোয়া করেন ভাই
১০ ই জুন, ২০১০ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ইনশাল্লাহ্! :)

৩১. ১০ ই জুন, ২০১০ রাত ১২:০৭
একরামুল হক শামীম বলেছেন: লেখাটা অনেক আবেগ নিয়ে লেখা

আর্জেন্টিনা.....আর্জেন্টিনা.....
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩২. ১০ ই জুন, ২০১০ রাত ১২:০৭
জিকসেস বলেছেন: ভাই আমি ব্রাজিল এর সাপোর্টার কিন্তু আপনার লেখার প্রশংসা না করে পারতেসিনা। অসাধারন লেখা। আর ম্যারাডোনা হাত দিয়ে গোল দিসে এই একটা ব্যাপার বলে তাকে ছোটো করার কিছু নাই। ১৯৮৬ সালের আর্জেন্টিনা দলটা একটা সাদামাটা দল ছিল। ম্যারাডোনার পক্ষেই সম্ভব এমন একক কৃতিত্বে বিশ্বকাপ জিতানো। আর ম্যারাডোনা এটা শুধু আর্জেন্টিনার সাথেই করেনায়। নেপোলির মত টীম কেও ওয়ার্ল্ড কাপ জিতাইসে। আর এই পোস্ট এ কারো মাইনাস দেওয়া উচিত না কারন এইখানে আহাম্মকের মত ব্রাজিল এর সমালোচনা না করে আর্জেন্টিনার প্রতি ভালবাসা দেখাইসেন। সমর্থকদের তো সেটা থাকবেই।

পেলে ম্যারাডোনার মধ্যে তুলনাটা করাটাই ঠিক না। এক যুগের সাথে আরেক যুগের আসলে কোনো মিল নাই। আর পেলে স্ত্রাইকার ছিল ম্যারাডনা প্লে-মেকার।
১০ ই জুন, ২০১০ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৩. ১০ ই জুন, ২০১০ রাত ১২:০৮
জিকসেস বলেছেন: ৩২ নম্বর কমেন্ট এ নেপলির মত টিম কে ত্রেবল জিতাইসে লিখতে গিয়ে ওয়ার্ল্ডকাপ লিখে ফেলসি।
১০ ই জুন, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: বুঝতে পারলাম।

৩৪. ১০ ই জুন, ২০১০ রাত ১২:১৫
বাংলায় বলেছেন: আর্জেন্টিনার ভক্ত আমিও

++++++++
১০ ই জুন, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ওক্কে! আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!

১০ ই জুন, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৩৬. ১০ ই জুন, ২০১০ রাত ১২:৩৮
নিশাচর ছেলে বলেছেন: আর্জেন্টিনার সাপোর্টারের ডাকে প্লাস না দিয়া থাকতে পারলাম না .........
১০ ই জুন, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৩৭. ১০ ই জুন, ২০১০ রাত ১২:৫৭
অন্ধ আগন্তুক বলেছেন: যতগুলো প্লাস আপনি চান
এবারো আর্জেন্টিনা, সবসময়ই আর্জেন্টিনা।
১০ ই জুন, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!

১০ ই জুন, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! আপনার বিশ্লেষণ চমৎকার হয়েছে!

৩৯. ১০ ই জুন, ২০১০ সকাল ১০:৪৯
০০৭৭৭৭৭ বলেছেন: আপনাকে রাগাতে আমার মন চাইতেছেনা তবুও ম্যরাডোনার মতন একটা ড্রাগ এডিকটেড ও সন্তান জন্ম দিয়ে সেসব সন্তানের পিতার পরিচয় না দেওয়া লোকটা আপনার প্রিয় খেলোয়ার???????

যায় হোক আমি ব্রাজিলের সাপোর্টার তবুও আপনাকে একজন ব্রাজিল সাপোর্টার হয়ে ++++++++++++++++ সুন্দর লেখার জন্য......... ভাল থাকবেন
১০ ই জুন, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামায় আহাম্মকেরা!
আমি বিশ্বসেরা ফুটবলার ম্যারাডোনার কথা বলছি!

৪০. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১২
ফাহাদ চৌধুরী বলেছেন:

আইসা ফড়ছি!!

ভিভা আর্জেন্টিনা!!
১১ ই জুন, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু! আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!

৪১. ১০ ই জুন, ২০১০ দুপুর ১:২৬
সাফির বলেছেন: জুল ভার্ন বলেছেন: "যারা আর্জেন্টিনা সাপোর্ট করেনা-তারা ফুটবল খেলাই বোঝেননা"-এটা হলো আমার ধারনা




সহমত
১১ ই জুন, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু! আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!

১১ ই জুন, ২০১০ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: :):):)

৪৪. ১০ ই জুন, ২০১০ রাত ৯:১৫
মোহাম্মদ লোমান বলেছেন: সুন্দর ছবি ও বর্ণনার জন্য +
আমি আপাতত দুই দলেই আছি :P
১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আর্জেন্টিনাকে সমর্থন করুন :)

৪৫. ১০ ই জুন, ২০১০ রাত ১০:৩৫
দেখা হয় নাই চক্কু মেলিয়া বলেছেন: আহ....মনে করিয়ে দিলেন ৯০ এর সেই দিনগুলি.......

চমৎকার লেখা আর ছবির জন্যে আপনারে অসংখ্য ধন্যবাদ আর +++++++++

আর্জেনটিনা এইবার চ্যাম্পিয়ন হইবো এটা যারা মানেনা হেরা সিম্পলি বোকা :D :P =p~
১১ ই জুন, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

১১ ই জুন, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৪৭. ১২ ই জুন, ২০১০ বিকাল ৩:২৯
তায়েফ আহমাদ বলেছেন: জন্মের পর থেইকাই আর্জেন্টিনা সাপোর্টার, মউত পর্যন্ত থাকতে চাই! অবশ্য বাঙলাদেশ কোনদিন বিশ্বকাপে গেলে ভিন্ন কথা!........
১৬ ই জুন, ২০১০ রাত ৯:১৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু! থ্যাঙ্কু!!

৪৮. ১৬ ই জুন, ২০১০ দুপুর ১:১১
স্পেলবাইন্ডার বলেছেন: আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবেই!!!
১৬ ই জুন, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: ইয়েস!!!

১৬ ই জুন, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৫০. ১৬ ই জুন, ২০১০ বিকাল ৪:২৬
দূর্ভাষী বলেছেন: "যারা আর্জেন্টিনা সাপোর্ট করেনা-তারা ফুটবল খেলাই বোঝেননা"
১৭ ই জুন, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫১. ১৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৪১
মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: ৮৬ সাল থেকে আমার জীবনের প্রথম(বুদ্ধি হওয়ার পর) বিশ্বকাপ নিয়ে বিশদ ভাবে ভাবে জানার শুরু, খবরের কাগজের বিশেষ ফিচার গুলোর কল্যানে প্রায় সব দলের নাম করা বা ভাল খেলোয়াড়ের নাম মনে ছিল। নেরি পম্পিডো ছিল আর্জেন্টিনার গোল কিপার, ছিল বুরুচাগা সহ আরো অনেকে আর অধিনায়ক ছিল কিংবদন্তি ম্যারাডোনা। কিন্তু বয়সে ছোট থাকার কারনে বেশির ভাগ দিনই আমি ঘুমিয়ে পড়তাম, আপনি ঠিক ই ধরেছেন, আপনার বাবা পুনঃপ্রচার ই দেখতেন বিটিভিতে পরদিন বিকালে। গুরুত্তপুর্ন ম্যাচ গুলোর পুনঃপ্রচার হত, আমিও দেখতাম, ফাইনালের দিন অনেক ক্ষন জাগলেও পুরো খেলা দেখতে পারিনি। সকালে ঘুম ভেঙ্গে আর্জেন্টিনার বিজয় গাথা শুনে যে কি আনন্দ পেয়েছিলাম, তা নিজেই কেবল জানি। ৯০ সালে আমি পড়তাম ক্লাস এইট এ। আপনার লেখা পড়ে সেই সময়টাতে ফিরে গেলাম, ৯০ সালে ম্যারাডোনা ছিল সর্বোচ্চ ফাউলের শিকার হওয়া খেলোয়াড়। যা সঙ্খায় ৫০ বারের ও বেশি। আর অন্যায় ভাবে পেনাল্টি দিয়ে হারানো হলো আর্জেন্টিনা কে, সে সময়ের হাহাকার এই কিশোর মনে যে কিভাবে বেজেছিল তা আপনি বুঝবেন, কারন আপনার লেখা পড়ে আমি তা অনুভব করেছি, আমি অনেক দিন থেকেই আর্জেন্টিনার পতাকা ওড়াই, প্রথম টা সেলাই করে দিয়েছেলেন আমার আম্মু, আর এ বারে একটু বড় করে নতুন একটা উড়িয়েছি, যেটা সেলাই করে দিয়েছে আমার স্ত্রী,
আপনার লেখা পড়ে অনেক দিন পর চোখে পানি এল, হয়তো সে অন্যায় চেয়ে চেয়ে দেখা র আবেগ অথবা ফেলে আসা সেই দিন গুলো কে মনে করেই... আর্জেন্টিনাকে আবার চ্যাম্পিয়ন দেখতে চাই, যতদিন বেঁচে থাকব প্রত্যেক বার আশায় বুক বাঁধব...জয়তু আর্জেন্টিনা !!!
১৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: বিশ্বাস করুন, আপনার এই মন্তব্য পড়ে আমার চোখও টলটল করে উঠল!

আমার ব্লগে পাওয়া সেরা মন্তব্য এটা।

ম্যারাডোনা বা আর্জেন্টিনার জনগণ হয়ত কোনদিন জানবে না তাদের দলের প্রতি আমাদের এই ভালবাসার কথা! কিন্তু তাতে কিছু আসে যায় না- আমাদের ভাললাগাগুলো আমাদের কাছেই থাকুক। আগামী দিনে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কিশোরবেলার এই গল্পগুলো করতে পারবো- সেটাই জীবনের সবচেয়ে সুখের অনুভূতি হবে।

ভাল থাকুন।

৫২. ১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১০
মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: ঠিক ই বলেছেন। আপনিও ভাল থাকুন।
১৭ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: অনেক অনেক শুভকামনা!!!

১৭ ই জুন, ২০১০ রাত ৯:৫৬

লেখক বলেছেন: স্বাগতম!!! :)

১৭ ই জুন, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: Vamos Vamos ARGENTINA...

১৮ ই জুন, ২০১০ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আর্জেন্টিনা! আর্জেন্টিনা!! আর্জেন্টিনা!!!

৫৭. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:২২
রিফাত হোসেন বলেছেন: সুবিদ্ বলেছেন: আর্জেন্টিনা..........
১৮ ই জুন, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: আর্জেন্টিনা! আর্জেন্টিনা!! আর্জেন্টিনা!!!

৫৮. ১৭ ই জুন, ২০১০ বিকাল ৪:২৯
সাদাকালো বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা.......
১৯ শে জুন, ২০১০ সকাল ১০:২৯

লেখক বলেছেন: আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনাআর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা......

২০ শে জুন, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: :):):)

৬০. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৫০
ইউনুস খান বলেছেন: প্রিয়তে। অসাধারণ একটা পোস্ট মিস করছিলাম। এইবার আশা করি সমস্ত ভক্তের দাবি মিটিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। সাথে সোনার বুটটাও আর্জেন্টিনার কেউ পাবে।
২১ শে জুন, ২০১০ বিকাল ৪:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কু! থ্যাঙ্কু!! :)

৬১. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৫১
নবীন বাবু বলেছেন:
সুন্দর লিখা|

প্লাস|


আপনার ছেলের খেলার জন্য খোলা যায়গার কথা ভেবে মন খারাপ হয়ে গেল|

২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: নিজের শৈশবের তুলনায় আমার সন্তানের শৈশব কতটা নিরানন্দ হতে যাচ্ছে ভাবলে এখনই ঢাকা ছেড়ে পালাতে ইচ্ছে করে।

৬২. ১৮ ই জুন, ২০১০ রাত ৯:৫৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: না পইড়াই প্লাসাইছিলাম। এখন পড়লাম ;)
ব্যাপক হইছে বস।
২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৬৩. ১৮ ই জুন, ২০১০ রাত ১০:৩৮
সনেট 7790 বলেছেন: আমি আর্জেন্টিনার সমর্থক। আমৃত্যু তাই থাকতে চাই।
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৪. ১৯ শে জুন, ২০১০ সকাল ১১:২৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: দুই নারী দর্শকের মধ্যে দ্বিতীয়টারে বিশেষ পছন্দ হইল।

ম্যারাডোনা জিন্দাবাদ।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: আপনের নজর খুব খারাপ...

৬৫. ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩৭
বাংলায় বলেছেন: ভাই, আপনার লেখাটা পড়ে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লাম। আর্জেন্টিনার জয়ে যেমন আনন্দিত হই, পরাজয়ে পাই কষ্ট। সেই কষ্ট টা এতটাই তীব্র হতো যে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম। কী দিনগুলিই না ছিলো !!!
৬৬. ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৪২
জয় সরকার বলেছেন: আমি আর্জেন্টিনার সমর্থক। আমৃত্যু তাই থাকতে চাই। :D:D:D
৬৭. ২০ শে জুন, ২০১০ রাত ৮:৩৯
একলিম বলেছেন: আমি আর্জেন্টিনার সমর্থক। মৃত্যু পর্যন্ত করে যেতে চাই।+++++
৬৮. ২০ শে জুন, ২০১০ রাত ১০:২৮
অনিমেষ হৃদয় বলেছেন: আর্জেন্টিনাকে নিয়ে চমৎকার লেখার জন্যে অবশ্যই প্লাস। এবং চমৎকার লেখনীর জন্যে একটা গোল্ডেন প্লাস...

জয়ত্য ম্যারাডোনা, জয়তু মেসি... B-)
৭০. ২০ শে জুন, ২০১০ রাত ১০:৫৪
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আর্জেন্টিনা আমার প্রিয় দল। সেই ছোট বেলা থেকেই। আমিও সারাজীবন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকতে চাই।
৭১. ২১ শে জুন, ২০১০ রাত ২:৫১
বাংলার ছেলে আমি বলেছেন: বাংলায় বলেছেন: ভাই, আপনার লেখাটা পড়ে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লাম। আর্জেন্টিনার জয়ে যেমন আনন্দিত হই, পরাজয়ে পাই কষ্ট। সেই কষ্ট টা এতটাই তীব্র হতো যে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম। কী দিনগুলিই না ছিলো !!!

আর্জেন্টিনা আমার প্রিয় দল। সেই ছোট বেলা থেকেই। আমিও সারাজীবন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকতে চাই।
৭২. ২১ শে জুন, ২০১০ দুপুর ২:৩৬
ইযাচিন মিযা বলেছেন: লেখাটা অনেক আবেগ নিয়ে লেখা

আর্জেন্টিনা.....আর্জেন্টিনা.....
৭৪. ৩০ শে জুন, ২০১০ ভোর ৪:২২
একলোটন বলেছেন: সুন্দর উপস্থাপনা।ভালো লাগলো।আমি কোন দলরেই সাপোর্টার না।প্রতি ম্যাচে যার খেলা ভালো লাগে তাকে সাপোর্ট করি।ধন্যবাদ।
৭৭. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩
আমি স্যাম বলেছেন: "আমি আর্জেন্টিনার সমর্থক। আমৃত্যু তাই থাকতে চাই।"

+ + + + + + + + + + + + + + + +...................................................
৭৮. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:২২
চরিত্রহীণ বলেছেন: ++++++ অসাধারন পোস্ট । আমি আর্জেন্টিনার সমর্থক। আমৃত্যু তাই থাকতে চাই।"

 

মোট সময় লেগেছে ১.২১৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

ধুত্তোর! সুশীলগিরির খ্যাতা পুরি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই