আমি আর্জেন্টিনার ফুটবলের ভক্ত।
আমার এই সমর্থনের পিছনে পটভূমি আমি আমার এই পোস্টে উল্লেখ করেছি।
আমার ধারণা, আমার মত যাদের বয়স ৩০-৪০ এর মধ্যে তাদের অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক শুধুমাত্র ম্যারাডোনার জন্য।
কারণ, আমরা যখন ফুটবল বুঝতে শিখি তখন ৮৬ এবং ৯০ এর বিশ্বকাপ হয়েছিল- যেখানে আর্জেন্টিনা ছিল অন্যতম সেরা দল এবং ম্যারাডোনা ছিলেন সেই দলের তথা তখনকার ফুটবল বিশ্বের মহাতারকা।
ম্যারাডোনার পর কোন ফুটবলারই আজ পর্যন্ত তার প্রতিভা বা খ্যাতির ধারের কাছেও যেতে পারে নি।
যারা এখন ব্রাজিলের সমর্থক, তারা ঠিক কি কারণে ব্রাজিল দলকে সমর্থন করেন সেটা জানার খুব ইচ্ছে।
অস্বীকার করি না যে, ফুটবলে ব্রাজিল বিশ্বের সেরা জাতি এবং প্রতিটি বিশ্বকাপে তারা অবধারিতভাবে শিরোপার দাবিদার।
কিন্তু যদি এমন হয়, যে দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি সেই দলকে সমর্থন করলে কোন ঝুঁকি থাকে না তাহলে বলব-
ব্রাজিলের সমর্থকরা হচ্ছে সবচেয়ে সুবিধাবাদী প্রকৃতির ফুটবল দর্শক।
আর আমরা আর্জেন্টিনার সমর্থকরা হচ্ছি প্রকৃত এবং নিঃস্বার্থ সমর্থক। কারণ, ৯০ এর পরে বিশ্বকাপে আর্জেন্টিনার কোন উল্লেখযোগ্য সাফল্য নেই, তারপরও আমরা আমাদের প্রিয় দলটিকে সমর্থন করে যাচ্ছি।
ব্রাজিলের সমর্থকদের কাছ থেকে তাদের এই সমর্থনের পিছনে যুক্তি আশা করছি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


