somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারটেলের বিজ্ঞাপন আমার মাথায় ঢোকে না ভাই!:-/

২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েকদিন ধরে এফএম রেডিওতে এয়ারটেলের নতুন কয়েকটি বিজ্ঞাপন অনিচ্ছা সত্ত্বেও শুনতে হচ্ছে। নতুন এই রেডিও বিজ্ঞাপনের আইডিয়াটি হল- বিদ্যাসাগর যুগের সাধু ভাষায় বিভিন্ন লোকজনের কথোপকথন।

কিন্তু এর মধ্যে দুইটি বিজ্ঞাপন শুনে বুঝতে পারি না এয়ারটেলের সুনাম করছে নাকি দুর্নাম!

শাক দিয়ে মাছ ঢাকা


জনৈকা মেয়ে/নারী/রমণী/মহিলা তার কয়েকজন বান্ধবীকে দাওয়াত করেছে। খেতে বসে বান্ধবীরা দেখলে শুধু শাক-ভাত। এক বান্ধবী মেজবানকে জিজ্ঞেস করল সে কোন বিবেচনায় তাদের শুধু শাক-ভাত খেতে দিয়েছে। জবাবে মেজবান বান্ধবী হেসে বলল- শুধু শাকটাই দেখলে হবে না, শাকের নিচে মাছ লুকানো আছে সেটাও দেখতে হবে।

আমার ক্ষুদ্র মাথায় বলে- এই বিজ্ঞাপনের অর্থ হল- শুধু বাইরেরটা দেখে নয়, ভিতরের/লুকানো বিষয়টাই হল মূল্যবান/গুরুত্বপূর্ণ!

কিন্তু সমস্যা হল- এয়ারটেলের ভাষায় এই বিজ্ঞাপনের অর্থ হল-

তাদের কোন লুকানো বা হিডেন চার্জ নেই!

লে হালুয়া! তার মানে শাকের নিচে কিছুই নেই!:-*:-*:-*


ঢিল মারলে পাটকেল খেতে হয়

মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। একদিন দুই বন্ধু কোথাও যাচ্ছিল। চলতি পথে মানিক একটি ইটের টুকরো কুড়িয়ে রতনে দিকে ছুড়ে দিল। রতন ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। পরক্ষণেই রতনও একটি ইটের টুকরো তুলে মানিকের দিকে ছুড়ে দিল। এবার মানিক ব্যথায় কুকিয়ে উঠে রতনকে জিজ্ঞেস করল- এটা কি করলে বন্ধু! জবাবে রতন বলল- কেন তুমি জান না ঢিল মারলে পাটকেল খেতে হয়!

আমার ক্ষুদ্র মাথায় বলে- এই বিজ্ঞাপনের অর্থ হল- অন্যায় করলে তার ফল হাতে নাতে পেতে হয়।

কিন্তু সমস্যা হল- এয়ারটেলের ভাষায় এই বিজ্ঞাপনের অর্থ হল-

এয়ারটেলে মাত্র ৫ টাকার কথা বললেই বোনাস টক টাইম পাওয়া যায়!


মার ডালা! তার মানে এয়ারটেলে কথা বলার অপরাধে (!) আরও বেশি কথা বলতে হবে!!!:-*:-*:-*


আমার আর ইহজন্মে ডিজিটাল হওয়া হবে না!:((:((:((
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০০
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×