কবিতা
কবিতা আসে মন থেকে, ভাব আর আবেগে
কবিতা হয়ে থাকে ফুল আর সৌরভে,
কবিতায় থাকে সুর আর থাকে গান
কবিতা জয় করে মানুষের মন।
কবিতায় থাকে নিজেস্ব অনুভূতির কথা
কত যে হাজার সুখ, দুঃখ, ব্যাথা।
কবিতা কি হয়ে থাকে দু-চার চরণে ?
কবিতা বুঝতে হয় মর্মে মর্মে।
যদি হয় কখনও কবিতা বিষাদ
গর্ব করে বলতে যায় নেই তাতে খাদ।
কবিতায় আছে কি বুঝে নাও আগে
ছন্দ-মিল প্রধান্য দাও তার পরে,
পাঠের সময় কর পাঠ সাবধানে
কবিতাটি বুঝে নাও চরণে চরণে।
পুলকিত হয় যদি পাঠকের মন
সার্থক হয় লেখকের শ্রম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



