সুন্দর কিছু কবিতা আর সুন্দর কিছু গান
লিখতে চাই কেবলই মন আমার উচাটন
ভাবনা শুধু যাচ্ছে বেড়ে স্বপ্ন গুলোর সাথে
ইচ্ছেগুলো মেলছে ডানা দিগন্তহীন পথে।
ছিলাম আমি অনেক ভাল যখন ছিলাম দূরে
একটু কাছে এসেই দেখি হঠাৎ তুমি দূরে
গাইছি যখন সুখের গান,মনে যেন নতুন তান
যাচ্ছ তুমি অনেক দূরে দিয়ে ব্যথার বাণ।
বৃথাই তুমি থাকছ দূরে মনটা আড়াল করে
একটু কাছে এসেই দেখ সব ভয় যাবে দূরে,
মন যে আমার চাইছে তৃপ্ত হতে অমৃতের স্বাদে
একটু যদি দাও ভালবাসা ক্ষতি কি তাতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


