somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই বাংলাভাষায় বিদেশী শব্দের ব্যবহার পরিহার করি

২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি চীন সরকার চীনা ভাষার বিশুদ্ধতা রক্ষার্থে চীনের গণমাধ্যমসমূহে ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধ করেছে। পৃথিবীর আরও অনেক দেশ আছে যেখানে তাদের মাতৃভাষার বিশুদ্ধ চর্চা হয় এবং বিদেশী ভাষার প্রচলন কম দেখা যায়।

বাংলাভাষার ঐতিহ্য বহু প্রাচীন। ইতিহাস থেকে জানা যায়, পুরনো এই ভাষাতে অনেক আগে থেকেই মানুষ তার ভাব প্রকাশ করে এসেছে এবং করছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন পৃথিবীকে জানিয়ে দেয়, ভাষার জন্যে কোন জাতি রক্ত দিতে পারে।

অথচ আজ এই বাংলা ভাষাতেই বিদেশী ভাষা বিশেষ করে ইংরেজির প্রাদুর্ভাব লক্ষণীয়। এটা খুবই সত্য যে, বাংলা ভাষায় কিছু বিদেশী ভাষার প্রয়োগ বেশ আগে থেকেই আদরনীয় ছিল; কিন্তু বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যায়, আমরা কথা এবং লেখায় প্রায়শ:ই বাংলার সাথে ইংরেজি মিশিয়ে বলছি। এতে করে বাংলাভাষার বিশুদ্ধতা ক্ষুণ্ণ হচ্ছে বলেই আমি মনে করি। একটা কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, কোন বিদেশী ভাষায় কথা বলা বা লেখা অথবা বিদেশী ভাষা শিক্ষার ব্যাপারে আমার কোন আপত্তি নেই। বরং আপত্তি, বাংলা ভাষা বলা বা লেখার সময় যথার্থ বাংলা শব্দ ব্যবহার না করে অহেতুক ইংরেজি শব্দের ব্যবহার। আমি নিজেও সম্পূর্ণরূপে উপরিউক্ত দূষণমুক্ত নই। তারপরেও চেষ্টা করি, বাংলাভাষার বিশুদ্ধতা যেন রক্ষা হয়, যেন কোন প্রকার অবমাননা না হয়।

গণমাধ্যম সমূহেও ইদানিং 'বাংলিশ' ভাবটা চোখে পড়ার মতো। নাটক, গান, খবর - সব জায়গাতেই যেন নিজেকে বুদ্ধিদীপ্ত প্রমাণের চেষ্টাতে সবাই 'বাংলিশ' বলাতে সদা সচেষ্ট। আর আমাদের প্রতিটি পরিবারে ছোট কোমলমতি শিশুরা এসব দেখে শিখে নেয় কিভাবে ছোট থেকেই বাংলাকে অবহেলা করতে হবে। তাই তাদের মুখে আজ বাংলার থেকে হিন্দী বা ইংরেজি ভাল বলতে শুনলে অবাক হবার কিছু নেই।

বিশুদ্ধ বাংলাভাষার চর্চা করে এবং বাংলার সাথে ইংরেজি বা অন্য কোন ভিনদেশী ভাষার মিশ্রণ পরিহার করে ভবিষ্যত প্রজন্মের ভাবপ্রকাশের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য সচেষ্ট হওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×