somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূমপানে সাম্য প্রতিষ্ঠায় আগ্রহী যারা তাদের উদ্দেশ্যে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হকাররা বিক্রি করে এমন একটা চটি বইয়ে একবার বিশ্বের জানা-অজানা অনেক মজার মজার তথ্য পেয়েছিলাম। হকাররা সাধারণত নতুন নতুন আইডিয়া কিংবা আলোচিত বিষয় নিয়ে বই নিয়ে আসে। এটা তাদের ব্যবসার পলিসি। এক জিনিস মানুষ বেশি দিন খায় না। এজন্যেই তারা প্রতিনিয়ত ব্যতিক্রমী কিছু আনবার চেষ্টা করে ক্রেতার কাছে।

যাই হোক। অনেক দিন আগের সেই চটি বইটিতে নানা মজার তথ্যের একটি তথ্য তখন সবাইকে যুগপৎ অবাক আর হাসির খোরাক দিয়েছিল। যে কারণে বইটার কাটতিও ছিল বেশ ভালো। মজার সেই তথ্যটা হলো, পৃথিবীর দেশে দেশে সাধারণত নারী ধর্ষণের ঘটনা ঘটে থাকলেও ফ্রান্সে নাকি এর উল্টোটা ঘটে থাকে। সেখানে নাকি নারীরাই দল বেঁধে কোনো পুরুষকে অপহরণ করে এনে যৌন কামনা চরিতার্থ করে।
পুস্তিকার সেই তথ্যের কতটা ভিত্তি ছিল, তা আজো যাচাই করা হয় নি।

তবে যে ব্যাপারটা উল্লেখ্য, তা হলো সেই তথ্যটি কিন্তু মানুষের কাছে স্বাভাবিক কিছু মনে হয় নি। পুরুষ ধর্ষণ করতে পারলে নারীরা পারবে না কেন- এ যুক্তি তুলে এই তথ্যের প্রতি মানুষের কৌতূহলও দমিয়ে রাখা যায় নি। দেখতাম গাড়িতে কিংবা পাবলিক প্লেসে হকার যখন বইটি বিক্রি করতে এসে বইয়ের এই তথ্যের জানান দিত, তখন অধিকাংশই বইটি না কিনলেও অন্তত একবার হাতে নিয়ে দেখে নিত যে, ব্যতিক্রমী এই ব্যাপারটা কোথায় ঘটে থাকে।

এর অর্থ হলো, এমন কিছু কাজ নিশ্চয়ই রয়েছে যেগুলোর সম্পাদনে নারীকে দেখলে আমরা স্বাভাবিকভাবেই একটু অবাক হই। এই দৃষ্টিভঙ্গি কি নারী-পুরুষের মাঝে বিভাজন সৃষ্টির অংশ? ফ্রান্সের নারীদের সেই তথ্যে অবাক হওয়া মানে কি পুরুষের ধর্ষণকে সমর্থন দেয়া?

এই সামান্য বোধটুকুও নেই আমাদের এই ব্লগের একটি ব্লগার শ্রেণীর। নীলক্ষেত মোড়ে ধূমপায়ী এক তরুণীকে দেখে তা আমার কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছিল। এ নিয়ে তাই একটা পোস্ট দিয়েছিলাম। দিতেই পারি। ব্লগ তো অভিজ্ঞতা শেয়ার করারই জায়গা। কিন্তু আমাকে যারা অপছন্দ করেন, তারা অযথাই সেই পোস্টটাকে বিতর্কিত করবার চেষ্টা করলেন। মাইনাস দেবার প্রচারণাও চালালেন জোরশোরে।

সামহোয়্যারইন ব্লগে অসুস্থ ব্লগারের সংখ্যা এখন কম নয়। পোস্টের বিষয়বস্তু না দেখে রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় এখানে পোস্টে কমেন্ট কিংবা রেটিং দেয়ার রেওয়াজ তৈরি হয়েছে। কোনো একটি পোস্ট পছন্দ না হলে তার গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। কিন্তু এখানে একটি শ্রেণীর কাছে গালাগালিই যেন প্রতিবাদের সবচে কার্যকর হাতিয়ার!

সিগারেট খাওয়ায় যারা সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন আমার সেই পোস্টের মন্তব্যে, তাদের কেউ কেউ হয়তো ধূমপান করে থাকেন। অন্তত তাদের নিকটাত্মীয় এমন কেউ অবশ্যই থাকার কথা যিনি ধূমপান করেন। সেই ব্লগার বন্ধুদের উদ্দেশ্যে পরামর্শ, ধূমপানে সাম্য প্রতিষ্ঠায় আপনারা নিজ নিজ অবস্থান থেকে স্ব স্ব ক্ষেত্রে আন্দোলন তৈরি করতে পারেন। কারণ, আমাদের দেশে প্রচুর মানুষ আছেন যারা কিনা নারীদের ধূমপায়ী হিসেবে দেখলে খুব বেশি অবাক হন।

অনেক ব্লগার বন্ধুই ধূমপানকে একটা অধিকার হিসেবে দেখাবার চেষ্টা করেছেন। কেউ আবার এটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবে চিত্রিত করতে চেয়েছেন।
আলোচিত সেই পোস্টটিতে যারাই মাইনাস দিয়েছেন, তাদের সবাই ধূমপানে সাম্য প্রতিষ্ঠায় নব আন্দোলন শুরু করে নিজেদের খ্যাতিমান করতে পারেন। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে শুনতে তেমনটা শ্রুতিকটূ নয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুনতে শ্রুতিকটূ এমন আরো অনেক কাজে মেয়েদের এগিয়ে আসতেও উদ্বুদ্ধ করা যেতে পারে। যেমন ধরুন, ছেলেদের গেঞ্জি খুলে পথে ঘাটে হাঁটা ইত্যাদি।

আগের লেখাটির লিংক-
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫
১৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×