ঢাকার পাক্ষিক বিনোদন ম্যাগাজিন আনন্দধারা’র ভারপ্রাপ্ত সম্পাদক পদ থেকে অরুণ চৌধুরীকে সরিয়ে দেয়া হয়েছে। ১৬ জুলাই পত্রিকাটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। কি কারণে তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তা স্পষ্ট নয়।
তবে নানামুখে নানা কথা শোনা যাচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে, আনন্দধারা’র সম্পাদক হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক ও বিশিষ্ট কথা-সাহিত্যিক মইনুল আহসান সাবের। পত্রিকাটির মালিকানা প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক মাহফুজ আনাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই মুহূর্ত থেকে ( ১৮ জুলাই) অরুণ চৌধুরী আনন্দধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নন এবং তিনি কোনভাবেই এই পত্রিকার সঙ্গে আর যুক্ত নন।
কোন ব্যক্তি তার সঙ্গে কোন রকম যোগাযোগ রাখলে সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, সাংবাদিক পরিচয় ছাড়াও দেশ ও প্রবাসে ঔপন্যাসিক, নাট্যকার ও পরিচালক হিসাবে পরিচিতি রয়েছে অরুণ চৌধুরীর। ওয়াশিংটন ডিসিতে ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সস্ত্রীক এসেছিলেন অরুন চৌধুরী। দেশে ফেরার পরই তাকে চাকরি থেকে বরখাস্ত করার সংবাদে কম্যুনিটির অনেকেই হতবাক। একইসাথে ইউটিউবে উদীয়মান মডেল তারকা বিন্দু (লাক্স সুপারস্টার বিন্দু নন) র সাথে অরুণ চৌধুরীর অশ্লীলভাবে মেলামেশার একটি ভিডিও ছাড়া হয়েছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এ ভিডিওতে অরুণ চৌধুরীর বেলেল্লাপনার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বেক্সটেক্সবিডি নামক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিতরণকৃত এ ভিডিও ক্লিপটি প্রবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মডেল বিন্দুর সাথে এহেন আচরণের পরিপ্রেক্ষিতেই অরুণ চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ ১৯ জুলাই সন্ধ্যা নাগাদ। তবে ঘটনাটি দ্রুত বিস্তার লাভ করেছে কম্যুনিটিতে।
এর আগে অভিনেত্রী ও মডেল তারকা প্রভার ভিডিও ক্লিপ নিয়েও এ ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এদিকে ফোবানা সম্মেলন থেকে ঢাকায় প্রত্যাবর্তনের প্রাক্কালে অরুণ চৌধুরী নিউইয়র্কে ঠিকানা অফিসে এসেছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী চয়নিকা চৌধুরী। ঠিকানাকে দীর্ঘ এক সাক্ষাতকার দিয়েছেন চয়নিকা চৌধুরী। সেখানে প্রভা এবং অপূর্ব প্রসঙ্গে নানা কথা বলেছেন চয়নিকা চৌধুরী। চয়নিকা সেখানে উল্লেখ করেছেন যে, প্রভা এবং রাজিবের মধ্যে যে ঘটনা ঘটেছে, তা অনেকের জীবনেই ঘটে। তবে প্রভার দুর্ভাগ্য যে, সেটি ভিডিও হয়েছে।
Click Here

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



