কোন বৃষ্টি ভেজা দিনে তোমাকে ভুলে যাব....
অনেক প্রতিক্ষার যে শ্রাবন ভিজিয়ে দিয়ে যায়... সে কি জানে?
তোমাকে কতটা ভুলে যেতে চাই?
সুখ-দুঃখের পাহাড় বাঁধি নি তোমায় নিয়ে...
তবু তোমায় মুছে ফেলতে চাই... অশ্রুতে একাকার বৃষ্টির সাথে...
শ্রাবণী,
সত্যিই তোমাকে ভুলে যেতে চাই... ভুলে যেতে চাই... ভুলে যেতে চাই...
অনেক বৃষ্টি ভেজা ক্ষনে।
প্রতীক্ষা.. কেবল সেই কখনো না আসা শ্রাবনের...
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



