somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সারপোকা' ও FAQ ( Frequently Asked Question)!!! 8-| :-B :#) :| :|| B:-/

৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা)
[ আমরা সবাই সবার, ব্লগের পোষ্টগুলো আমাদের ]

যাত্রা শুরু করছে আগামী ১লা সেপ্টেম্বর থেকে এর আগে সবাইকে বিষয়টা সম্পর্কে স্পষ্টভাবে ও স্বচ্ছভাবে জানানোর প্রয়োজনবোধ করছি।

Frequently Asked Questions(FAQ)

১।সারপোকা কি ও কেন?
উত্তরঃ সামহোয়্যার পোষ্ট কালেক্টরস (সারপোকা) হলো একটি সামহোয়্যার ব্লগার গ্রুপ যারা সামহোয়্যারের পোষ্টগুলো থেকে আকর্ষনীয় পোষ্ট গুলোকে একত্রিত করবে এবং হাইলাইটস করবে। মুলত পোষ্ট গুলোকে সহজে খুঁজে পাওয়া এবং ভালো পোষ্টগুলো পড়ার সুযোগ করে দেয়াই হবে এই গ্রুপের উদ্দেশ্য।

২।এটাতে আমার উপকার কি হতে পারে?
উত্তরঃ আপনি যদি সামহোয়্যারের পাঠক অথবা ব্লগার হয়ে থাকেন, তাহলে সারপোকা এর মাধ্যমে সপ্তাহের এবং বিগত মাসের সবগুলো পোষ্টকে একত্রিত অবস্থায় পাবেন এতে পোষ্ট খুঁজতে যেয়ে আপনার মুল্যবান সময়ের অপচয় কমবে এবং আপনি সব পোষ্ট গুলোকে একত্রিত অবস্থায় পাবেন।

৩।কি ধরনের সাহায্য করতে পারি?
উত্তরঃ সামহোয়্যারের ব্লগার হয়ে থাকলে আপনাকে যেটা করতে হবে, আপনার কাছে যে পোষ্ট টি আকর্ষনীয় মনে হচ্ছে তা ক্যাটাগরি ভিত্তিতে (ক্যাটাগরি সম্পর্কে ৫নং প্রশ্ন দ্রষ্টব্য) লিংক দিয়ে আসবেন- Click This Link পোষ্ট লিংক কালেকশন নামে একটি পোষ্ট পাবেন সেখানে। আপনার এটুকু সাহায্যই আমাদের পাথেয়। তবে অনুরোধ একটাই এটি যেহেতু সবার উপকারের কথা বিবেচনা করে করা হয়েছে তাই দয়া করে আবজাব লিংক দিবেন না।

৪। কেন ও কিভাবে মেম্বার হবো?
উত্তরঃ আপনি যদি সক্রিয় ভাবে কাজ করতে চান এবং নিজের মতো করে গ্রুপকে এগিয়ে নিতে চান তাহলে মেম্বার হতে পারেন।
মেম্বার হতে হলে আপনাকে
Click This Link যেয়ে আবেদন করতে হবে পরবর্তীতে গ্রুপ এডমিন আপনাকে যাচাই করে মেম্বার করে নিবেন। পর্যাপ্ত মেম্বার হলে গ্রুপ এডমিন গ্রুপ মেম্বারদের মতামতের ভিত্তিতে মেম্বার রিক্রুট বন্ধ করে দিতে পারেন।

৫।কোনটা কোন ক্যাটাগরি এটা নিরুপন করবো কিভাবে?
উত্তরঃ আমরা আমাদের পোষ্টেই ক্যাটাগরি ভাগ করে দিয়েছি, এগুলো কেবল প্রস্তাবিত ক্যাটাগরি, আপনি যদি মনে করেন এর বাইরেও আকর্ষনীয় পোষ্টের লিংক আপনি দিতে চান ক্যাটাগরি একটি নাম দিয়ে আপনি দিতে পারেন। নিম্নে আমাদের ক্যাটাগরি গুলোকে বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করা হয়েছেঃ
ক্যাটাগরিঃ
*** বেস্ট পোস্টঃ এটি মেম্বারদের সবার ভোটে নির্বাচিত সপ্তাহের সবচেয়ে আকর্ষনীয় পোষ্ট এটি যেকোন ক্যাটাগরির হতে পারে। বেস্ট পোষ্ট সর্বোচ্চ ২ টি হতে পারে। অনেকটা স্টিকির মতো ব্যাপার স্যাপার।

* টেকিঃ বিভিন্ন আকর্ষনীয় টেকি সমস্যার সমাধান বা টিউটোরিয়াল ইত্যাদি।
*গল্প
* কবিতা
*কৌতুক/ ফানপোস্ট (দুধরনের, নরমাল আর ১৮+)
*মুক্তিযুদ্ধ
*বাংলাদেশ
* আন্তর্জাতিক
* আঁতেলীয় সাহিত্য (লুল ও ভোদাই)
* আজাইড়া
* খেলাধুলা
* সংবাদ
*ব্লগ বিনোদন (ক্যাতাকেতি ও আড্ডা)
*আবজাবঃ যা কোন বিষয়েই পড়ে না কিন্তু আকর্ষনীয়।


৬।কিভাবে পোষ্টের লিংক দিবো?
উত্তরঃ আপনাকে নিম্নে একটি উদাহরন দেয়া হলোঃ
ধরুন আপনার নিক পাংখা তাহলে আপনি এভাবে দিবেন,
পাংখা বলেছেন:
পোষ্টঃ তরে আমি কামড়াই নাই, ভুল বুঝিশ নারে মফিজ!!! ( হাইপারলিঙ্কসহ )
লেখকঃ আবজাব
ক্যাটাগরিঃ হাবিজাবি

আমরা চাচ্ছি যেন হাইপারলিংক পোষ্টের শিরোনামের সাথে যুক্ত করতে যেটা করবেন তরে আমি কামড়াই নাই, ভুল বুঝিশ নারে মফিজ!!! এতে করে শিরোনাম ই লিংক হিসেবে কাজ করবে।

অথবা ঝামেলা এড়াতে চাইলে এভাবে দিন।
পাংখা বলেছেন:
পোষ্টঃ তরে আমি কামড়াই নাই, ভুল বুঝিশ নারে মফিজ!!! ( Click this link )
লেখকঃ আবজাব
ক্যাটাগরিঃ হাবিজাবি

মডারেটর তার লিংক কালেকশন পোষ্ট এ লিংক সাবমিট ফর্ম দিয়া দিবেন আপনারা কেবল ফর্মটা পুরন করে লিংক সাবমিট করবেন।

লিংক সাবমিট ফর্মঃ
পোষ্টঃ
লেখকঃ
ক্যাটাগরিঃ
লিংকঃ


৭।গ্রুপ সম্পর্কে আমার মতামত ও প্রস্তাব প্রকাশ করবো কিভাবে?
উত্তরঃ আপনার 'সারপোকা' সম্পর্কে যেকোন মতামত বা প্রস্তাব দিতে পারেন
Click This Link

৮। 'সারপোকা' এর কার্যক্রম কিভাবে পরিচালনা হবে?
উত্তরঃ সারপোকা এর কার্যক্রম নিম্নে দেয়ার চেষ্টা করা হলোঃ
১। মেম্বার ও ব্লগাররা বিভিন্ন পোষ্টের লিংক দিবেন সপ্তাহ জুড়ে
২। সপ্তাহ জুড়ে পাওয়া লিংক গুলো নিয়ে গ্রুপ মডারেটর সপ্তাহের বৃহস্পতিবার একটি মিটিং ডাকবেন গ্রুপ মেম্বারদের নিয়ে সেখানে বেস্ট পোষ্টটির নাম প্রস্তাব ভোটাভুটি শেষে ও অন্যান্য পোষ্ট যাচাই বাছাই শেষে শনিবার সপ্তাহের পোষ্ট গুলি নিয়ে একটি পোষ্ট হাইলাইটস দিয়ে দেয়া হবে গ্রুপ ব্লগে।
৩। এবং একই সাথে পরের সপ্তাহের জন্য কালেকশন পোষ্ট কার্যক্রম চালু হবে।
৪। মাসের শেষে একটি পোষ্ট দেয়া হবে সপ্তাহের সবগুলি পোষ্ট নিয়ে। এবং এটিই হবে সেই মাসের দায়িত্ব প্রাপ্ত মডারেটরের সমাপনী পোষ্ট।
৫। নতুন মডারেটর পরের মাস থেকে দায়িত্ব প্রাপ্ত হবেন।


৯। সারপোকা মডারেটর পরিবর্তনের প্রক্রিয়াটা কি হবে?
উত্তরঃ 'সারপোকা' এর মেম্বার দের মধ্য থেকে 'সারপোকা' মডারেটর নির্বাচিত হবেন মেম্বারদের আলোচনা সাপেক্ষে..কোনো কোনো ক্ষেত্রে মডারেটর একাধিকও হতে পারে। মডারেটরের দায়িত্বে থাকবে Click This Link এই ব্লগটি। এখানেই সব ধরনের মডারেশন প্রক্রিয়ার সিদ্ধান্ত, নোটিশ, পোষ্ট কালেকশন পরিচালিত হব। ব্লগের প্রোফাইলে সে মাসের মডারেটরদের নাম দেয়া থাকবে। নতুন মডারেটর নির্বাচিত হবার সাথে সাথে পুরাতন মডারেটর 'ব্লগ আর্কাইভ' ব্লগের পাসওয়ার্ড নতুন মডারকে হস্তান্তর করে দিবেন নিরাপদে, নতুন মডারেটর সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে ব্লগ কে নিজের নিয়ন্ত্রনে নিবেন এবং 'সারপোকা' এর পোষ্ট কার্যক্রম শুরু করে দিবেন।

১০। 'সারপোকা' মডারেটরের দায়িত্ব কি ?
উত্তরঃ মডারেটর পোষ্ট লিংক সংগ্রহ ও সংরক্ষন করবেন এবং ব্লগার ও মেম্বারদের মতামতের পরিপ্রেক্ষিতে গ্রুপ পরিচালনা করবেন। মডারেটরই নির্দিষ্ট মাসের পোষ্ট গুলো দিবেন। গ্রুপের ব্যাবস্থাপনা মডারেটর করবেন।

১১।মডারেটর দায়িত্বে ব্যার্থ হলে কি করবে?
উত্তরঃ কোন মডারেটর দায়িত্বে ব্যার্থ হলে অথবা দায়িত্বে অবহেলা করলে তাকে মডারেটর পদ থেকে সরে দাড়াতে হবে তবে মডারেটর যদি মনে করেন তার সাহায্যের জন্য মেম্বারদের মধ্য থেকে আরেকজন কে সহযোগী মডারেটর হিসেবে নিতে পারেন। আর দায়িত্ব গাফিলতির করলে মেম্বাররা একটি 'কিক' পোষ্ট দিবে যেখানে মডারেটরকে কিকের জন্য ভোট দেয়া হবে যদি গরিষ্ঠ সংখ্যক কিক মডারেটর পায় তাহলে তাকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। :)

১২।মেম্বার হিসেবে আমার দায়িত্ব কি হবে?
উত্তরঃ মেম্বারের দায়িত্ব খুব কঠিন কিছু নয়, কেবল সে গ্রুপের প্রয়োজনে তার মতামত প্রকাশ করবেন, লিংক সংগ্রহই মেম্বারদের মুল দায়িত্ব, গ্রুপের শৃঙ্খলা রক্ষা এবং গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে মেম্বারদের ভূমিকাই অগ্রগন্য।

১৩। পুরনো পোষ্ট গুলোও কি পাওয়া যাবে?
ত্তরঃ অবশ্যই, এক্ষেত্রে পুরনো ব্লগারদের অনুরোধ করা যাচ্ছে তারা যেন লিংক দেন এবং ক্যাটাগরি তে সবই ঠিক থাকবে কেবল পুরনো উল্লেখ করলেই হবে, তারিখ উল্লেখ করলে আরো ভালো।
অনেকটা এরকমঃ

পোষ্টঃ তরে আমি কামড়াই নাই, ভুল বুঝিশ নারে মফিজ!!! ( Click this link )
লেখকঃ আবজাব
ক্যাটাগরিঃ হাবিজাবি (পুরনো,ফেব্রুয়ারী ১৮৭৭)

মডারেটর পুরনো পোষ্ট গুলো নিয়ে একটি পোষ্ট হাইলাইটস দিবেন।


সবার সহযোগীতায় হতে পারে 'সারপোকা' সফল। কেবল একবার বলুন সাথে আছি..আর লিংক দিন।

সারপোকার স্লোগানঃ
আমরা সবাই সবার, ব্লগের পোষ্ট গুলো আমাদের

বিশেষ আহবানঃ যারা গ্রাফিক্স এক্সপার্ট আছেন সারপোকার জন্য একটা লোগো তৈরী করে দেন...সব থেকে ভালো লোগো নির্মাতার জন্য ব্লগার রনি রাজশাহী (মডারেটর সেপ্টেম্বর ২০০৯) পুরস্কার স্বরুপ ৫০ টাকা মোবাইলে রিচার্জ করে দিবেন :)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:২৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×