আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- গল্প: গয়নার বাক্স - রাত্রি২০১০
- ইমো.....নিয়ে ভাবনা - জেরী
- গল্প: দূরের শ্রাবণ - নির্ঝর নৈঃশব্দ্য
- শ্রাবনসন্ধ্যা আপুমনির জন্মদিন
- ~স্বপ্নজয়~
- জাফনার মা ও এক পরী রানীর জন্মদিন আজ... খাওন দাওন পোস্ট।
- সুরঞ্জনা
- কিভাবে মেদ ভুঁড়ি বা পেট কমাবেন ? - ফিটনেস বাংলাদেশ
- একটি ব্লগীয় জরিপ : আপনারা কে কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন? - মুভি পাগল
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- আচার গোস্ত ও এচোড়ের কারি কুরি...রেসিপি। - সুরঞ্জনা
- কির্বোড এর ১২টা বাজিয়ে ছাড়ুন ...... অনেক কষ্টের একখানা পোষ্ট - উপদেশ গুরু
- অঙ্ক নিয়ে হাসাহাসি
- শায়মা
- খুদেদের জন্য গণিত কর্মশালা-২ - মুনির হাসান
- মুক্তগদ্য...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ... - সাঁঝবাতি'র রুপকথা
- মুক্তগদ্য: একটি মা, পাহাড় ভ্রমনে বিভ্রম এবং ধ্যানমগ্ন অন্ধকারের ছাইপাখি - নির্ঝর নৈঃশব্দ্য
- জন্ম স্তুতি - আকাশ অম্বর
- মহাদেব সাহা'র কবিতা--মন ভালো নেই - মোসতাকিম রাহী
- আমার ফায়ারফক্সের যত আ্যড অন - বিডি আইডল
- জীবনে যা পড়েছি-৯ (আল মাহমুদের কবিতাসমগ্র) - তায়েফ আহমাদ
- আজ শ্রাবনসন্ধ্যা আপুমনির জন্মদিন
- ~স্বপ্নজয়~
- শীতল দিনে উষ্ণ শুভেচ্ছাঃ শুভ জন্মদিন - কালপুরুষ
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
হার্ডডিস্ক পার্টিশন লুকিয়ে রাখুন
- সফট আইটি
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- বান্দরবানঃ এতো এতো রাতপাখি... দিনের আলোয় কি নিয়ে ব্যস্ত থাকে এই সব প্রাণীকুল? - মুনশিয়ানা
- শ্রাবনসন্ধ্যা আপুর জন্য ,আমার আঁকা ছবিটা '' জাফনা মা '' - নিহন
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- পাহাড়ের বুকে শ্রাবনের ডাক১ - সৌম্য
- লাংকায়ির বিচ ও কেবল কার (১): - রাব্বি !
- কম দামে নেটবুক কিনব- হেল্পান প্লিজ - প্রজন্ম একুশ
- ছবিব্লগ :: মজার কিছু ছবি দেখুন


- অমাবশ্যার চাঁদ
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- বর্ষাবন্দনা ........ মেঘবালিকা ..... - হনলুলু
- - সামছা আকিদা জাহান
- মহাকাশের খোশ খবর, বাস্তব রূপকথা - সাঈফ শেরিফ
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ ............ বান্দরবান , চিম্বুক , নিলগিরি ........ সবশেষে বগালেক ........
- হনলুলু
- স্মৃতির পাতা থেকে কিছু ভালোলাগা সাদাকালো সিনেমা - কঁাকন
- বৃষ্টিতে ভিজে যাচ্ছে একটা পাঙ্খো গ্রাম - ইমন জুবায়ের
- দিগন্তে কার কালো আঁখি, আঁখিজলে যায় ভাসি। - অপ্সরা
- আধা টেকি পোস্টঃ ফটোশপ একশন - ভাঙ্গা পেন্সিল
- সুপ্ত অক্ষমতা : শিশু ও আমরা -১ - নুশেরা
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- কম্পিউটার ব্যবহারের সময় বিদ্যুৎ সেভ করুন - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
গুলশান নয় বনানীতে কালপুরুষ দার বাড়ীর ছাদের আড্ডা........
২৫ শে জুন, ২০০৯ রাত ১১:৫১
ব্লগার চাচামিঞা হঠাৎ করেই একখান ডাক দিয়ে ফেললেন গুলশান এলাকায় যারা কাজ করেন একখান অফিসিয়াল আড্ডা দেই...... এই টাইপ।
এরপর একটু একটু করে সে ডাক বাড়তে লাগলো......সবাই জানেন আজকে সেটা পরিবর্তিত হয়ে কালপুরুষ দার বাড়ীর ছাদে বসার কথা বিকেল ছটায়।
বাঙ্গালী টাইম মেনে আমি ছটায় বাসা থেকে বের হলাম, পড়লাম বৃষ্টির কবলে, তারপর তড়িঘড়ি এক লক্কর ঝক্কর টেক্সিক্যাব এ উঠে পড়লাম, চারকোনা বাক্সটা খটর খটর করতে করতে পৌছে দিল বনানী। আমার মান সম্মান বাঁচছে কেউ ঐটার চেহারা দেখে নাই
।
স্টার কাবাবের সামনে যেয়ে কালপুরুষ দাকে ফুনাইলাম, দাদা বাসা কোনদিকে? বিশেষ কষ্ট হল না বাসা চিনতে, বাসার সামনে দেখলাম দুইজন দাঁড়িয়ে, দারোয়ান এর সাথে বাতচিৎ করছে। মনে হল এরা ব্লগার। আমি বললাম কোথায় যাবেন? ভাবখান এমন এইটা আমার বাড়ী
। বললাম ব্লগ এর কথা, এরপর দারোয়ানকে কালপুরুষদার ফ্লাটএর নম্বর বলাতে দাঁত কেলিয়ে যেতে বলল। আমরা উপরে যেয়ে দেখলাম পাচ ছয়জন হাজির, এর মধ্যে বৃত্তবন্দী/কাউয়াকে আগে চিনি; ফেব্রুয়ারীর বই মেলায় পরিচয় হয়েছিল। ছাদে উঠে ভাব নিলাম, উদাসী আর তার বন্ধুরে উদ্ধার করে নিয়ে আসছি।![]()
![]()
জানপরী, শামসীর, পাথুরে, রাতমজুর এদের সাথে পরিচয় হল। একটু পর এলেন পল্লী বাউল, মানবিক। এরপর পারভেজ ভাই, উনাকেও আগে চিনি। জানপরী বলল যারা পরে আসবে তাদের গাল দিতে হবে কাজেই উদ্যোক্তা চাচামিঞাকে কি কি গাল দেয়া যায় সেটা ঠিক করা হোক।
জানা গেল শামসীর আর পাথুরে একই অফিসে একই ফ্লোরে বসেন, আর তাদের ব্লগীয় পরিচয় ফাঁস হল আজ
। কালপুরুষ দা খাবারের যোগান নিয়ে ছুটোছুটিতে ব্যস্ত, আমরা সবাই চমৎকার ছাদটাতে বসে গপ্প। এর পর এক জোটে এলেন চাচমিঞা ( চাচামিঞা অতি শান্ত পিচ্চিদর্শন একজন; তার কলম যত রসিক তিনি বাস্তবে ততটাই সিরিয়াস), শয়তান (বিশাল দেহী), লুলু পাগলা ( ব্লগে এত মজার মজার লেখা লেখেন অথচ শান্ত পিচ্চি একটা ভদ্র ছেলে), মাতব্বর (মোটেই মাতব্বর মনে হল না, হাসিখুশি), বেকার, যীশু ( সিরিয়াস টাইপ পিচ্চি), কাল গেন্জি পরে একজন এসেছিল ভাগিনা সাথে করে তার নামটা উদ্ধার করতে পারি নাই। রামু তো আমারে আন্টিই ডাকলো
।
আজকের ব্লগারদের মধ্যে বেশীরভাগই অপরিচিত। মূলত আমি একটা পরিচিত গন্ডির ব্লগারদের লেখা পড়ি, কমেন্ট করি (হয়তো সবাই তাই); আজকের ব্লগারদের প্রায় সবারই ব্লগ আগে পড়া হয়নি। কাজেই তারাও কেউই জানতেন না, আমি মেয়ে নাকি ছেলে!
আমার কন্যার ছবিটা প্রোফাইল পিক, তাই পিচ্চি বলেও সন্দেহ ছিল কারো কারো।
কালপুরুষ দার কল্যানে মোগলাই পরোটা আর চা এসে গেল, দুবার তিনবার করে খাওয়া চলল। ক্যামেরার ফ্লাশ এ বিকেল টা ধরে রাখার চেষ্টা করলেন আমাদের হোস্ট। তবে নায়োকোচিত ব্লগার রা তাদের ছবি ব্লগে প্রকাশ হবে না এ অঙ্গীকারের পরই কেবল ছবি তুলতে সম্মত হন।
সন্ধ্যার সময় এলেন অন্ধ দাঁড়কাক, কিছু পরে পিচ্চি শামীম ( এসেই খাবার নিয়ে বসে গেল)। কালপুরুষ ভাবী এসে যোগ দিলেন আমাদের সাথে। আমাদের আড্ডা যখন তুঙ্গে তখন এলেন কৌশিক। এরই মাঝে চাচামিঞা আড্ডা থেকে বিদায়ের ঘোষনা দিলেন, ফাঁক পেয়ে আমিও বাই বাই দিলাম।
এরপর আড্ডা আরো জম্পেশ হয়েছে ধারনা করতে পারি। কারন এতক্ষন আমি থাকাতে ওদের সেন্সর করে কথাবার্তা বলতে হয়েছে, চলে আসায় নির্বিঘ্নে মন খুলে কথা বলেছে
। বাকীটা তাদের কাছ থেকে শুনবো।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ রাত ৩:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গৌতম রায় বলেছেন:
আফসোস। যেতে পারলাম না।
লেখক বলেছেন: এরপর আসবেন।
টুশকি বলেছেন:
অনেক মজা হল দেখি
লেখক বলেছেন: হুম। টুশকি র ছবি হাপিশ কেন?
লেখক বলেছেন: নো প্রবলেম। আন্টি ই সই। আমার অনেক বয়স।
এডভোকেট বলেছেন:
হুম , তাহলে আড্ডা ভালই হয়েছে।
লেখক বলেছেন: বাঙ্গালীর আড্ডা কখনো খারাপ হয় না।
লেখক বলেছেন: আপনেরে আসলে ব্যপক হ্যান্ডসাম কইতে চাইসিলাম।
ঝাতির অবগতির জন্য জানাইতেসি, শয়তান ভাই লম্বা, চওড়া একজন সুপুরুষ মানুষ(!)
।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
একেই বলে কপাল! সবাই আড্ডা টাড্ডা দিয়ে,পরটা খেয়ে দারুন মজায় আছে। (আফসুস)
লেখক বলেছেন: হুম মোগলাই। দু দুবার।
এরপর যখন সুযোগ হবে তখন আসবেন।
লেখক বলেছেন: মাথা খারাপ, মুরুব্বি হইতে ভালই লাগে।
লেখক বলেছেন: আমি তো আগে এসেছি। যীশু যেভাবে লুকিয়ে লুকিয়ে ছিল, কি করেছে কে জানে।
লেখক বলেছেন: আমি আন্টি।
বড় বিলাই বলেছেন:
আপসুস, জঙ্গলে থাকি।
লেখক বলেছেন: জঙ্গল তো ভাল যায়গা, আপসুস ক্যান।
লেখক বলেছেন: এই জীবন আর রাইখেন না। কেমনে রাখপেন না ঠিক করেন।
কালপুরুষ বলেছেন:
শ্রাবণসন্ধ্যা মেয়ে জেনেও আমি তার ব্লগে তেমন একটা যাওয়া হয়নি কেন তেমন একটা অভিযোগ আমাকে শুনতে হলো। এই দুঃখ কোথায় রাখি? অথচ ব্লগের কিছু বিশেষ ব্লগারদের সবাই জানে নারী নিকের প্রতি আমার দুর্বলতার কথা। শ্রাবণসন্ধ্যার কথা কী বিশ্বাসযোগ্য? এমনটা হবারতো কথা না। তবে এই অভিযোগে আমি রীতিমত লজ্জিত। এখন থেকে নিয়মিত তোমার ব্লগে ভিজিট করতেই হবে নইলে সামনের আড্ডায় আবার কোন অপবাদের সম্মুখীন হই সেটা নিয়েই ভাবছি। তবে একটা কথা চুপি চুপি বলে রাখি- একুশের বই মেলাতে তোমার সাথে খতা বলার খুব ইচ্ছে ছিল। কিন্তু আবার ভাবলাম আমার ব্লগীয় শত্রুদের গড়া যে ভাবমূর্তির কথা জেনেছো সেই কারণেই হয়তো আমাকে এড়িয়ে চলতে পারো। তবে তুমি খুব উদার মনের মেয়ে। তোমার ভাবনা পরিচ্ছন্ন, যথেষ্ট স্পষ্টবাদী এবং মনের দিক থেকে অনেক সাহসী। আজকে কথা বলে খুব ভাল লাগলো। ভাল থাকার প্রর্থনা রইলো। তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।
লেখক বলেছেন: হিহিহি
দাদা আপনারে একখানা বড়সর ধন্যবাদ। ভাবীর সাথে জমিয়ে গল্প করতে পারলাম না।আপনারা ও ভাল থাকবেন।
পল্লী বাউল বলেছেন:
প্রথমেই বলে নিই আড্ডাটা ছিল সম্পূর্ণ চাঁদামুক্ত (উল্টো হোস্টতো পারলে বাসায় আসার গাড়ী ভাড়াটাও দিয়ে দে) বরং বুঝতে না পেরে দাদাকে চাদাঁ দিতে যেয়ে নিজেই লজ্জিত হয়েছি। কালপুরুষদা এবং ভাবী দুজনেই চমৎকার মনের মানুষ। অনেক আয়োজন করেছেন দুজনেই। কালপুরুষদা, ভাবী এবং আড্ডায় উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ।বি:দ্র: আড্ডার দাওয়াত দিয়ে নির্ধারিত সময়ের পরে আসায় এবং ব্যস্ততার অজুহাতে আড্ডা শেষ হওয়ার আগেই চলে যাওয়ায় ব্লগার চাচামিঞার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আমাকে সহযোগিতা করবেন ব্লগার শামীম (আইনের ছাত্র হিসেবে)। সাক্ষী হিসাবে কাঠগড়ায় দাড়াতে রাজী হয়েছেন কালপুরুষদা। আরো কেউ যদি সাক্ষ্য দিতে রাজী থাকেন আওয়াজ দিয়েন।
লেখক বলেছেন: আমি চাচামিঞার বিরুদ্ধে যাইতে পারুম না। গুরুতর কারণ আছে।![]()
চাচামিঞা একঘন্টা লেট এ এস বলে....তো কি হইসে, এখন তো আগের ছয়টা বাজে, ঘড়ির টাইম চেইন্জ মানিনা!
কালপুরুষ বলেছেন:
বড় বিলাই, তোমার ফোন নং দিও। এর পর আড্ডা হইলে তোমারে খবর দিমু। তোমার জন্য স্পেশাল ছাগলের মাংশ রাখুমনে।
বৃত্তবন্দী বলেছেন:
খেক খেক খেক...
লেখক বলেছেন: তোমার চেহারা ভাল হইসে
।
শ্রাবনের ফুল বলেছেন:
আমি এমুন একটা পোষ্টের অপেক্ষায় ছিলাম, আপনারে অসংখ্য ধন্যবাদ এমন নিখুঁত বিশ্লেষনিত পোষ্টের জন্য, সত্যিই মিস করেছি আপনাদের আড্ডা....সবার প্রতি শুভ কামনা...
লেখক বলেছেন: আমি ভাবলাম আর কেউ পোস্ট দিবে, পরে দেখি সবাই চুপচাপ তাই কি বোর্ড ভাঙ্গার দায়িত্বটা নিলাম।
ধন্যবাদ শ্রাবনের ফুল, আসলে প্রথমে একটা অস্বস্তি থাকে কেমন হবে আড্ডা, যেখানে কাউকে চিনি না। কিন্তু আমরা হয়তো ব্যক্তিটিকে চিনি না, কিন্তু নিকগুলোকে তো চিনি। তাই খুব অল্প সময়ে চেনা হয়ে যায়, আর আলাপ শুরুও হয় এভাবে....... আপনি কে? আমি উদাসী স্বপ্ন, আমি শ্রাবনসন্ধ্যা, কেউ কারো আসল নাম নিয়ে মাথা ঘামায় না।
এরপর আসবেন।
লেখক বলেছেন: হ, বুড়া ধুরা কাউরে পাই নাই।
লেখক বলেছেন: হ, বেশি কইলাম না, তাইলে তুমার আবার ক্ষ্যাত গ্রুপ সদস্যপদ বাতিল হইতে পারে।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হুমম...ভালোই মজাক করসেন!
লেখক বলেছেন: হুমম।
কীির্তমান বলেছেন:
ভীষণ জলোস ফীল করছি। নতুন বলে গেলামনা (অবশ্য আসল কারণ হলো - ভীষণ ব্যস্ত ছিলাম)। আশা করি সবার সাথে ঘনিস্টতা হবে এবং আড্ডাতো অবশ্যই।
লেখক বলেছেন: এরপর ব্যস্ততা কমলে আড্ডায় যাবেন।
জটিল বলেছেন:
মিস্করসি , ভবিষ্যতে হইবেক আর একদিন না হয় ।
লেখক বলেছেন: হইবেক, হইবেক।
অপ্সরা বলেছেন:
তখন আমি খুব কাছেই ছিলাম। গুলশান ক্লাবে একটা অনুষ্ঠান ছিলো আমার। মহা সাজুগুজু করে আমি তখন ঐদিকেই যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখে ফেলেছি কিন্তু । এতক্ষণে ফিরলাম কেবল।
লেখক বলেছেন: তুমি তো বরাবরই তাই কর
কাছ থেকে দেখে চলে যাও। সেই বইমেলার মত।
গায়ে হলুদ ভাল হল?
পাথুরে বলেছেন:
শামসীর ভাইয়ের সাথে পরিচিত হয়ে খুব ভাল্লাগসে। কালপুরুষদার লাগি সারাজীবন ধইন্যাপাতা ফ্রি।
মিছখান দিয়া একখান ফুন আইল আর চাচাজী কয় দাওয়াত আছে। কয়া ভাগসে।
লেখক বলেছেন: ![]()
![]()
বড় বিলাই বলেছেন:
কালপুরুষ ভাইয়া, শুধু ছাগলের মাংস থাকলে তো হবেনা। জঙ্গল থেকে আসা যাওয়ার ভাড়া, থাকার ব্যবস্থা, পাঁচবেলা খাবার ব্যবস্থা সব যে লাগবে।
পাথুরে বলেছেন:
আর কয়েন না। আড্ডা থাইক্যা তাড়াতাড়ি আইসা ল্যাপটপ ওপেন কইরা দেহি উইন্ডোজ একটিভেশন এরর । মেজাজ পুরা বিলা। জিদ চাইপ্যা গেসিল। সেটাপ নতুন কইরা দিয়া,সব ইনস্টল কৈরা হের বাদে সামুতে লগিন করসি। এহন দেহি সবতে ঘুমাইতে গেসেগা। লেখক বলেছেন: আহারে।
লেখক বলেছেন: চাচামিঞা ভাল লোক
।
অফিস শেষে রওনা দিলাম দুজন। কালপুরুষদার বাসায় গিয়ে হাজির হলাম। আগে থেকেই এসে বসে আছেন বাংলাদেশ ফয়সাল। পরিচয় দিতে গিয়ে কলিগ বলল আমি পাথুরে। টাসকি খাইয়া বলে উঠলাম কি ??
পাশে বইসা থাকে আর আমি জানতামনা।
তারপর পরিচয় হল রাতমুজুর দাদার সাথে।এরপর জানপরী (ভাবছিলাম মেয়ে
লেখক বলেছেন: বিশাল গল্পটা দিয়ে ফেলেন।
পাথুরে বলেছেন:
মাইনাচ মারে ক্যা রে?????????????????????????????
পাথুরে বলেছেন:
হাহাহা শামসু ভাই বাইচ্যা গেলেন। গেস্ট হিসেবে গিয়া আমার চান্দাটা আফনার থাইক্যা বাইর করতে চাইসিলাম। জানপরী তো শামসু ভাইরে পুরা ছ্যাকা দিসে। এক্কেরে পুড়ায়া দিসে।
লেখক বলেছেন: জানপরী তো আসলেই পরী রে।![]()
![]()
আমি বুঝিনা সৎসাহসের এত অভাব কেন।বলেযা কেন মাইনাস।
আহমেদ রাকিব বলেছেন:
এই পোষ্টে মাইনাস দেয় কারা???? আশ্চর্য।
অনন্ত দিগন্ত বলেছেন:
ওরে সর্বনাস... এমন জম্পেশ আড্ডা দিয়ে এসেছ তোমরা আপি ? ... আমার জন্য কি কি খাবার এনেছ জলদি দাও ... এখনো ডিনার করিনি তো লেখক বলেছেন: হা হা.....
আড্ডা মানেই তো জম্পেশ তাই না অনন্ত?
এমন মোগলাই খেলাম, রাতের ডিনারটাই বাদ দিতে হল
।
লেখক বলেছেন: ওহ, তাহলে শয়তানের ভাগিনা.........
দুই ভাই এ তো বিস্তর ব্যবধান!
শয়তানেরও গুন্ডা বাহিনী লাগে!
লেখক বলেছেন: ওক্কে, হৈপো নে।
শ্রাবনের ফুল বলেছেন:
যারা যারা এইখানে আছেন আমার আড্ডায় এটেন্ড করতে হইবেক, খালি লাইভ আড্ডা দিলে হইবে কেন?
উদাসী স্বপ্ন বলেছেন:
যাই হোউক, ব্যাপক আড্ডা হইলো। মাগার আফসুস, পুরাডা থাকবার পারি নাই! আমার শিডিউলের ইদানিং কোষ্ঠকাঠিন্য আছে। নিজেরেই টাইম দিবার পারি না। মনে হয় প্রধানমন্ত্রি হই গেলাম!আমার লিগা দুয়া মাইরেন!লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: হুম।
রাতমজুর বলেছেন:
@শ।মসীর,
দন্ডিতপুরুষ কেডা!!! কেউ তো এই নিক কৈল না!!!
@অপ্সরা
নেক্সট হাফ-ডজন পুষ্টে মাইনাচ!
লেখক বলেছেন: ![]()
কাক ভুষুন্ডি বলেছেন:
@শ।মসীর- ঐ মিয়া রাত মজুরের লগে কেডা আইছিলো???
আমার মাথায় এইডা আইল কোইথাইকা বুঝতাছিনা।
কাক ভুষুন্ডি বলেছেন:
haire mor kopal. kalda amra duijon dhokoner loge loge koitesilo je dondito purusher loge valo ganjam badhaiso...hayre kopal
উদাসী স্বপ্ন বলেছেন:
এট সিভি নিয়া টানাটানি কেন? দরকার হইলে ঘটক পাখি ভাইর কাছে যান!আমার বারা ভাতে ভাগ দিয়েন না!
শয়তান হন্তারক বলেছেন:
সামুতে একটি ব্লগের কিছু ছবি দেখে মানসিকভাবে ভিষণ ট্রমাটাইজড হয়েছিলাম , তাই আড্ডায় যেতে পারি নি। তবে খুব ভাল লাগছে আড্ডার কথা শুনে।
ফিউশন ফাইভ বলেছেন:
ছবি-টবি কেউ তোলেন নাই? আড্ডা দেখতে মন চায়।
লেখক বলেছেন: ছবি দেওয়া নিষেধ।
নাকি শয়তানের ভয়ে -শয়তান হন্তারক আসেনাই।
রুবেল শাহ বলেছেন:
ফটুক কই.......................... ?
লেখক বলেছেন: নায়োকোচিত ব্লগার রা তাদের ছবি ব্লগে প্রকাশ হবে না এ অঙ্গীকারের পরই কেবল ছবি তুলতে সম্মত হন।
তাই ফটুক দেওয়া হবে না।
লেখক বলেছেন: নায়োকোচিত ব্লগার রা তাদের ছবি ব্লগে প্রকাশ হবে না এ অঙ্গীকারের পরই কেবল ছবি তুলতে সম্মত হন।
তাই ফটুক দেওয়া হবে না।
শয়তান হন্তারক বলেছেন:
তবে শুনে খারাপ লাগলো যে শুধু মোগলাই খাইয়ে ছেড়ে দেয়া হয়েছে।
লেখক বলেছেন: আপনি কত খান!
লেখক বলেছেন: যে কয়টা আইবুড়া আছে সবাই নায়োকোচিত, তারা খুবই চিন্তিত যে ছবি দেখলে মেয়েদের যন্ত্রনায় অফিসে পাড়ায় মহল্লায় টিকতে পারবে না......... তাই তাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে ছবি দেওয়া হল না।
কালপুরুষ বলেছেন:
শয়তান হন্তারক, সবাই আপনার কথা বলছিল। না আসার কারণ শুনে সবাই দুঃখ পেলো। আর বিশ্বাস করবেন কিনা জানিনা- শুধু আপনার কথা ভেবেই মোগলাই খাইয়ে ছেড়ে দেয়া হয়েছে। নইলে অন্য আরো কিছু খেয়েছে ভেবে আপনি মানসিকভাবে আরো ভীষণ ট্রমাটাইজড হয়ে যেতেন। আপনার সর্বময় নিরাপত্তার কথা ভেবেই আমাদের এই স্বল্পাহার ব্যবস্থা। আগামীতে আপনি যদি আসেন তবে গুরুপাক আহারের ব্যবস্থা করা হবে। সঙ্গে এ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে যাতে করে কোন কারণে আপনি মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করানো যায়। কারণ আপনার কিছু একটা হলে সব ঝামেলা আমাকেই পোহাতে হবে।
শয়তান হন্তারক বলেছেন:
মেনুতে কাবাব ছিল। তাই জিজ্ঞেস করছিলাম আর কি। সর্বময় নিরাপত্তা চিন্তার জন্য ধন্যবাদ।
পানকৌড়ি বলেছেন:
জানপরী আমাকে ফুনাইছিলেন সন্ধ্যায়,কিন্তু কপালের নাম গোপাল কালকে অফিসে এমন কাজের চিপায় পড়ছিলাম মিস করলাম এই আড্ডা । সরি জানপরী ভাই । পরে আবার এমন আড্ডার আয়োজন হলে জানাবেন । নাকি রাগ করে জানাতে ভুলে যাবেন ?
কুয়াশায় ডাকা বলেছেন:
সবই কপাল. ...
লেখক বলেছেন: ![]()
জানপরী বলেছেন:
শ্রাবনসন্ধ্যা কে ধন্যবাদ আড্ডার বিবরণী লিখে পোষ্ট দেওয়ার জন্য।
আর কালপুরুষ দাকে পুর্ববর্তী ও পরবর্তী আড্ডা আয়োজনের জন্য ধন্যবাদ।
শামসীর ও পাথুরে ভাই, আমরা আড্ডা তো মারি মজা করার জন্য, ধরে নেন আমার নিকটাও মজারই অংশ।
@ পানকৌড়ি, ভাই এটা ব্যাপারস না, পরে দেখা হবে।
লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
লেখক বলেছেন: হুম, সাই ফাই পারভেজ ভাই। উনার বাড়ী কাছেই........
ব্লগে কেন অনিয়মিত তা তো জিজ্ঞেস করা হয় নাই
।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
আফসুস, আমার এক বন্ধু বিয়া কইরা ফালাইতেছিলো তাই আমারেও আগে আগে বাইর হয়ে যাইতে হয়ছিলো। পিলান করছিলাম বাসায় আইসাই একটা লেখা দিমু। কিন্তু রাতে বাসায় ফেরা হয়নাই, মাত্র ফিরলাম। শ্রাবণ আপারে ধইন্যা আগে আগে লেখা দেয়ার জন্য।
লেখক বলেছেন: তোমারে ও ধইন্যা। যাক বন্ধুরা বিয়ে করছে মানে তো শুভ লক্ষন!
লেখক বলেছেন: আফসুস। ![]()
অপ্সরা বলেছেন:
হায় হায় আপু। তুমি কি আমাকে দেখেছিলে নাকি? গায়ে হলুদ বললে কেনো? সাজুগুজু দেখে গায়ে হলুদের কথা বললে?আমি কিন্তু কোনো গায়ে হলুদে যাচ্ছিলাম না। আমি গিয়েছিলাম কবিতা আবৃত্তি করতে। কবিতাটার নাম ছিলো Precious Woman তাই সাজুগুজটা একটু এমন এমন ছিলো । হাহাহা আমি খাঁটি বঙ্গ ললনা তো। তাই বলে ভাবলে গায়ে হলুদ???
সাজুগুজুর বেনীটা দিলাম তোমাকে আপুনি।
লেখক বলেছেন: গায়ে হলুদের কথা না বললে তো জানতে পারতাম না তুমি আসলে কোথায় গেছিলে.......![]()
বেণীটা আমার?
"সই ভালো করে বিনোদ বেণী বাধিয়া দে".......এর বেণী?
সে জন্য এত্তগুলো ধন্যবাদ।
লেখক বলেছেন: তাই নাকি? ভাল।![]()
অপ্সরা বলেছেন:
হুম তুমি চাইলে বেনীটা পাঠিয়ে দিতে পারি । মানে অর্ধেক। বাকি অর্ধেক দিলে তো নিজেই নেড়ু হয়ে যাবো হাহাহাহা। তবে রক্তকরবী স্টাইল বেনীটা ভালো হয়েছে না বোলো?
লেখক বলেছেন: অর্ধেকটা? নাহ, পুরোটাই তোমার থাক।
চাচামিঞা বলেছেন:
"চাচামিঞা অতি শান্ত পিচ্চিদর্শন একজন; তার কলম যত রসিক তিনি বাস্তবে ততটাই সিরিয়াস"পিচ্চিদর্শন বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমি না হয় একটু চিকন....তাই বলে পিচ্চিদর্শন হলাম কি করে?
আর আমাকে মনেহয় জিবনে প্রথম কেউ সিরিয়াস বললো
================================
প্রগ্রামটা খুব মজার হয়েছে......রাতে বন্ধুর গায়ে হলুদ না থাকলে আরো ভালো হতো।
লেখক বলেছেন: চিকন বলেই পুলাপান পুলাপান ভাব আছে
। সেটাই ইনিয়ে বিনিয়ে ভদ্রভাবে বলতে চাইছিলাম।
সিরিয়াস না? হতে পারে....... এক দু ঘন্টায় কি কারোর পুরোটা বোঝা যায়.....যেটা মনে হল তাই লিখেছি। কেউ তো প্রতিবাদ করলো না
।
কালপুরুষ বলেছেন:
অপ্সরা আমাগো আবৃত্তি শোনার দাওয়াতে দেয় নাই। ও আইলে আমরাও আবৃত্তি শুনতে পারতাম। ওর সাথে আড়ি।
লেখক বলেছেন: গুড!
এখুনি দেখছি।
ভেবে ভেবে বলি বলেছেন:
আচ্ছা, কালপুরুষ দার বাসার ঠিকানা ফোন নাম্বার সবই জানতে পারলাম, শুধু নামটাই জানা হলো না...নামটা কি একটু বলা যায়? না বলা গেলে নাহয় থাক...
লেখক বলেছেন: কালপুরুষ দার নাম কালপুরুষ
।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শরমে কোন পোস্টে কমেন্ট করি নাই, এখন চিন্তা করি কিছুই করার ছিলো না। চাচারে কইয়া ও যাইতে পারি নাই, সিস্টেম এমারজেন্সী শুরু হইছে বিকাল ৪ টায়, বাসায় ফিরছি দিবাগত রাত আড়াইটায়.।।রামুদা,কালপুরুষ, শামছু আর পাত্থর এদের চিনিই.। উদা মামু, চাচ্চু আর বাকীদের সাথে মুলাকাত হইলো না।। এই দুস্কে বইস্যা আছি,
লেখক বলেছেন: জানপরী কারা কারা আসবে তার একখান লিস্ট নিয়ে গেছিল, লিস্ট মিলিয়ে দেখা গেল আপনি নাই। এমনই হয়, পরের বার হয়তো অনেকে যাবে আমি যাব না।
চাচামিঞা বলেছেন:
আমি চিকোন দেইখা আমার সাথে কে যেনো চিকনমিঞারে প্যাচাইতে চাইসিলো======================================
আড্ডা থেকে আসার পরে কিছু গুবলেট পাকায় ফেলসি, পাথুরেরে চিনতাসিনা। বৃত্তবন্দী/কাউয়া কি একই মানুষ?
=====================================
আড্ডার পিক মোমেন্টে আমার ডান পাছে এক ভাই ছিলো.....মনে হইতাসিলো আমারে উনি খুব পেয়ার করতাসেন.....আমিও অনেকদিন ধইরা উনারে চিনি...এজন্য লজ্জার চুটে উনার নিক দ্বিতীয়বার জানতে চাওয়ার সাহস হয় নাই...উনি কে ছিলেন?
=====================================
কাকভুষুন্ডি, শয়তান, নাইটওয়ার্কার, যীশু, শামশির, উদা, পল্লীবাউল, কানাকাক
আর লুল হওনের ভয়ে আমি প্রথমে আপনারে দেইখাও দেখি নাই
লেখক বলেছেন: হায় হায় মেয়েদের সাথে কথা কইলেই লুল হয় নাকি?
মেয়েরা কিন্তু ঠিকই বোঝে কে লুল. আর কে না........মেয়েদের ইনট্যুশন অনেক প্রখর হয়।
আড্ডার সময় আপনার পাশে ছিল রাতমজুর। বৃত্তবন্দী/কাউয়া একই।
প্রথমে আমার পাশে বসা ছিল জানপরী, পরে পারভেজ ভাই। আমি অনেক খেয়াল করে সবাইকে মনে রাখার চেষ্টা করেছি।
আপনের উপকারের জন্য অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা।
মুহিব বলেছেন:
চমৎকার একটা আড্ডা হয়েছে বুঝতে পারছি। আফসোস আমি যেতে পারলাম না।
লেখক বলেছেন: এরপর হইবে কি বলেন।
শয়তান বলেছেন:
সবাইরে কৈতাসি ।
চাচামিঞায় আসলে কৈলাম চাচা টাইপ কেউ না । হুদাই এতোদিন ভাব লৈসে ।
খিকজ ।
লেখক বলেছেন: হ ভাব লইছে, আবার আড্ডায় আইসা চুপ মাইরা ছিল।
লেখক বলেছেন: দুরের মানুষদের নজর লাগে নাই![]()
![]()
কালপুরুষ বলেছেন:
@ভেবে ভেবে বলি, আমাকে একটা কল করলেই আমার নামটা বলে দিতে পারি। কালপুরুষের নিকের আড়ালে একটা বেশ ঐতিহাসিক একটা নাম জড়িত আছে।
লেখক বলেছেন: হ, মাথার আর কি দোষ, যে ছিল সে য্যান আওয়াজ দেয়।
চাচামিঞা বলেছেন:
@শয়তান- চাচার নামে বদনাম ছরাইতাসো.....এইডা ঠিক না...শথোক মুরুব্বি মানুষ....উনাদের দোয়া ছারা কাম হইবে না। লেখক বলেছেন: হ ভাব লইছে, আবার আড্ডায় আইসা চুপ মাইরা ছিল।
এতোডি কথা কওনের পরেও যদি বলে "চুপ মাইরা ছিল" তাইলে এর পরের বার মাইক লইয়া আসতে হইবে.......তহের মাইক সার্ভিসের ফোন নাম্বারটা যানি কতো?
লেখক বলেছেন: এরপর তাহের মাইক এ খবর দেওয়া হইবেক।
লেখক বলেছেন: কালপুরুষদা এবং ভাবীর প্রতি আসলেই অনেক অনেক কৃতজ্ঞতা।
পাথুরে বলেছেন:
চাচাজী, আফনের কথায় বাড়ি যাওয়া বাদ দিয়া আড্ডাইলাম আর আফনে আমারে ভুইল্লা গেলেন। বিয়াফক কস্টিত হইলাম। আফনের পাশের ওনার বর্ণণা দ্যান। মনে হয় কইতারুম। (আমি নাকি?
লেখক বলেছেন: পাত্থর খুবই শক্ত এবং বাঁশের মতন লম্বা
।
লেখক বলেছেন: ![]()
![]()
কালপুরুষদার তো তবু যা কওয়ার ভাবীর সামনেই কয়, কয়জনের আছে এত সাহস!
লেখক বলেছেন: এ যুগে লম্বা হওয়া সৌভাগ্যের ব্যপার, সো বাঁশ হইল একটা কমপ্লিমেন্ট।![]()
লেখক বলেছেন: বৃত্তের মধ্যে সারাক্ষন বন্দী থাকো.........
দেখো পরের বার বৃত্ত ভেঙ্গে আসতে পারো কিনা।
লেখক বলেছেন: পুলাপান দেখি আমারে বিভ্রান্ত করার চেষ্টায় আছে।
পাথুরে বলেছেন:
বেকার আর বাংলাদেশ-ফয়সাল এর নাম কই পুস্টে???? মাইনাচ।আমি তো ওনাদের সাথেই ফিরলাম। বেকার ভাইয়ের বাসা আমার খুব কাছেই। আমি বাসায় আসছি ফ্রি।
লেখক বলেছেন: বেকার এর নাম আছে, যীশুর আগে। বেকার এর সাথে আলাপ ও হয়েছে।
বাংলাদেশ-ফয়সাল কে আমি কোনভাবে মিস করে ফেলছি। কোনটা লম্বা, চেক শার্ট গায়ে?
ভালই তো
।
লেখক বলেছেন: ভাল আছি, তুমি কেমনাছো?
রুবেল শাহ বলেছেন:
মাইনাসসসসসসসসসসসসসসসসসসসসসস
লেখক বলেছেন: ঠিকাছে।
শয়তান বলেছেন:
চাচামিঞারে দেইখা আসলেই আমি তব্দা খাইসি । আরেক্টু ভাবঅলা কেউ হৈবো ভাবসিলাম । মুলত চাচামিঞা এবং আরও কয়েকজনের সাথে পরিচিত হতেই এই আড্ডার শুরু থেকে গুটুর মুটুর করতেসিলাম । দু একজন আসেন নাই কথা দিয়েও । কিন্তু আরও যাদের নতুন দেখলাম তাতে শয়তান মুগাম্বো খুশ হুয়া লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: জানপরী কে দেখে পারভেজ ভাই তোমার কথা স্মরন করেছিলেন, তোমরা দুজন নাকি দেখতে একরকম
........তুমি যা মুখচোরা, আড্ডায় আসলেও তো চুপ করে পিছনে বসে থাকতা......
চাচামিঞা বলেছেন:
@শয়তান - আরেক্টু ভাবঅলা হইতে হইলে কি হইবো। তয় তোমার নামের সাথে শয়তানের চেহারার ভালো মিল আছে, খালি শাহাবাগ থিকা লাইট জ্বলা নিভা করা দুইডা শিং কিনা লইও......লেখক বলেছেন: হায় হায় ইডা কি কতা!
বৃত্তবন্দী বলেছেন:
খিক খিক খিক@চাচা & শ্যতান
লেখক বলেছেন: হ, ভুল হইছে, আপনি লুকাইয়া ছিলেন না.........মূল আড্ডা থেকে দূরে দূরে সাব গ্রুপে ছিলেন।
পিচ্চি না তো কি!
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: চিন্তাইতে থাকেন
।
কালপুরুষ বলেছেন:
সামনেরবার আড্ডার সাথে গানের আসর হইবেক। যারা গান গাইতে পারেন অহন থিকা রিহার্সেল দিতে শুরু করেন। শ্রাবণসন্ধ্যা'র গলায় যে অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আছে সেইটা সবাই জানতে পারবেন। আরো অনেকেই ছুপা রুস্তম আছে সেইদিন তাগো মুখোশ উন্মোচন করা হইবেক।
লেখক বলেছেন: দাদা আপনি অপ্সরা, সহেলী আর শ্রাবনসন্ধ্যার মধ্যে গুবলেট পাকিয়ে ফেলেছেন।
আপনার আর কি দোষ........কোন মেয়েদের কি গুন কয়টা ঠিকমত মনে রাখবেন
!
![]()
![]()
![]()
পাথুরে বলেছেন:
ছুপা রুস্তমগণ সাবধান। সপকটার খপর আচে... পরের আড্ডা না আসা পর্যন্ত পোস্ট স্টিকি করা হউক।
লেখক বলেছেন: ছুপা রুস্তম........সাবধান।
লেখক বলেছেন: পরের আড্ডায় আপনের অগ্রিম দাওয়াত।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
'শ্রাবণসন্ধ্যা'র গলায় যে অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আছে সেইটা সবাই জানতে পারবেন' - আফা লাস্ট আড্ডায় আওয়াজ দিলেননা ক্যান?গান শুনতে না পাইরা তীব্র প্রতিবাদ জানাইলাম।
লেখক বলেছেন: ভাইরে আমি আওয়াজ দিমু কি...এইডা শুইনা আমার তো এখনই আওয়াজ, জবান সব বন্ধ হইয়া আসতাছে (ডরানির ইমো হবে)।
এমুন কতা আইজ আমি পরথম জানলাম।
সহেলী বলেছেন:
কেমন স্বার্থপর ! গেলে তো নিয়ে গেলে না কেন সাথে পথ চিনিয়ে ....আমি তোমাকে কত কি চিনিয়ে দেই যেমন ছাতিম গাছ আবার তার লোকেশন !
কালপুরুষদাদার ফ্রীজে এখনো কিছু খাবার আছে আশা করছি !!!
অন্ধ দাড়কাক গেল কিভাবে ? অন্ধের আবার আড্ডা খানার খোঁজ !
( গোপনে বলি , আড্ডার বর্ননা আর তোমার লেখা দুটোই চমৎকার ?)
লেখক বলেছেন: তোমাকে পথ চেনাবো আমি!
পথে বের হয়ে হা হয়ে শুধু ছাতিম গাছ খুঁজি, এখনো তার কোন কূল কিনারা করতে পারিনি।
অন্ধ সম্পর্কে কালপুরুষদা যা কমেন্ট করেছে না
.......সেটা আবার বলা যাবে না.....বেচারা শহীদ হতে চায়না কিনা...
আড্ডা যত মজার হয়েছে লেখা সে তুলনায় কিছু না...বুঝলে?
সহেলী বলেছেন:
এ লেখায় ৫ জন দাতা হাতেম তাইয়ের উপস্থিতি দেখে ভাল লাগল , নাকি সেদিনের খাবার খেয়ে বদহজমের ফল !
লেখক বলেছেন: গত ফেব্রুয়ারীর আড্ডার সবাইকে মিস করেছি......সুতরাং তোমাকেও।
ভাল আছো?
লেখক বলেছেন: বইমেলায় আমার ও খুব ভাল লেগেছিল......
আমি ভাল আছি, প্রোফাইলের পিচ্চি জাফনা ভাল আছে, বহাল তবীয়তে আছে।
লেখক বলেছেন: ![]()
![]()
মিস করলেন কেমন করে।
অপ্সরা বলেছেন:
লেখক বলেছেন: ভাইরে আমি আওয়াজ দিমু কি...এইডা শুইনা আমার তো এখনই আওয়াজ, জবান সব বন্ধ হইয়া আসতাছে (ডরানির ইমো হবে)।এমুন কতা আইজ আমি পরথম জানলাম।
এই মন্তব্য পড়ে হাসছি আপু। তবে কোনো মাফ নেই এইবার কোনো আডডায় আপুনি। একদম রেডি থেকো গান নিয়ে। জোছনা রাতে সবাই গেছে বনে এই গানটাই কেনো যেন তোমার থেকে শুনতে ইচ্ছে করে । তুমি কি জানো কেনো?
লেখক বলেছেন: জানি মনে হয়....কারন জোৎস্না নিয়ে আবেগের শেষ নেই আমার.........প্রতি পূর্ণিমায় নতুন করে জোৎস্নার প্রেমে পড়ি আমি।........
তাই বলে রবীন্দ্রসংগীত আর শ্রাবনসন্ধ্যা? অসম্ভব!
সহেলী বলেছেন:
এখনো পাওনি ছাতিম গাছের দেখা ? ওই যে নিকুঞ্জ সি এন জি স্টেশন না কি যেন নাম এয়ারপোর্টে যেতে ।
লেখক বলেছেন: নিকুঞ্জ সিএনজি তে যেয়ে চক্ষু মেলিয়া চাইতে হবে!
কম সে কম আরও দেড় মাস মোগলাই এর জন্য হাহাকার করে কাটাতে হবে।
এখন আবার তার মধ্যে সন্ধ্যা বেলা - ক্ষুধাও লাগছে!
মনে হচ্ছে একটা মাইনাস দিলে একটু দুঃখ কমতো। তার পরও মনের ভুলে প্লাস দিলাম।
লেখক বলেছেন: আহ, সে কি মোগলাই!![]()
নুশেরা বলেছেন:
ব্যাপক হিংসায়িত এবং আপসুসিত হইলাম! তোমাদের সবাইরে মাইনাস!
লেখক বলেছেন: এ তো কেবল শুরু!
কালপুরুষদা বলেছেন এখন থেকে আমারা কোয়ার্টারলী আড্ডা দিব। হিহিহিহি।
আছ কেমন?
নুশেরা বলেছেন:
তোমাদের আড্ডায় মিসাইল মারতে হবে চলে যাচ্ছে একরকম। মেয়েটা বড় ভুগছে। তোমার স্বাস্থ্যমন্ত্রীর খবর কী? তার ছবি ব্যবহার করছো প্রোফাইলে অথচ ব্লগাড্ডায় তাকে নাওনি মনে হচ্ছে। কাজটা কি ঠিক হলো?
লেখক বলেছেন: মিসাইল মেরে লাভ হবে না!![]()
মেয়েটার এবং মেয়েটার বাবা মায়ের জন্য শুভকামনা রইল।
আমার মাতব্বর ভাল আছে। ব্লগাড্ডায় তার সমকক্ষ কেউ যাবার সম্ভাবনা ছিল না, তাই তাকে নেয়া গেল না; নইলে সে দু মিনিট পরই উঠবার জন্য তাড়া দিত।
প্রোফাইল পিক নিয়েই তো মজা, চাচামিঞা ভেবেছিল আমি সত্যিই এইরম একটা পিচকি![]()
।
চাচামিঞা বলেছেন:
কি, থিসিস নিয়ে খুব বেশি ব্যস্ত নাকি? ব্লগে মনেহয় খুব কম দেখি আপনাকে।Click This Link
এইটা আমার একটা পুরান লিখার লিংক....সময় হলে পড়তে পারেন।
লেখক বলেছেন: অফলাইনে অনেক লেখা পড়ি আমি, এটাও পড়েছিলাম......অফলাইন এর কারনে কমেন্টানো হয় নাই। লেখাটা কষ্টের, তাই লগইন ও করিনি।
ব্যস্ততা নানা কারনে...অজুহাত থিসিস, আদতে থিসিসটাই ধরা হয় না।
লেখক বলেছেন: হাসির কি হইল, আড্ডায় আসলে তো দেখা হইতো। অবশ্য দারোয়ান আপনারে প্রথমে ঢুকতে দিত কিনা কে জানে!![]()
ভয়াবহ মিস!
লেখক বলেছেন: ঠিক আছে, পরের বার।
মানবিক ৩০ বলেছেন:
শ্রাবন সন্ধাকে ধন্যবাদ আড্ডার বিবরন টা পোষ্ট করার জন্য ....বাড়ীর ছাদ টা খুবই সুন্দর ছিল কিন্তু বিষয়টা ঠিব সে ভাবে আসেনি........আমার নিক টা মনে রাখার জন্য ধন্যবাদ ............কথা বলার ইচ্ছা ছিল .........অনেকের মাঝে হযতো সুযোগ হয় নি ..........অনেক শুভেচছা ..........................
লেখক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ। পরের বার কথা হবে।
জনৈক আরাফাত বলেছেন:
আমার অফিসের পাশেই এত্তোসব কাহিনী ঘটে গেলো!
লেখক বলেছেন: আফসুস!
আপনের অফিস কুনটা বলেন, এরপর সদলবলে সব ওইখানেই যাব
।
উদাসী স্বপ্ন বলেছেন:
আবার কবে হইবো এমুন আড্ডা?
লেখক বলেছেন: যখন সবাই চাইবো। আহারে কবে হইবো!
চাচামিঞা বলেছেন:
৭ রমজান চলিয়া গেলো, কেউ দেখি ইফতার পার্টির কথা কয় না? নাকি আমরে ফালাইয়াই ইফতার পার্টি করতেয়াসে?
লেখক বলেছেন: ৭ রমজান চলিয়া গেল!!!!
চাচামিঞা চাচীর সাথে ইফতার করেন, আখেরে লাভ বেশী হবে।
ইফতারে বরফ ঠান্ডা পানি পান করিয়া আমরা মা- মেয়ে টনসিল ফুলাইয়া, জ্বর বাঁধাইয়া তুলকালাম করতেছি। আল্লায় জানে সোয়াইন ফ্লু ভাইরাস খবর পাইছে কিনা!
চাচামিঞা বলেছেন:
সোয়াইন ফ্লু ভাইরাস !!! ভয় পাইসি।আপনার ব্লগে তাহলে এখন থেকে মুখে পট্টি বাধিঁয়া আসিতে হইবে
লেখক বলেছেন: কইলেন মুখে পট্টি দিয়া আসবেন, এখন দেখি আসাই বাদ দিলেন
।
কালপুরুষ বলেছেন:
ইফতার পার্টির আড্ডা সামনে। একটা আইটেম যদি নিজের হাতে বানায়া আনতে পারো খায়া মজা পাইতাম। আহা!! কতদিন ক্ষেতের আইলে বইসা কাঁচামরিচ-পেঁয়াজ-পান্তা ভাত খাইনা!! আফসুস!!!
লেখক বলেছেন: ইফতার আর কেমনে হইবো দাদা, সবাই যে হারে মুখে মাস্ক লাগাইয়া ঘুরতাসে
।
আপনের কি আমার হাতের পান্তা-মরিচ খাইতে ইচ্ছা হইছে! (তাজ্জব হওয়ার ইমো হবে)
ইউটার্ন বলেছেন:
কবে হবে @কালপুরুষদা......ডেইট টা বলেন।
লেখক বলেছেন: কালপুরুষ দা নিজেই জ্বরে কাইত!
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
আমি নতুন দেইখা কেউ আমারে দাওয়াত দেয় না।
লেখক বলেছেন: ![]()
আফসুস।
কালপুরুষ বলেছেন:
পান্তা-মরিচ যদি কোনদিন সানকিতে তুইলা দেও খাইতেও পারি। জ্বরে কাইত হইলেও হেলান দিয়া বইতে পারি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























