আমার প্রিয় পোস্ট

একলা চলা, ব্যাপক রুমান্টিক এবং আফসুসময় গল্প

৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৭

শেয়ারঃ
0 0 0

আমার এক চাচী ঢাকার বাইরে এক শহরে বেড়ে উঠেছিলেন। বিয়ের পর ঢাকা আছেন। একদিন আমাকে অনুযোগ করলেন চাচা উনাকে কোথাও ঘুরতে নিয়ে যান না, উনি এখনো বসুন্ধরা মার্কেটে একবার ও যান নাই। এটা বছর চারেক আগের কথা। উনার কথা শুনে আমার মনে হল, বসুন্ধরা মার্কেটে যাওয়াটা কোন আলাদা ক্রেডিট এর মধ্যে পড়ে কিনা। আমি নিজেও তো এই মার্কেটে তখনো যাই নাই:(, এজন্য আমার কোন আফসোস ও ছিল না। আমি শপিং এডিক্ট না। প্রয়োজন ছাড়া দোকানে ঘুরতে পারি না। যেটা দরকার, সেটা কেনা হলে চাবী দেয়া পুতুলের মত বাড়ী রওনা দেই, বাড়তি কিছুও কেনা হয না। সেই থেকে ভাবতাম বসুন্ধরা মার্কেটে কি আছে যার জন্য চাচীর এত আফসোস।

এক সময় এক ফ্যাকড়ায় পড়ে যেতে হয়েছিল বসুন্ধরায়। ঢুকে আমার মনে হল এখানে শুধু দেখাই যাবে কেনা যাবে না কিছুই। কেনার চেষ্টাও করিনি, ধরা খাওয়ার ভয়ে........দরদাম এ আমি একেবারেই কাঁচা। এরপর দেখি ভাল ভাল মুভি গুলো সিনেপ্লেক্স এ দেখায়। সিনেপ্লেক্স এ একটা ছবি দেখার শখ ছিল মনে মনে। সঙ্গী সাথী জোগার করতে পারিনাই দেখাও হয় নাই।

এইবার আসল কথায় আসি.......মনপুরা যখন মুক্তি পেল; আমার তখন দম ফেলার সময় নাই। সবাই মনপুরা দেখে, ব্লগে পোস্ট দেখি.........আর আফসুস খাই। গানগুলো শোনা ছিল আগেই.........জাফনা শুনলেই বলতো আমার আম্মুর প্রিয় গান, কোন গান বারবার শুনলেই সে বলে ওটা আমার প্রিয় গান। কিছুদিন আগে বাপের বাড়ী গেলাম, ওখান থেকে পান্থপথ কাছেই। হঠাৎমাথায় চাপলো, এখনো কি মনপুরা চলে? পত্রিকার পাতায় চোখ বুলিয়ে জানা গেল, এখনো চলে। বন্ধুরা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, অফিস ফেলে কারো অন্য কিছু ভাববার সময় নেই। কাউকে সাথে নেয়ার চিন্তা বাদ দিলাম। মাথায় ভুত চেপেছে, আমাকে ছবি দেখতে হবে, কেউ নেই তো একাই যাব। তবে কাউকে আগে বলা যাবে না, তাহলেই বলবে, দাঁড়া ছুটির দিনে সবাই মিলে যাই, একে বলি তাকে বলি। সবগুলোকে জুটাতে যেয়ে আমারটাই হবে না। বাসায় প্রিয় ভাবীকেও বলিনি, তার আবার মেয়েকে স্কুল থেকে আনা নেয়া, রান্নাবান্না আছে। আমার সাথে যেতে গেলে এগুলোর অন্য ব্যবস্থা করতে হবে......ফলাফল কারোরই যাওয়া হবে না।

মাথাপাগল মানুষ আমি, যা ভাবি তাই করি। মনে মনে প্লান করা আছে, সে মত সকালে জাফনাকে খাইয়ে, নিজে খেয়ে বেড়িয়ে গেলাম........টিকেট কেটে প্রায় ফাঁকা হলরুমে যেয়ে ঠিক মাঝ বরাবর বসলাম। আহ মিশন সফল। আশেপাশে সবাই গ্রুপ ধরে এসেছে, মজার কিছু হলে হাসছে, পাশের জনের সাথে কথা বলছে। আমার সে বালাই নেই, আমি একা একা গভীর মনযোগের সাথে ছবি দেখলাম...........একেবারে মিশে গেলাম বলা যায়। কোন কিছুর সমালোচনা করতে হলে সে বিষয়ে জ্ঞান থাকতে হয়, আমার নেই কাজেই আমি শুধূ ছবিই দেখলাম।

নায়ক নায়িকার প্রেম দেখলাম, নদীর চরের বিস্তীর্ণ ক্ষেতে বাতাসের দোলা দেখলাম, সবুজে ভরা বাংলা দেখলাম। যা দেখি, তাতেই মন ভরে যায়। একটা দৃশ্যে নায়ক নায়িকার ছবি আলাদা ভাবে নেয়া, মাথার উপর শরতের সাদা-নীল আকাশ.......অদ্ভুদ সুন্দর!

প্রথম দেখাতেই নায়ক নায়িকা প্রেমে পড়ে দুজনেই যেভাবে নির্ঘুম রাত পার করছে..........আমার মনে হল.... হাযরে এমন একখান উথাল পাথাল প্রেমও হইল না; যার জন্য একটা নির্ঘুম রাত পার করা যাবে। যার জন্য মনে হবে, জীবন পূর্ণ, এখন আমার মরলেও ক্ষতি নেই.......আফসুস, আফসুস।

ছবির নায়ক দ্বীপে নির্বাসিত, তার কোন নৌকা নেই, প্রেমিকাকে দেখবার জন্য সে যখন রাতের আঁধারে নদী সাঁতরে পার হয়, নায়িকা তখন ওপারে মশাল জ্বালিয়ে রাখে তীরের নিশানা বোঝার জন্য..........সেটিকে আমার লিয়েন্ডার এর প্রেমিকা হিরোর জন্য দার্দানালেস প্রণালী পাড়ি দেবার কথা স্মরন করিয়ে দেয়। তাই এই প্রেম আরো বিমুর্ত হয়ে ওঠে।

নায়িকা যখন নায়কের মিথ্যে মৃত্যুর খবরে বিষকেই আপন করে নেয়........সেটি আমাকে রোমিও জুলিয়েটের কথা মনে করিয়ে দেয়.............তখন মনে হয়, এটাও সম্ভব, অনেক অনেক তীব্রভালবাসা হলেই সম্ভব।

ছবি দেখে বের হয়ে যখন ফোন দিয়ে বলা শুরু করলাম আমি একা একা মনপুরা দেখে বের হলাম.....ঝাড়ি খাওয়া শুরু হল। একজন বলল কেমন লাগলো? আমি বললাম, সেই কিশোর বয়সটা ফিরে পেতে ইচ্ছে করছে, তারপর তুমুল একটা প্রেমে পড়তে ইচ্ছে করছে.........যার জন্য নির্ঘুম রাত জেগে জেগে কাটানো যায়। আমার দোস্ত টাশকি খাইছে কোন সন্দেহ নাই। মনে মনে ভেবেছে পাগলের আবার কোন পাগলামী চাপলো! সমস্ত দিন আমি ডুবে থাকি এক রূপকথার জগতে........যেখানে রাজকন্যার ঘুম ভাঙ্গাতে রাজপুত্র এসে কপালে চুমু খাবে আর স্লিপিং বিউটি জেগে উঠবে........তারপর তারা সুখে থাকবে নিরন্তর......(কন্যাকে রূপকথা পড়ে শোনাতে শোনাতে আমারও মাথাটা গেছে)।

এখন থেকে ভাবছি, ছবি দেখতে গেলে একাই যাব, একাগ্র চিত্তে সিনেমা উপভোগ। নিজের মিশনে নিজেই অভিভূত!

 

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৩
নুশেরা বলেছেন: আহেম আহেম... এইসব কীসের লক্ষণ ;)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: বুঝতাসিনা, বৃড়া হইয়া গেলে মানুষ বয়স কমানির চেষ্টা করে, সেইরম কিছু একটা হবে।

২. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০০
বিপ্লব কান্তি বলেছেন: ^^

মানে ভাইজানের কি অবস্হা :) :)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: আফসুসময় অবস্থা;)

৩. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ব্যাপক রুমান্তিক এবং আপসুসাইটেড পিলাচ দিলাম..... :)

নুশেরা বলেছেন: আহেম আহেম... এইসব কীসের লক্ষণ ;)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু।

লেখক বলেছেন: বুঝতাসিনা, বৃড়া হইয়া গেলে মানুষ বয়স কমানির চেষ্টা করে, সেইরম কিছু একটা হবে।

৪. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০১
চাঙ্কু বলেছেন: আফসুস ।

আমি একলা একলা ছবি দেখে মজা পাই না । ছবি দেখার ছেয়ে ছবির আগে -পরে বন্ধুদের সাথে নাডামিডিই বেশী মজার :)

আপনি রুমান্তিক রুগে আক্রান্ত হইলেন ? আফসুস
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: সেটাই, সারাজীবন তো ছবি দেখার চেয়ে বন্ধুদের সাথে নাডামীটাই প্রাধান্য পেত, তাই বন্ধুরা ছাড়া ছবি দেখা.........ভাবাই যায় না। একলা যেয়ে মনে হল, এটাও খারাপ না।

আজকাল বারবি'র গল্প পড়ি, সবগুলার শেষে থাকে, নায়িকার ট্রু লাভ এসে নায়িকাকে উদ্ধার করবে.........বাচ্চারা এখনই ট্রুলাভ নিয়া ভাবতে শুরু করবো.........তাই রুমান্টিক হইলাম আর আফসুস ও খাইলাম।

৫. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৫
শ।মসীর বলেছেন: তিন তিন বার গেছি , টিকেট না পাইয়া ফিরে আসছি ।দেখার ইচ্ছাই চলে গেছে । আপনার দেখার গল্পটা পড়ে মজা পেলাম ।
---------------------------------------------------------------------
মাথাপাগল মানুষ আমি, যা ভাবি তাই করি। :)
একটাই জীবন-এমন ইত হওয়া চাই।
------------------------------------------------------------
হাযরে এমন একখান উথাল পাথাল প্রেমও হইল না; যার জন্য একটা নির্ঘুম রাত পার করা যাবে। যার জন্য মনে হবে, জীবন পূর্ণ, এখন আমার মরলেও ক্ষতি নেই.......আফসুস, আফসুস। আর কতকাল.. :(
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: আর একবার যাও, ইচ্ছা করলে ঘুমিয়ে দেখতে পারবে.....
সতর্কীকরণ: এইরম উথাল পাথাল প্রেম সিনেমা ছাড়া বাস্তবে পাওয়া যায় না।...........আফসুস

৬. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৭
শ।মসীর বলেছেন: ছবি আসলে একলা দেখতেই মজা অন্তত বাসাই যখন দেখি
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: হুম, মুডের উপর আর ছবির টাইপের উপর নির্ভর করে। মজার ছবি একা দেখে মজা পাওয়া যায় না।

৭. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১২
ওসমানজি২ বলেছেন: মাঝে মাঝে একা একা ছবি দেখতে বেশ ভালই লাগে। তবে সব সময় না। ধন্যবাদ কিছু সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্যে।
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ, মাথা খারাপ লোকের লেখা পড়ার জন্য।

৮. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৯
মুক্ত বয়ান বলেছেন: প্রথম দেখাতেই নায়ক নায়িকা প্রেমে পড়ে দুজনেই যেভাবে নির্ঘুম রাত পার করছে..........আমার মনে হল.... হাযরে এমন একখান উথাল পাথাল প্রেমও হইল না; যার জন্য একটা নির্ঘুম রাত পার করা যাবে। যার জন্য মনে হবে, জীবন পূর্ণ, এখন আমার মরলেও ক্ষতি নেই.......আফসুস, আফসুস।
লুল!! লুল!!! লুল!!!

বুইড়া বয়সে ভীমরতি!!! /:)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: বুইড়া হইয়া গেলাম.........আফসুস।

৯. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২১
সেতূ বলেছেন: আমি বললাম,
সেই কিশোর বয়সটা ফিরে পেতে ইচ্ছে করছে,
তারপর তুমুল একটা প্রেমে পড়তে ইচ্ছে করছে.........
যার জন্য নির্ঘুম রাত জেগে জেগে কাটানো যায়।

+++
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: বুইড়া হইয়া গেলাম.........আফসুস।

১০. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২২
শয়তান বলেছেন: একলা একলাই যদি সই তবে ছোটপর্দাতেই নয় কেন ?
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ছোটপর্দা বড়পর্দা নিয়ে আমার অবশ্য তেমন মাথাব্যথা নেই, তবে বড় পর্দায় ঝকঝকে ছবি দেখে চোখের আরাম হল।
এটা মাথা খারাপ লোকের সাময়িক খেয়াল, আর কোন কারন নাই।

১১. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৮
রাজামশাই বলেছেন: মন কেমন পুরলো ...........???
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: মন পুরাই পুরলো।

১২. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৭
জানপরী বলেছেন: একলা একলা ছবি দেখতে ভালই লাগে। প্রতি দিন / রাতে ছবি দেখি তবে বাসায়।
কারণ বাসায় আমি ছাড়া আর কেহ থাকে না।
আপনার ছবি দেখার ব্লগ পড়ে এখন আমারও হলে গিয়ে ছবি দেখতে ইচ্ছে করছে।
ভাল লিখেছেন।
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: কাজ কর্ম বাদ দিয়ে ছবি দেখা ভাল না। কাজ করেন।

১৩. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪০
ম্যাক্স পেইন বলেছেন: লেখক বলেছেন: বুইড়া হইয়া গেলাম.........আফসুস।

কি যে বলেন?
আওয়াজ দিয়েন এরপর সিনেমাইতে গেলে


লুল! লুল! ;) ;)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: এখন তো আপাতত সিদ্ধান্ত একা একা যাব। মত বদলাইলে আওয়াজ দিব। ট্যাকনিকেল লুল;)

১৪. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
বৃত্তবন্দী বলেছেন: ধুর মনপুরা একটা মুভি হইলো, সিনেপ্লেক্স একটা হল হইলো, ধুর ধুর /:)
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ধুর ধুর, হা হা।

১৫. ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৭
রাজীব বলেছেন: বৃড়া হইয়া গেলে মানুষ বয়স কমানির চেষ্টা করে, সেইরম কিছু একটা হবে


আমিও বয়স কমাইতে চাই।
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: আপনার বয়স কমালে থাকবে কি?

১৬. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
অন্ধ দাঁড়কাক বলেছেন: মাঝেমধ্যে মনে হয় হাযরে এমন একখান উথাল পাথাল প্রেমও হইল না; যার জন্য একটা নির্ঘুম রাত পার করা যাবে। মাঝেমধ্যে মনে হয় এইসব করতে গিয়ে দিনের আড্ডা, রাতের ঘুম এইসব হারাম করা বিশাল বোকামী। যা আছি বহুত আরামে আছি।

আপনি রোমান্টিক মুভি দেখে ব্যাপক রোমান্টিক মুডে আছেন বোঝা যায়তেছে ;)..."ভালবেসে বিয়ে করে আনবো" রিলিজ হয়েছে সিনেমাহলে, শুনছি চরম প্রেমের রোমান্টিক ছবি। দেইখা আসতে পারেন। :)

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হাসলাম তোমার কমেন্ট পড়ে।

এই অনুভূতিগুলো ছবি দেখবার সময় এবং সে দিনটাতে হয়েছিল.........
আমার ও মনে হয় যা আছি, বহুত আরামে আছ, কম প্রেমই ভাল, বেশি প্রেমের দরকার নাই.....
এখন আর ছবি দেখবার সময়ও নেই, রোমান্টিক মুডটাও নেই

১৭. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
বিপ্লব কান্তি বলেছেন: বাস্তব আর কল্পনা এক না ,

"অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়"

দু একখান প্রেম করে দেখেন, প্রেমে কি বিপত্তি ! বড়ই কঠিন জিনিস, মনরে বুজান, মনটাকে পুড়াইয়েন না, মন পুড়লে কেউ অন্তরে এসে দেখবে না। বেক টু প্যাভিলিয়ন :)
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ইশ মনে হইতাছে ক্লাশ টেন এ পড়ি, সার্বক্ষণিক গার্জেন পিঠাপিঠি ভাইটা জ্ঞান বিতরন করতাছে।;)
বয়সটা আসলেই কমিয়ে দিলেন দাদা।

১৮. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩০
বৃত্তবন্দী বলেছেন: বসুন্দ্ধরা কুনখানে, ইতা কি খায় না মাতায় দেয়?
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: বাচ্চারা এইসব শুনতে হয় না, দূরে যাও।

১৯. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৩
অপ্‌সরা বলেছেন: আহারে আপুনি!!

তবে তুমি একটা সিনেমা লিখে ফেলোনা!! আমরা দেখতে যাই।
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: সিনেমা দেখা ভাল না, যাও পড়তে বস।

২০. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: সিনেমার পর্দার বাইরে কোন ঘটনার ঘনঘটা শুরুর পূর্বলক্ষন প্রকাশিত হইতেছে !!! :|
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: এসব কি বল! ছি ছি।

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: ভালো? ;)

২২. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২১
অনন্ত দিগন্ত বলেছেন: আমি তো এখনো কিছু কইনাই আপি :``>>
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: তুমি এমন লাল হয়ে আছ কেন ভাইয়া?

২৩. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৩
অপ্‌সরা বলেছেন: পড়ালেখা কবে শেষ!! বুড়ি হয়ে গেলাম!! আবার বলো পড়তে??
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: তুই ও বুড়ি! তাহলে যা, একা একা সিনেমা ই দেখ।

৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: আফসুস, তবে মিশন সফল।

২৫. ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩
~স্বপ্নজয়~ বলেছেন:
তুমি আসলেই আমার আফা, কোন সন্দেহ নাই আর ;)
আমিও টাসকিফাইড হইলাম :P:P:P:P:P:P
৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: তুমি টাস্কাও ক্যান:(
এতদিন সন্দেহ ছিল আমি আফা কিনা!

৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: হুম, আপনিই বুঝলেন।

২৭. ৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
মিআমি বলেছেন: আমার ইচছা আপনাকে আমার প্রেমের বাস্তব গল্প শুনানো।তারপর আপনি এখানে লিখবেন। আমি সুন্দর করে লিখতে পারিনা।আমি চাইনা আপনি একা সিনেমা দেখেন।
৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আপনার লেখার দরকার নাই, আপনি টাইপ করেন তাহলেই হবে।

২৮. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:০১
তাজা কলম বলেছেন: ভালোই লাগলো কাহিনীটা।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: তাই! অনেক ধন্যবাদ আপনাকে।

৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: জ্বী, নির্ঝর নৈঃশব্দ্য?

৩০. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৩
নাজনীন খলিল বলেছেন:
তোমার এই লেখা পড়ে এরপর থেকে একা একা সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম ।:P
৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: হাহাহাহা আপু খুব ভাল বলেছেন, সব কিছুর অভিজ্ঞতাই থাকা দরকার। ভাল থাকবেন আপু।

৩১. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪২
~স্বপ্নজয়~ বলেছেন: হ ... আমি মনে করছিলাম তুমি মনে হয় আমার ভাই :|:|:|
৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: মাইর কিন্তু একটাও মাটিতে পড়বো না।

৩২. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৯:২১
ফারহান দাউদ বলেছেন: আপনের বুড়া বয়সে ভীমরতি ধরসে, আমরাই এখন আর লাইন পাইনা আপনে আবার আইসা বাগড়া দেন।:| সিনেপ্লেক্সে একবার ম্যুভি দেখসিলাম পোলাপানের লগে, বেশি সুবিধার লাগে নাই। তবে মাথায় কিছু চাপলে তাৎক্ষণিক করা ভাল, বিশাল প্ল্যান প্রোগ্রাম কইরা কোনখানে যাইতে হইলে পুরাটাই বাতিল হয়।
৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: ফারহান, পুরান ছবি, মশা মাছিও নাই দর্শক হিসাবে...........
বৃড়া বয়সে ই তো ভীমরতি হয়;)

৩৩. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
রাতমজুর বলেছেন:
এই বয়সে এইসব কি খালামণি! :|
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: এইটা ভীমরতি ভাগিনা।

৩৪. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০০
হনলুলু বলেছেন: আমি বরাবরই সাতারে দুর্বল ..... ১০০ মিটার সাতার কাটলেই পাথরের মতো ডুইবা যাই ... :(

পোস্ট পড়ার পরে ছোটবেলায় নানাবাড়িতে যাইয়া পুকুরে পানি খাওয়ার কথা মনে পড়লো .. :(
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: তুমার জন্য যে অপেক্ষা করবে সে যেন নদীর তীরে না থেকে পথের ধারে থাকে তাহলেই হবে। তুমি হেঁটে বা গাড়ীতে চলে যাবে।

৩৫. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
হনলুলু বলেছেন: উপরের কথাটা কারো অপেক্ষায় থাকার কথা মিন করি নাই .... ( লজ্জা পাবার ইমো হবে .. :D )
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: :):)জানি মিন করো নাই........
লজ্জা পাও আর যাই কর কেউ অপেক্ষা করছে এ ব্যপারটা ই কত মধুর।

৩৬. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৪
সামছা আকিদা জাহান বলেছেন: সর্বনাশ। এই সব কি? ছোট মানুষের একা একা সিনেমা হলে যাওয়া উচিত না। আবার যদি প্রেম করার যেদ চাপে তা হলে কি হবে? প্রেমের তো আবার বয়সও থাকে না সময় অসময়ও বোঝে না।

চুপি চুপি বলি আমারও খুব ইচ্ছে করে এখন যদি ক্লাশ এইট কি নাইনের ছাত্রী হতাম।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: হাহাহাহা,
চুপি চুপি বলা কথাটাই সত্য। হতাম কি, মনে মনে এখনো সেই রকমই আছি! ভাল থেকো আপু।

৩৭. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৬
সবাক বলেছেন:
ইস্ হা..বু..ডু..বু খাইবার মন চায় :)


ভালো থাকা হোক।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আপনার ও ভাল থাতা হোক এবং হা..বু..ডু..বু খাওয়া হোক।

৩৮. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৭
চাচামিঞা বলেছেন: নুশেরা বলেছেন: আহেম আহেম... এইসব কীসের লক্ষণ .......কথা ঠিক;)
===================================
আমার গিন্নীকে নিয়ে আমিও মনপুরা দেখতে গেসিলাম.....এতো চমৎকার প্রিন্টের বাংলা সিনামা আমি জিবনেও দেখি নাই......নায়ক নাইকার প্রেম দেখেও মনটা কেমন করে উঠলো....আসলেই কি বয়স বেশি হয়ে যাচ্ছে, আমর মধ্যে এই রকম প্রেম আয়না ক্যান ?

যদিও সিনামাটা ভালো লাগেনাই কারন বিরহের সিনামা ভালো লাগে না। পাবলিক এই সিনেমার গান গুলো খুব খাইসে.......আমার কেন জানি মোটেও ভালো লাগে নাই। সবাই যখন বিরহে কাতর....আমার তখন হাসি পাইসে:)......তবে একটা জিনিষ ভালো লাগসে....নায়িকার শাড়ি পরার স্টাইল এর তার কোমড়......গিন্নী যখন যানতে চাইলো - কেমন লাগসে সিনেমা? ভালো লাগার কথাটা খুইলা কইলাম.....দেখি গিন্নী খুব গোস্সা করসে.....মনে মনে বলি.....হ্যাচা কথা কইলেও বিপদ:)
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: আপনের আর আপনের গিন্নির মনপুরা দেখার পোস্টটা মনে হয় পড়ছিলাম।
বিরহ হইবো আগে থেকেই জানা ছিল, তাই ঐটুক বাদ দিয়া এনজয় করছিলাম।
নায়িকার শাড়ীর কথা আর কি কমু, কিছু কওনের নাই...........

৩৯. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৯
চাচামিঞা বলেছেন: আমারও আপনার মতো কোনো কিছু মাথায় ঢুকলে আগে সেইটা করা চাই......সংগে কেউ থাকুক আর না থাকুক.....আমি একলা চলো পন্হি:)
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: একলা আর কিইবা বরতে পারি......সাধ আছে সাধ্য নাই।

৪০. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২৫
সহেলী বলেছেন: সবাই জানে আমি মিশুক অথচ আমি একা থাকতে ভালবাসি । নিজের মত করে অনেক কিছু উপলব্ধি করতে পারার আনন্দ আলাদা ।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: এটা কার মনের কথা.....আমার না তোমার! ভাল থেকো আপু।

৪১. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩
জটিল বলেছেন: সেই কবে দোকলা দেখসিলাম !!
আফসুস
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: দোকলা...........একলা............একলা ..........দোকলা ; চক্র। আফসুস।
তোমার কিন্তু জরিমানা হবে। কানমলা বা এইরকম কিছু।

৪২. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৩১
পারভীন রহমান বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে :)
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: হুম, ঠিক কথা। একলা একলা ভাল লাগে না গো আফা।

৪৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩০
কালপুরুষ বলেছেন: ইশরে!! আমি মনের মতো কাউরে নিয়া মনের সুখে শুকনা মনটা মজা কইরা পুড়ামু সেই সুযোগই পাইলামনা। আফসুস খাইলাম। তুমি আমারে একবারো কইলা না তুমি "মনপুরা" দেখতে যাইবা। আমি ফাল দিয়া আয়া পড়তাম। অহন আমি কারে পাই মন পুড়ানের লাইগা। বউরে কইলাম চলো যাই মনটা পুড়ায়া আসি, বউ কও এমনিতেই জ্বলতেছি কলেজ আর কাজের বুয়ার ঝামেলা লয়া আর হেয় আইছা কিনা আমার মন পুড়াইবার লাইগা। এমন ডায়লগ শু্ইনা ভাবলাম এইডা আবার কোন ছিনেমার ডায়লগ! চুপ মাইরা গেলাম। দুই তিন বান্ধবী আর শ্যালিকারে ফুন কইরা জিগাইলাম মনপুরা দেখবা নাকি? কইলো সময় নাই। বুঝলাম আমার কপালে মনপুরা নাই। ভাবলাম এই শ্রাবণসন্ধ্যা যদি মনপুরাটা দেখা যাইতো তাইলে বেশ মজা হইতো। অহন দেহি শ্রাবণরে রাইখা সন্ধ্যা আগেই পলাইছে। তাই মনপুরা দেখনের লাইগা মনটা সেই থিকা পড়ুতেছে- ধোঁয়াটা কেউ দেখবার পারলোনা। আফসুস!
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: এইবার শ্রাবণসন্ধ্যার নীতি মেনে চলেন, একলা যান। এবং আফসুস খান।

৪৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
চাচামিঞা বলেছেন: আপনার মেমোরি মনেহয় আপনার সাথে বিট্রে করসে, কারন আমার গিন্নীরে লইয়া মনপুরা বিষয়ক কনো পুস্টানি আমারে দিয়া হয় নাই.......নাকি হইসে?....মাথাডা তো মনে হয় পুরা আউলাইয়া গেসে......
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আপনি কোথায় দেখসিলেন? মধুমিতায়?

৪৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:২৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আফসুস মনপুরা দেখে এখনো মনটারে পুড়ানো হলো না :(
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: দেখে ফেলেন, কোন ইচ্ছা অপূর্ণ রাখা ঠিক ন। দেখার পর অবশ্য আফসুস খাইতে পারেন, তাতে কি!

৪৬. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মাঝে মাঝে একা মিশন ভালো.........বুঝলা?
আমি এখুনি একটা মিশনে বের হচ্ছি..............একা একা ঘুরতে আর কি।

আহারে কোন হলে যদি মনপুরা চলতো............!
দেখি ঢুকে পড়বো নাহয় কোন থিয়েটারে।
ভালো আছো আশাকরি........
জাফনাকে আদর।

অনেক মনে পড়ে তোমাকে।
শুভেচ্ছা।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: আমি তো সেটাই বললাম সাজি আপু, একা মিশন মাঝে মাঝে অনেক মজার।
তুমি বুঝলা,
তোমাকেও মনে পড়ে, তুমি একটা আহ্লাদী আপু, মজার আপু।
জাফনা ভাল আছে, অনেক ভালো।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: আমি আজও ছবিগুলো দেখলাম। ভাল থেকো।

৪৭. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৩
চাচামিঞা বলেছেন: জি না আমিও আপনার মতো চিনেপ্লেক্সেই ডেকেচি।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: তাইলে আরকি, মিসটেক হইছে:(
বয়স হইসে, কার পোস্ট পড়ি কারে থ্যাংকু দেই আল্রা মালুম। :) একখান পোস্ট ছিল মধুমিতা / অভিসার এ ঐ ছবিটা দেখা নিয়,বেশ মজার ছিল।

আমার মন মেজাজ বহুত খারাপ, দোস্তরা প্রোগ্রাম বানচাল করে দিসে, একটার বউ অসুস্থ, আর একটার পোলার পরীক্ষা.......এগুলারে দোস্ত তালিকা থেকে বাদ দিমু কিনা ভাবতেসি।

৪৮. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৫
কালপুরুষ বলেছেন: তোমার ব্লগে এখন থেকে আমার নিয়মিত ঢুঁ মারতে হবে। কারণ অজ্ঞাত!
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আমি কি খুশী হমু, নাকি ভাব ধরমু, নাকি চিন্তিত হমু।
ঢুঁ মারেন ভাল কথা, ঢুঁ যে মারলেন সেইটা জানাইয়া যাইয়েন।
দাদা ঢুঁ লিখতে আবার চন্দ্রবিন্দু লাগে ক্যান?:):)

৪৯. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭
জটিল বলেছেন: শীঘ্রই ঢাকা আসছি ... কানমলায় আপত্তি নেই ...
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: ওহ ঢাকায় নেই!
আট তারিখের আগে আসতে পারলে খুব ভাল হয়।বুঝেছো? আট তারিখ স্পেশাল দিন;)

৫০. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩
জটিল বলেছেন: ওক্কিজ আওয়াজ পাবেন ;)
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ঠিক ঠাক আওয়াজ দিও।

৫১. ০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৫
চাচামিঞা বলেছেন: দাঁদা........ডালমে কুচ কালা হে;)
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: দাদা র মইধ্যে ও চন্দ্রবিন্দু!

৫২. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪
দূর্ভাষী বলেছেন: অনন্ত দিগন্ত বলেছেন: সিনেমার পর্দার বাইরে কোন ঘটনার ঘনঘটা শুরুর পূর্বলক্ষন প্রকাশিত হইতেছে !!! :|

++++++++++++++++++++++++++++++++++++++++++++
-----------------------------------------------------------------------
সহমত
০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: চিংড়ির খবর কি ভাইজান? এইসব লক্ষন টক্ষন নিয়া গবেষণা কইরা লাভ নাই।

৫৩. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: হাযরে এমন একখান উথাল পাথাল প্রেমও হইল না; যার জন্য একটা নির্ঘুম রাত পার করা যাবে। যার জন্য মনে হবে, জীবন পূর্ণ, এখন আমার মরলেও ক্ষতি নেই.......আফসুস, আফসুস।


কানে কানে কই, ভাইজান কি ব্লগ পড়ে?
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: কানে কানে বলি ..........মাথা খারাপ!

৫৪. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে বস লেখা শুরু করেন মন খুইলা। যা ইচ্ছা তা করেন, আর বুলগে আইসা বর্ণনা করেন, দেখি ঠেকায় কেডা!


আমিও দেখছি তয় বোইনেরে নিয়া! দেইখা ভালা লাগছে মোটামোটি আর বোইনে কাইন্দা আমার শার্ট ভিজাইছে!

যাইহোউক, আপনেগোই দিন, আগাইয়া যান। আমরা আর কি, যখন অফিস থিকা বাইর হমু, তখনও দেখা যাইবো বিশাল ৬০০ পৃষ্ঠার একটা ডকু ধইরা কয় পইড়া প্রেজেন্টেশন বানাও!

আল্লাহর দুনিয়ায় ন্যায়বিচার চাই!
০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: আহারে উদাসী স্বপ্ন, তোমার জন্য মনটা উদাস হইল!

৫৫. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৬
কালপুরুষ বলেছেন: ঢুঁ মারতে শিং লাগে। তাই "ঢু" এর মাথায় একটা শিং লাগাইছি। আর কিছুনা না। জানান দিয়া গেলাম। আমি তোমার এক বান্ধবীরে ভালা পাই।
০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: হুম আমার বান্ধবীরে পাইলেন আর আমারে ভুইলা গেলেন, আফসুস।

৫৬. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫
পারভেজ বলেছেন: আফসুস :( এখনো দেখি নাই।
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন: আফসুস! এ রকম পাগলামী কখনো চাপলে দেখে নিয়েন:)

৫৭. ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৪
নীল-দর্পণ বলেছেন: দুই তিন দিন আগে দেখলাম তাও আবার হল প্রিন্ট....X(
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: আফসুস!

৫৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
আকাশ_পাগলা বলেছেন: আমি ত ভাই হিসেবেই জানতাম, এখন দেখি ভাবী।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ইয়া আল্লা...........ভাই ক্যান???????????
ভাবী না আপা।

৫৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৯
আকাশ_পাগলা বলেছেন: ভাবী না কেন??

হায় হায়, আমি ত জাফনাকে ত আপনার মেয়ে ভাবছিলাম !!

(আমি খালি উলটা পালটা ভাবি। আসলে কোনটা কী কিছুই ধরতে পারি না। মাথা লোড। )
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: কোন ভুল বা উল্টা পাল্টা হয়নি আকাশ_পাগলা/গান_পাগলা।

জাফনা ১০০ ভাগ আমার মেয়ে। ভাবী ভাবী ডাকটা শুনতে তেমন ভাল লাগে না..........সেজন্য বলেছিলাম।

৬০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
আকাশ_পাগলা বলেছেন: ওহ হো, বুঝিয়ে বলবেন না??? মানে, এখন বুঝলাম।
আমি প্যাচ খেয়ে গেছিলাম।
আপা নাকি খালাম্মা ??? হে হে হে
:P :P :P :P
যেটা বলবেন সেটাই।:P :P :P
১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আমি ব্লগার রাতমজুরের খালাম্মা। আজকাল অবশ্য সে আমাকে (দজ্জাল) শাশুড়ীআম্মাও ডাকে।
বয়স অনুপাতে আমি তোমারও খালাম্মা হতে পারি, ব্যাপার না।

৬১. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১১
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি তো ২২ এও আফসুস খাই :P কেন উথাল পাথাল প্রেমে পড়ি না!!
সিনেমা হলে একা যাব?!!! ভুই পাই!!! :P
৬২. ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১
রিমি (স. ম.) বলেছেন: বোহেমিয়ান কথকথা বলেছেন: আমি তো ২২ এও আফসুস খাই...

আর আমি খাই আরো তিন বছর পার কইরাও। :(
৬৩. ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: দেখসিলাম, সবাই মিল্লাই দেখসিলাম ...কিন্তু সবাই এর মধ্যে অনেকেই এখন আর নাই ...
৬৪. ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:১৩
শিরীষ বলেছেন: ওরে বাপরে। স্ক্রল করতে করতে অবস্থা খারাপ! জানাবো শ্রাবনসন্ধ্যা।
১১ ই মার্চ, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: হাহাহা
আসলে এখানে রোমান্টিকতার নাম গন্ধ নেই।
মজা করছিলাম।
কষ্ট করে এখান অবধি আসবার জন্য ধন্যবাদ, কবি শিরীষ!
কবিদের আমি প্রচন্ড হিংসা করি।

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: হিংসা হবে না!
কারণ কবিতা লিখতে পারি না, পারবোও না কখনোই।
কবিরা কিভাবে অবলীলায় ছোট্ট দুটো একটা লাইনে অনেক গুলো কথা বলে ফেলে!
সেজন্য হিংসা............
আজকাল অবশ্য গদ্য লেখদেরও হিংসা করতে শুরু করেছি।

৬৬. ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৩
শিরীষ বলেছেন: মনপুরা দেখার অভিজ্ঞতা! চমৎকার। আপনি কিছু খারাপ বলেন নি। আমিও ভাবলাম ছবিটা একা, হলে গিয়ে দেখলে কেমন লাগতো। আপনার কথাই ঠিক - অন্যরকম লাগতো। আমি অবশ্য ঈদে চ্যনেল আই-তে দেখেছি। শট গুলো অসাধারণ। বড্ড ট্র্যাজিক শেষটা। আপনার সরল উপস্থাপনাটি হিউমারে মোড়া হলেও ফিল টা কিন্তু লুকোতে পারেন নি। আপনার সাথে কথা বলতে পেরে ভাল লাগলো।
১২ ই মার্চ, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: আমি আসলেও ভীষণ উপভোগ করেছি ছবিটি.........যেমনটি বলেছিলাম একাত্ম হয়ে গেছিলাম। শুধু দুটো মানব মানবীর প্রেমটুকুই উপভোগ করেছিলাম। ছবিটিতে আরো অনেক বিষয় আছে। আমি শুধু ওটুকু নিয়েই ছিলাম, আর সাথে ছিল প্রকৃতি।

যেনবা ফিরে গিয়েছেলাম আমার কৈশোরে, অথবা প্রথম তারুণ্যের দিনগুলোতে। সে সময়কার অনুভূতিগুলো আবার একবার দেখে নিচ্ছিলাম। এককী না হলে এতটা নিবিঢ় হওয়া যায় না, মাঝে মাঝে এমন একাকীত্ব ভীষণ দরকার।

সময় নিয়ে পড়বার জন্য ধন্যবাদ। আমারো ভাল লাগল।

৬৭. ১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮
সুরঞ্জনা বলেছেন: মনপুরা দেইখা আমারো মনডা পুড়াইতেছিলো একখান ঐরাম উথালপাথাল প্রেমের লাইগ্গা। আপচুচ!
১১ ই জুন, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: তাই!
দেখ আমি কেমন সত্য কথা বলেছি!

৬৮. ১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৯
সুরঞ্জনা বলেছেন: মনপুরা দেইখা আমারো মনডা পুড়াইতেছিলো একখান ঐরাম উথালপাথাল প্রেমের লাইগ্গা। আপচুচ!
৬৯. ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৬
রািজ বলেছেন: আমি দেখিনি কেন?এখন আফসোস হছছে.. ( লজ্জা পাবার ইমো হবে .. : P)

 

মোট সময় লেগেছে ২.৯৭৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"শ্রাবণসন্ধ্যা" নিকটি কোন কারন ছাড়াই পছন্দ করা, এখন মাঝে মাঝে এটাকে নিজের নামই মনে হয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই