টিভিতে একটা কোম্পানীর ফ্রিজের বিজ্ঞাপন দেখাচ্ছে।
.
.
পতিদেব খেতে বসেছেন.......স্ত্রী পাশে বসে খাওয়াচ্ছেন।( স্ত্রী কিন্তু সাথে খাচ্ছেন না, বেড়ে খাওয়াচ্ছেন)
খাবার মুখে দিয়ে স্বামীর মেজাজ চরম গরম। কি রান্না কর, মজা না........খাবারে দুর্গন্ধ! কঠিন ধমক দিল, শুনে স্ত্রীর পিলে চমকে যায়..........রাতে বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে
এমন সময় আলোর ঝলকানি দিয়া ত্রানকর্তার কন্ঠস্বর শোনা যায়..........ওয়াল্টন ফ্রিজ কেনেন....খাবার থাকবে টাটকা........হেন তেন আরো কত কিছু।
তো গৃহিণী ওয়াল্টন ফ্রিজ কিনলেন (মানে তার বাড়ীতে ওই ফিজ এল আরকি).......খাবার রান্না করিয়া, অগ্নি পরীক্ষা দেওয়ার মতন পতিদেবতারে খাবার পরিবেশন করে বসে আছেন, মানে রায়ের অপেক্ষায় আছেন। আর নবাবজাদা মুখে দিয়ে বললেন....বাহ রান্না তো মজার হয়েছে! আহ্ গৃহিণী হাফ ছেড়ে বাচলেন। (যেন তার জীবনে একমাত্র ধ্যানজ্ঞান তার স্বামীর জন্য ভাল রান্না করা)
এরপর বাড়ীর গিন্নি আনন্দে খানিক নাচানাচি করেন.........সন্ধ্যায় অথবা রাত্তিরে কর্তা বাড়ী ফিরলেন...............ও বাব্বা তার হাতে আবার ফুল শোভা পায়! ( শয়তানির আর শেষ নাই)।
এই ভাবে তাদের সংসারে সুখ শান্তি ফিরে এল।
*****************
বিজ্ঞাপন টা দেইখ্যা নবাবজাদারে দুইটা চড় মারতে ইচ্ছা করতেছে
যে আহাম্মক এই বিজ্ঞাপনটা বানাইছে আর যে মাকাল ফল দুইটা এডটা করছে.......একই শাস্তি সমান ভাবে দিতে ইচ্ছা করতেছে। (অবশ্য অনেক বিজ্ঞাপন দেখলেই মেজাজ খারাপ হয়.......এইটা একটা নমুনা মাত্র)।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




